Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
কলকাতা : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান'। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বুধবার থেকে রাজ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে বুধবার বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে যা বাড়বে, চলবে সেই শনিবার পর্যন্ত।
আরও খবর : ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
পালাবদলের পর রাজ্যে এই নিয়ে পঞ্চম এনকাউন্টার। রবিবার সন্ধ্যায় পুলিশের 'আত্মরক্ষার জন্য' চালানো গুলিতেই মৃত্যু অভিযুক্ত রতন শেখের। পুলিশের দাবি, পাকড়াও করার পর জেরায় অপরাধ স্বীকার করে রতন শেখ। কনস্টেবলের উপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ইটভাটায় লুকানো রয়েছে বলে পুলিশকে জানিয়েছিলেন রতন। ওই অস্ত্রের খোঁজে নানুরের উচকরণ গ্রামের ইটভাটায় যায় পুলিশ। ইটভাটায় কোথায় অস্ত্র লুকোনো আছে, রতনকে দেখাতে বলেন তদন্তকারীরা। আচমকা গোপন জায়গা থেকে অস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে, এরপরেই আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিতে জখম রতনকে নিয়ে যাওয়া হয় নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। তবে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কিন্তু এই এনকাউন্টারের পরেই বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। যেমন, জেল থেকে বেরোতেই কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল রতন শেখ? কেন নানুর যেতে মরিয়া হয়ে উঠেছিল পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত? নানুরে গিয়ে কি অন্য কিছু করার পরিকল্পনা ছিল রতনের? পুলিশকে গুলি চালানোর মুহূর্তে রতনের সঙ্গে ছিল আরেক দুষ্কৃতী রমেশ কোঁড়া। গুলিকাণ্ডে পর থেকেই অধরা রমেশ কোঁড়া, কোথায় লুকিয়ে আছে সে? প্রতিটা প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।





















