এক্সপ্লোর
Kamala Harris Calls PM Modi : মোদি-হ্যারিস কথা, জুনের মধ্যেই ভারতকে টিকা পাঠাবে আমেরিকা
আমেরিকা থেকে ভারতে আসবে করোনার টিকা। আমেরিকার দূতাবাসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনিয়ে কথা বলেছেন। জুন মাসের মধ্যে ভারতে পৌঁছবে ওই ভ্যাকসিন। পরে এ নিয়ে মোদি টুইট করে বলেন, টিকাকরণে ভারত ও আমেরিকা একে অন্যকে সাহায্য করবে। তাঁর আশা, দ্রুত করোনা পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরবে বিশ্ব। তারপরই কমলা হ্যারিসকে এদেশে অভ্যর্থনা জানানো হবে।
আরও দেখুন






















