সদ্য চর্চার কেন্দ্রবিন্দুতে নেহা কক্কর। মেলবোর্নের শো-তে দেরি করে মঞ্চে আসা থেকেই শুরু বিপত্তি।



নেহা কক্কর দেরি করে মঞ্চে আসায় তাঁকে 'গো-ব্যাক' স্লোগান শুনতে হয়।



তবে এরপরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে বিস্ফোরক দাবি করেন নেহা কক্কর।



নেহা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নিজের খরচে মেলবোর্নে পারফর্ম করতে গিয়েছিলেন।



যে সংস্থা থেকে শো-এর আয়োজন করা হয়েছিল, সেখান থেকে নেহার দলকে কোনও টাকা দেওয়া হয়নি।



এমনকি নেহার দলকে কোনও খাবার বা পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি। কেবলমাত্র দর্শকদের টানেই সেখানে গিয়েছিলেন নেহা।



তবে নেহা কক্কর এখন এতটা জনপ্রিয় হলেও, তাঁর ছোটবেলা কেটেছে যথেষ্ট লড়াই করে।



মাত্র ৪ বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন নেহা, সঙ্গী হয়েছিলেন তাঁর বোনও।



কিছুটা বড় হওয়ার পরে সংসারে উপার্জনের জন্যই প্রথম পারফর্ম করতে শুরু করেন নেহা



এরপরে 'ইন্ডিয়ান আইডল' থেকে জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায় নেহার