মা হতে চলেছেন কিয়ারা আডবাণী, বাবা হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র



ইতিমধ্যেই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন কিয়ারা, ছেড়েছেন বিগ বাজেট ছবি।



আর এবার মিলিতভাবে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা



সিদ্ধার্থ ও কিয়ারা মুম্বইয়ের বুকে একটি বিলাসবহুল বাড়ি কিনছেন।



সদ্য একসঙ্গে বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন সিদ্ধার্থ কিয়ারা। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে, বাড়ি কিনেই ফেলেছেন তাঁরা।



আজ সিদ্ধার্থ আর কিয়ারার নতুন বাড়িতে গিয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী খান।



শোনা যাচ্ছে, নতুন বাড়ি সাজানোর দায়িত্ব গৌরীকেই দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।



সিদ্ধার্থ ও কিয়ারার সন্তানের ঘর সেজে উঠবে গৌরীর হাতেই।



কিয়ারা এই মুহূর্তে আরও দুটি ছবির কাজ শেষ করবেন। তারপরে ছুটি নেবেন।



সন্তানের জন্য 'ডন ৩'-র মতো বিগ বাজেট কাজ ছেড়ে দিয়েছেন কিয়ারা।