শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য আজকাল অনেকেই গ্রিন-টি খেয়ে থাকেন। অতিরিক্ত মেদ ঝরাতে কাজে লাগে এই চা।

তবে এই তালিকায় রয়েছে আরও এক ধরনের চা, যার নাম রোজমেরি টি।

এই চায়ের মধ্যেও রয়েছে অনেক গুণ। আপনার ত্বক, চুল সর্বোপরি স্বাস্থ্যের খেয়াল রাখতেই সাহায্য করে রোজমেরি টি।

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রোজমেরি টি-এর মধ্যে। এই উপকরণ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।

কোষের ক্ষয় হওয়া থেকে আটকায়। এর পাশাপাশি প্রদাহজনিত সমস্যা বা ইনফ্লেমেশনের সমস্যা কমায়।

রোজমেরি টি হজমশক্তি ভাল করে এবং বদহজমের সমস্যা কমায়। ফলে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় না।

এছাড়াও পেট ফাঁপার সমস্যা কমায়। সহজে খাবার হজম করিয়ে দেয় এই চা।

রোজমেরি চা-এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ।

এর ফলে আপনার অ্যাসিডিটি বা গ্যাস-অম্বল বলা ভাল প্রদাহজনিত সমস্যা দূর হয়।

এর ফলে শরীর সুস্থ থাকে। ভবিষ্যতে গ্যাসট্রিক বা আলসারের সম্ভাবনা কমে।