বর্ষার বৃষ্টির জল ভাইরাল ইনফেকশনের মাধ্যম হতে পারে

বর্ষায় টাইফয়েড-কলেরা-সহ বিভিন্ন জলবাহিত রোগ লেগেই থাকে

কয়েকটি পদক্ষেপ আপনাকে বর্ষায় জলবাহিত রোগ থেকে রক্ষা করতে পারে

পরিষ্কার ও বিশুদ্ধ জল পান করুন

পানীয় জল ও রান্নার জলের জন্য ওয়াটার পিউরিফাইয়ার ব্যবহার করুন

বর্ষায় ট্যাপের জল পান করা এড়িয়ে যান। কারণ, তা নিরাপদ ও পরিষ্কার নয়

বাইরে থেকে আসার পর, গাছপালা পরিচর্যা বা প্রাণীপালনের পর সাবান দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন

ফল ও শাক-সবজি খাওয়ার ও রান্নার আগে ধুয়ে নিন। রাস্তার খাবারও এড়ান। তাতে ব্যবহৃত জল দূষিত হতে পারে

মশা থেকে সতর্ক থাকুন

বর্ষায় বাড়ি বা বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। কারণ, সেখানে বেড়ে ওঠা মশা নানা রোগের বাহক হতে পারে