ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে। যখন বিভিন্ন কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়, তখন এই সমস্যা হয়।



অতিরিক্ত অ্যালকোহল পান করলে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। তা আরও খারাপ দিকে যেতে পারে।



পেটে ব্যথা ,বমি বমি ভাব, খিদে কমে যাওয়া এর লক্ষণ।



ফ্যাটি লিভারের সমস্যা সারা শরীরেই প্রভাব ফেলে। তার আচরণ, ঘুম এবং হাঁটার ধরনে পরিবর্তন আনে।



এমনকী হাঁটার ধরনে পরিবর্তনও ফ্যাটি লিভার রোগের ইঙ্গিত দিতে পারে।



হাঁটাচলা করতে করতেই মাথা ঘুরতে পারে।



হাঁটতে গেলে পা টলমল করতে পারে। এগুলোর সঙ্গে যে লিভারের যোগ আছে, ভাবতেই পারেন না কেউ।



ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা গুরুত্বপূর্ণ।



সেই সঙ্গে মদ্যপান এবং ধূমপানের মতো অভ্যাস ত্যাগ করা গুরুত্বপূর্ণ।



তথ্যসূত্র এবিপি নিউজ