প্রবল গরমে নাজেহাল সবাই। প্রতিদিনই পাল্লা দিয়ে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হচ্ছে।



তাপপ্রবাহে কার্যত নাজেহাল গোটা বাংলা। তার মধ্যেই দৈনন্দিন কাজ থেমে নেই। তাহলে কী উপায়?



অতিরিক্ত গরম এবং তাপপ্রবাহ শরীরকে ডিহাইড্রেট করে দিতে পারে। তার ফলে পেট গরম হতে পারে।



কিছু আনাজ রয়েছে, যা এই গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। কী সেগুলি?



লেটুস পাতা গরমকালে শরীর ঠান্ডা রাখে। শরীরে তাপমাত্রা ঠিক রাখতে, মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এই আনাজ।



শসায় ভর্তি থাকে জল। হাইড্রেট করতে সাহায্য করে শসা। গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।



স্যালাডে বেশি করে শসা খাওয়া যায় গরমকালে। হিটওয়েভ থেকে নিজেকে বাঁচাতেও শসা খেতে পারেন।



মুলো অত্যন্ত জল-সমৃদ্ধ আনাজ। শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে। হজমেও সাহায্য করে।



বিট মূলত শীতের ফসল। ইদানিং গ্রীষ্মকালেও পাওয়া যায়। পুষ্টিগুণ সমৃদ্ধ বিট হজমপ্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন।