অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কি সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া যায়? এই প্রশ্ন ঘোরাফেরা করে অনেক যুগলের মনেই।
অনেকেই মনে করেন, গর্ভবতী হলে শারীরিক মিলন নিরাপদ নয়, সেই কারণে অনেকেই শারীরিকভাবে ঘনিষ্ঠ হন না।
তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে, কোনও সমস্যা না থাকলে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া সম্পূর্ণ নিরাপদ।
অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম ও দ্বিতীয় মাসে সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হলে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে তৃতীয় মাস থেকে শারীরিকভাবে মিলিত হতে গেলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
চিকিৎসক যদি গর্ভপাতের ঝুঁকির কথা বলেন বা কোনোপ্রকার ঝুঁকি নিয়ে সতর্ক করেন, তাহলে শারীরিকভাবে ঘনিষ্ঠ না হওয়াই ভাল।
সময়ের আগে ডেলিভারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে গর্ভাবস্থায় শারীরিক ঘনিষ্ঠতা নিরাপদ নয়।
যদি জরায়ুকে কোনো সংক্রমণ থাকে বা প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তাহলে অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া উচিত না।
ফলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে, সবরকম সতর্কতা অবলম্বন করে অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়াই যায়।
কিছু কিছু গবেষণায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে মিলিত হলে শিশুর বৃদ্ধি ভাল হয়।