বর্তমান সময়ে কম বয়স থেকে চোখের সমস্যা অনেকেরই

মোবাইল-ল্যাপটপ-কম্পিউটারে স্ক্রিন টাইম বেড়ে যাওয়ায় চোখের সমস্যা এড়ানো যাচ্ছে না

অবশ্য এমন কিছু খাবার রয়েছে যেগুলি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে

ভিটামিন এ-তে ভরপুর সবজি চোখের জ্যোতি ঠিক করে

গাজর, পালং খেলে ভিটামিন এ পাওয়া যায় ভরপুর মাত্রায়

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর খাবার চোখের স্বাস্থ্যের পক্ষে ভাল

মাছ ও আখরোটে ভরপুর মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়

ভিটামিন সি-তে ভরপুর খাদ্যও চোখের পক্ষে ভাল

লেবু, আঙুর, টোম্যাটো, আনারাস, আম, আপেলে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়

ডিসক্লেমার : এ ব্যাপারে সঠিক তথ্যের জন্য প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন