রোজ একটা ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল অভ্যাস।



প্রতিদিন একটা করে ফল কেন পাতে রাখবেন, জেনে নিন।



ফল খাওয়ার অভ্যাস থাকলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। মরশুমের একটা ফল তাই পাতে রাখুন।



ফল খেলে আপনার শরীরে প্রবেশ করবে সঠিক পরিমাণে পুষ্টি।



ফলের মধ্যে একাধিক নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস রয়েছে। তাই রোজ ফল খাওয়া ভাল।



ফল খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। খাইখাই ভাব কমবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে।



রোজ ফল খেলে সহজে আমাদের বডি ডিটক্স হবে। অর্থাৎ শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ দূর হবে।



রোজ একটা সাইট্রাস ফ্রুট খেতে পারলে আপনার শরীরে ভিটামিন সি- এর অভাব হবে না।



ফল খাওয়ার অভ্যাস থাকলে ব্লাড সুগার, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। তার ফলে ভাল থাকবে হার্ট।



অতএব প্রচুর উপকার পাওয়ার জন্য সারাদিনে একবার অন্তত একটা ফল খেতে হবে।