এক্সপ্লোর

Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

Walking Facts: হাঁটলে একাধিক উপকার মেলে। কিন্তু, কোথায় হাঁটবেন? এই প্রশ্ন কিন্তু সকলকেই ভাবায়।

কলকাতা: হাঁটার কথা তো সকলেই বলে থাকেন। ওজন কমাতে, হার্টের রোগ দূরে রাখতে, ডায়াবেটিস তাড়াতে গেলে নিয়মিত হাঁটার অভ্যাসের কোনও বিকল্প নেই। হাঁটলে আরও একাধিক উপকার মেলে। কিন্তু, কোথায় হাঁটবেন? এই প্রশ্ন কিন্তু সকলকেই ভাবায়।

পার্কে বা কোনও ফাঁকা রাস্তায় হাঁটার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু সব জায়গায় পর্যাপ্ত পার্ক বা হাঁটার জায়গা নেই। ফলে হাঁটতে বা জগিং করতে ইদানিং অনেকেরই ভরসা ট্রেডমিল। এই যন্ত্রে সহজেই হাঁটা বা দৌড়নো যায়। এক্ষেত্রেও উপকার মেলে। কিন্তু দুটি এক নয়, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কী কী পার্থক্য রয়েছে?

বাইরে হাঁটা না কি ভরসা ট্রেডমিল?

১. পার্কে বা রাস্তায় হাঁটলে বাতাসের বিপরীতে হাঁটতে বা দৌড়তে হয়। ফলে সেই শরীরচর্চা বেশি পরিমাণ ক্যালোরি খরচ করে। ট্রেডমিলে বাতাসের প্রতিরোধের বিষয়টি অনেকটাই কম।

২. বাইরে হাঁটলে বা দৌড়লে উঁচুনীচু জমির উপর দিয়ে যেতে হয়। কোথাও ঢালু থাকে, কোথাও আবার একটু চড়াই থাকে। কখনও পিচের রাস্তা, কখনও মাঠ। তাতে বিভিন্ন ভাবে কাজ করে পেশি। কিন্তু ট্রেডমিলে একই সমান জমির উপর দিয়ে হাঁটার অভ্যাস তৈরি হয়।

৩. খোলা জায়গায় হাঁটলে পরিবেশ-পরিস্থিতির কারণেই পেশির কাজ অনেকটা স্বাভাবিক হয়। গতি, ওঠানামা, শরীরে ভারসাম্য জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাতে থাকে। কিন্তু ট্রেডমিলে এমন কোনও পার্থক্য তৈরি হয় না।

৪. মানসিক ভাবে বিষয়টি আলাদা। প্রকৃতির মাঝে বা বাইরে কোথাও হাঁটাহাঁটি করলে বা দৌড়লে বিষয়টি অনুভূত করার সুযোগ অনেকটাই বেশি। সেই তুলনায় জিমের মধ্যে ট্রেডমিল করলে তা অনেকটাই কৃত্রিম।

৫. ট্রেডমিল যেহেতু যন্ত্র। তাই এক একটি যন্ত্রভেদে ক্যালোরি বার্ন হওয়ার পরিমাণ, কতটা দূরত্ব দৌড়নো হল সেই সংক্রান্ত তথ্যের পার্থক্য হতে পারে।

কোনটা ভাল?
বাইরে দৌড়নো এবং ট্রেডমিলে দৌড়নোর মধ্যে পার্থক্য রয়েছে? কিন্তু কোনটা ভাল? এর উত্তর কিন্তু এককথায় হয় না। যেমন বাইরে দৌড়লে প্রকৃতির সাহচর্যে স্ট্রেস কমার বিষয়টি লক্ষ্যণীয়। সেইরকম সুবিধা ট্রেডমিলে মিলবে না। আবার রাস্তায়-পার্কে দৌড়নো সবার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে ট্রেডমিল অনেক নিরাপদ এবং সহজ অপশন। কোন ব্যক্তির কোনটা প্রয়োজন এবং সুবিধা, তার উপর ভিত্তি করেই এটা নির্ধারণ করা যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনওরকম সমস্যা না থাকলে বাইরে হাঁটা বা দৌড়নো সবচেয়ে ভাল। কিন্তু যাঁদের হাঁটুর সমস্যা বা পায়ে চোট রয়েছে কিংবা ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয় তাঁদের জন্য ট্রেডমিল সবচেয়ে ভাল অপশন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget