এক্সপ্লোর

Astro Tips : দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ? কখন করবেন যাত্রা

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (paji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৪ আশ্বিন, ২২ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ২৯ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ৩৩ মিনিট

বারবেলাদি- ৮:৩০ গতে ১১:৩১ মধ্যে

কালরাত্রি- ৮:৩৮ গতে ১১:১ মধ্যে 

যাত্রা- নেই, রাত্রি ৭:১৩ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ, রাত্রি ৩:৫৪ গতে ঈশানে বায়ুকোণে নিষেধ

শুভকাজ- দিবা ৮:৩০ মধ্যে সাধভক্ষণ নিষ্ক্রমণ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- কোনও কাজের জন্য চিন্তিত হতে পারেন। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। এদিন কোনও প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলুন।  

বৃষ- কোনও কাজ শেষ করার ইচ্ছে থাকলে অনেকটাই পরিশ্রম করতে হবে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি ভাল যাবে। সামাজিক স্তরে সম্মান পেতে পারেন। ব্যবসায় এখনই নতুন কিছু না করাই ভাল। 

মিথুন- এদিন বিভিন্ন কারণে ব্যস্ততার মধ্য়ে দিন কাটবে। দৌড়ঝাঁপ হবে। চাকরিজীবীদের কারও কারও দিনটি ভাল যাবে। বন্ধু বা আত্মীয়দের বেশি উপদেশ না দেওয়াই ভাল। 

কর্কট- পুরনো পরিকল্পনা আবার শুরু করতে পারেন। আগে কোনও কাজে ক্ষতির ঝুঁকি থাকলেও এবার সেই কাজেই লাভ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। গুরুজনের পরামর্শ মেনে চললে উপকার মিলবে।

সিংহ- কোনও কাজ নিয়ে ব্যস্ত থাকায় ক্লান্তি আসতে পারে। ক্লান্তি বোধ করলে বিশ্রাম নিতেই হবে। পরিবারের সদস্যের যত্ন নিন। শিক্ষার্থীদের ভাল ফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে।

কন্যা- এদিন কোনও অর্থের অভাব হবে না। আরও বেশি অর্থ উপার্জন করার সুযোগ থাকতে পারে। হাতে পুরনো টাকা আসতে পারে। নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। 

তুলা- কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আপনার হাতে টাকা থাকবে। কোনও সমস্যার সম্মুখীন হলেও তার সমাধান করতে পারবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। 

বৃশ্চিক- এদিন জীবনে উত্থান-পতন দেখা যাবে। কোনও কাজ নিয়ে বহু চেষ্টা করলেও আপনি সফল হতে পারবেন না। সেই কারণে চিন্তিত থাকবেন। পুরনো কোনও আত্মীয় বা বন্ধু সঙ্গে দেখা হতে পারে। তাতে পুরনো ক্ষত তাজা হয়ে উঠতে পারে। কাজের জায়গায় নিষ্ঠাভরে কাজ করতে পারেন। 

ধনু- আদালতে কোনও মামলা চললে তার রায় আপনার পক্ষে যেতে পারে। পরিবারের খুশির আবহাওয়া বজায় থাকবে, তার ফলে মানসিক শান্তিও থাকবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, তাতে সমস্যায় পড়তে পারেন। 

মকর- বিশেষ দিন। ভাগ্য আপনার সহায় হতে পারে। যে কোনও সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এদিন। ব্যবসা ভালভাবে চলবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 

কুম্ভ- এদিন কোনও সুখবর পেতে পারেন। সেই খবর আপনার মনে সুখ ও শান্তি আনবে। কোনও কারণে আপনি খুব বিরক্ত থাকলে এদিন হালকা অনুভব করবেন। ব্য়বসা করতে গেলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। 

মীন- অর্থ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিতে গেলে দিনটি ভাল। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। রাগও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হতে পারে। 

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
Kalker Rashifal : সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
Kalker Rashifal : আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
Surya Grahan: আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget