এক্সপ্লোর

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?

Glasgow Commonwealth Games: পাকিস্তানের দলের সঙ্গে ফেরেননি কুদরতুল্লা। তবে, এবারই প্রথম নয়, এর আগেও বারে বারে বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে হারিয়ে গিয়েছেন পাকিস্তানি বক্সাররা। এমন কেন হয়?

গ্লাসগো: কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো থেকে নিখোঁজ পাকিস্তানের বক্সার কুদরতুল্লা। তবে শুধু পাকিস্তান নয়, স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে আরও বেশ কিছু খেলোয়াড় একই সঙ্গে নিখোঁজ। এমনকি পাকিস্তানের তরফেও জানানো হয়েছে তাঁদের জাতীয় যে দল গ্লাসগো গিয়েছিল সেই দলের সঙ্গে ফেরেননি কুদরতুল্লা। তবে, এবারই প্রথম নয়, এর আগেও বারে বারে বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে হারিয়ে গিয়েছেন পাকিস্তানি বক্সাররা। এমন কেন হয়?

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

সাম্প্রতিক অতীতে কারা নিখোঁজ?

পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে এই বিষয়টা একাধিকবার ঘটায় সে দেশের দলের যে ম্যানেজাররা আসেন, তাঁরা খেলোয়াড়দের পাসপোর্ট নিজের কাছে রেখে দেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় না। একাধিক বার দেখা গিয়েছে তারপরও খেলোয়াড়রা উধায় হয়ে যান।

কুদরতুল্লা (অগস্ট ২০২৬): গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর দেশে ফেরার মাত্র ৬ ঘণ্টা আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে টিম হোটেল থেকে নিখোঁজ হয়ে যান কুদরতুল্লা। যদিও তাঁর পাসপোর্ট বা ফেরার টিকিট কিন্তু তাঁর কাছে ছিল না।

জোহাইব রশিদ (২০২৪): এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন পাকিস্তানি বক্সার জোহাইব রশিদ। যদিও ইতালির বুস্তো আরসিজিওতে যখন অলিম্পিক কোয়ালিফায়ার হচ্ছিল, সেই সময় নিখোঁজ হয়ে যান তিনি। পরবর্তীতে প্রকাশ্যে এসে তিনি জানিয়েছিলেন তীব্র অর্থকষ্ট ও সুযোগের অভাবের কারণেই তিনি পালীয়েছিলেন।

সুলেমান বালুচ ও নজির-উল্লা খান (২০২২): ২০২২ সালের কমনওয়েলথ গেমস শেষেও এমন অবস্থা হয়। পাকিস্তানে ফেরার ঠিক আগেই নিখোঁজ হয়ে যান সে দেশের দুই বক্সার সুলেমান বালুচ ও নজির-উল্লা খান।

নিখোঁজ হওয়ার পিছনে মূল কারণ কী?

চরম আর্থিক সঙ্কট: পাকিস্তানি ক্রীড়াবিদরা অনেক ক্ষেত্রেই তীব্র আর্থিক অনটনের মুখোমুহি হন। এ ছাড়াও সঠিক সুযোগের অভাব তো আছেই।

ক্যারিয়ার তৈরিতে সুযোগ কম: একদিকে আর্থিক অনটন আর অন্যদিকে অবসরের পর বা মধ্য গগনে থাকাকালীনও পাকিস্তানি বক্সারদের জন্য বিশেষ কোনও সুযোগ বা কোনও সরকারি সহায়তার ব্যবস্থাও থাকে না।

ভবিষ্যতের খোঁজ: বিদেশে খেলতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়া বা বিকল্প কাজ খুঁজে আরও বেশি একটু উপার্জন করার মতো সুযোগ পাকিস্তানি বক্সারদের কাছে খুব একটা আসে না। আর সেই কারণেই এমন সুযোগ পেলে উধাও হয়ে যান অনেকেই।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

এমন ধরনের ঘটনা পাকিস্তানের অলিম্পিক অ্যাসোসিয়েশন ও অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অন্যান্য দেশগুলো পাকিস্তানি খেলোয়াড়দের ভিসার ক্ষেত্রে আরও কঠোর নীতি প্রয়োগ করতে পারে। যা যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের অংশ নেওয়াকে আরও কঠিন করে দেবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget