এক্সপ্লোর

Vastu Tips 2023: নতুন বছর শুরুর আগে বাথরুম থেকে সরান এই জিনিসগুলি, নইলেই দুয়ারে দুর্ভাগ্য

Bathroom Vastu Tips : ঘরে দারিদ্র্য ডেকে আনে এই সব জিনিসের অবস্থান, বলছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা । নতুন বছরের শুরুর আগে আপনার বাথরুম থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলতে হবে।

Vastu Tips 2023: বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে রাখা প্রতিটি জিনিস অবশ্যই যে কোনও ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। বাস্তু অনুসারে, ঘরে রাখা প্রতিটি জিনিস ইতিবাচক হওয়া দরকার। এমন কোনও জিনি ঘরে রাখা উচিত নয় যা, নেতিবাচক শক্তিকে ডেকে আনে। ঘরের বাথরুমের জন্য বাস্তুর কিছু বিশেষ নিয়ম করা হয়েছে। নতুন বছরে পজিটিভ এনার্জি পেতে, বাস্তু মতে বাথরুমে রাখা কিছু জিনিস রাখবেন না।  ঘরে দারিদ্র্য ডেকে আনে এই সব জিনিসের অবস্থান, বলছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা । নতুন বছরের শুরুর আগে আপনার বাথরুম থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলতে হবে।

ভাঙা কাঁচ- বাস্তুশাস্ত্র অনুসারে, ভুল করেও বাথরুমে ভাঙা কাঁচ বসানো উচিত নয়। ভাঙা কাঁচ ঘরে বাস্তু ত্রুটি নিয়ে আসে এবং এর কারণে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। বাথরুমে ভাঙা আয়না বা ভাঙা জানলা থাকলে সারিয়ে ফেলুন। 

খালি বালতি- বাস্তু অনুসারে, বাথরুমে রাখা একটিও খালি রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে খালি বালতি বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। এজন্য বাথরুমে সবসময় জল পূর্ণ বালতি রাখা উচিত। অনেকেরই এমনটা বিশ্বাস। তবে তা যেন দীর্ঘদিনের জমা জল না হয়। তাহলে তা আবার মশার আঁতুড়ঘর হয়ে উঠবে। 

ভেজা কাপড়- বাথরুমে ভেজা কাপড় থাকলে , তুলে বাইরে মেলে দিন। ভেজা কাপড় অন্তত বাইরে রেখে দিন। ভেজা কাপড় কখনই বাথরুমে ফেলে রাখা উচিত নয় । কারণ এগুলো সূর্যের আলো পায় না। পরবর্তীতে নেগেটিভ এনার্জি টেনে আনে এই জিনিসগুলি। 

ছেঁড়া চটি - ছিঁড়ে যাওয়া চপ্পল একেবারে বাথরুমে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা চপ্পল ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। 

গাছপালা- বাস্তু অনুসারে বাথরুমে গাছ রাখা উচিত নয়। বাথরুমে রাখা গাছপালা দ্রুত নষ্ট হয়ে যায় এবং এইসব কারণে ঘরে বাস্তুদোষ বাড়তে থাকে।

কল থেকে ফোঁটা ফোঁটা জল- বাস্তু অনুসারে, কল থেকে ফোঁটা জল পড়লে ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। বাথরুমের কলে সমস্যা হলে তা অবিলম্বে সারিয়ে ফেলুন।

আরও পড়ুন ; ঘরের যত্রতত্র ঘড়ি রাখবেন না, সব কাজে আসবে বাধা ; কোথায় টাঙাবেন ?

এছাড়াও মনে রাখুন : 

মৃত মানুষের ছবি কখনই শোওয়ার ঘরে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, শোওয়ার ঘরে এই ছবিগুলি বাড়ির বাস্তুকে প্রভাবিত করে। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সুখের পরিবেশ থাকে না।

বেডরুমে যদি সমুদ্র, জলপ্রপাত বা জলের ছবি থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এটা বিশ্বাস করা হয় যে, এটি স্বামী-স্ত্রীর মধ্যে আস্থা নষ্ট করে।

সুখী দাম্পত্য জীবনের জন্য শোওয়ার ঘরের দিকে মনোযোগ দেওয়া জরুরি। শোওয়ার ঘর সবসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিকে তৈরি করা উচিত। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এবং ভালবাসা থাকে জীবনে।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kalker Rashifal : পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
Kalker Rashifal : মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
Astro: পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
Kalker Rashifol: চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?
চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget