এক্সপ্লোর

আবার ৮০-তে সে এসেছে ফিরিয়া

সুমন দে

মুগ্ধতার কোনো বয়স হয় না, বিস্ময়ের তো নয়ই।

আমি মুগ্ধ আর বিস্মিত কেন এবার বলি। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর এমনিতেই আমার ভরসা কম, তারপর ট্রেন্ডে গা-ভাসিয়ে নিজের এখনকার চেহারা আশির দশকে টেনে নিয়ে গিয়ে তাতে রং আর রংবেরঙের পোশাক চাপানোয় আমার ব্যক্তিগত আপত্তি ছিল এবং আছে। তাই নেহাতই খেয়ালের বশে নিজের সেই সময়ের একটা ছবির সঙ্গে ওই আশির দশকের কিছু স্মৃতি নিয়ে কিছু এলোমেলো কথা লিখে পোস্ট করে দিয়েছিলাম। কয়েক ঘন্টার মধ্যে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনাদের প্রতিক্রিয়ায় ! সাধারণভাবে বঙ্গ সমাজের যে অংশ রাজনীতির চর্চায় ইদানিং ক্লান্তিহীন এবং বেশ কিছুটা কর্কশ, তাঁরা যেন মুহূর্তে কোথায় হারিয়ে গেলেন... কয়েক ঘন্টার মধ্যে হাজারেরও বেশি মানুষ একসঙ্গে ডুব দিলেন স্মৃতিচারণায়, নিখাদ ও নিষ্পাপ নস্টালজিয়ায়। সাধারণভাবে সমাজমাধ্যমের প্রতিক্রিয়া যে খুব একটা পড়ি - এ দাবি করলে মিথ্যে কথা বলা হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কত মানুষের কাছে সে স্মৃতি সতত সুখের শুধু নয়, বোধহয় বর্তমানের থেকে ঢের বেশি স্বস্তিকর। হয়তো আমার কাছেও ।

পেশার কারণে বিভিন্ন নেতিবাচক ঘটনার যে অভিঘাতের মধ্যে সকাল থেকে রাত প্রতিমুহূর্তে আমাদের থাকতে হয়, ক্যামেরার সামনেও যে ধরনের তিক্ততা প্রায়ই ধাক্কা দিয়ে যায়, তারপর মাঝেমাঝেই মনে হয়, এত ঘৃণা কেন ? এত অসহিষ্ণুতা কি সত্যিই আমাদের জীবনে খুব জরুরি ? মনে হয়, এই ঘটনাপ্রবাহ, রাজনীতি আর যাবতীয় বিতর্কের বাইরে যদি আমাদের টুকরো-টুকরো ভালোলাগাগুলো নিয়ে একটা জগত গড়ে উঠত, একটা স্মৃতিমেদুর নিজস্ব ঠাঁই থাকত, তাহলে হয়তো বাস্তবতার ক্ষতে সহিষ্ণুতার মলম কিছুটা হলেও লাগতে পারত। অতীতচারিতাই হয়তো অনেকক্ষণের আরাম দিতে পারত। একেবারে ঝড়ের বেগে লেখা আমার ওই পোস্টটার নিচের মন্তব্যগুলোর বেশ কয়েকটা দেখে আমার মনে হতে শুরু করেছে যে আপনাদের অনেকেরও বোধহয় এমনটাই মনে হয়। এ নিয়ে বেশ কয়েকটা সুনির্দিষ্ট ভাবনাও কাজ করছে মনের মধ্যে। কিন্তু সে তো পরের কথা। আপাতত পুরোনো একটা লেখা আবার ঘষেমেজে ভাগ করে নিতে ইচ্ছে করছে আপনাদের সঙ্গে। পুজো আসছে, আর এ লেখাটা পূজাবার্ষিকী নিয়ে। আর হ্যাঁ,এটাও নিখাদ আশির দশকের পূজাবার্ষিকী নিয়েই।

আজই জানলাম এই আশির দশকের ছবি তৈরির চক্করে নাকি দুনিয়াজুড়ে ডিপফেকচক্র চূড়ান্ত সক্রিয় হয়ে গেছে, আর গত ২৪ ঘন্টায় নাকি ৫০৩.৪ বিলিয়ন গ্যালন জল নষ্ট হয়েছে শুধু এই আশির দশকের এআই ছবি বানানোর হুজুকে !

অতএব এআই ছাড়ুন, নস্টালজিয়ায় ডুব দিন...

পুজোয় চাই পূজাবার্ষিকী

শুধু পাওয়া না, পুজো মানে আমার কাছে একরাশ না-পাওয়াও। অতৃপ্ত সেই বাসনা-তালিকার একেবারে মাথায় থাকত পুজোর আগেভাগে বের হওয়া সবকটা পূজাবার্ষিকী একসঙ্গে হাতে পাওয়া। কল্পনাতেও তখন আসেনি, নেহাতই পেশার সৌজন্যে সে মনোবাসনা যখন পূর্ণ হবে, তখন ঝিমধরা দুপুরে নিশ্চিন্ত মৌতাতে নতুন পাতায় পুজোর গন্ধ মাখা মোটকা শারদীয়া পড়ার অবকাশটুকুই হারিয়ে যাবে জীবন থেকে !

শরৎ-হীন শারদীয়া (থুড়ি, পুজোসংখ্যা)

বেশ কয়েক বছর হৈ হৈ করে এগিয়ে এসেছে পুজো। বড় বারোয়ারি পুজোয় চতুর্থীর দিনে মণ্ডপে প্রতিমা ঢুকলে মায়ের মুখ ঢেকে রাখা হত ষষ্ঠী পর্যন্ত। আর এখন তো মহালয়া থেকেই দর্শনার্থীরা রাস্তায় প্রবল উৎসাহে। ষষ্ঠী, মেরেকেটে সপ্তমী রাত পর্যন্ত মণ্ডপ পরিক্রমায় রুচি থাকে শহুরে জনতার, তারপরই ছুটি-বিলাসীদের বিরতিহীন আড্ডা আর ডায়েটহীন মেনুবাজি। এই এগিয়ে আসা পুজোর সঙ্গে তাল মিলিয়ে পাক্কা এক মাসেরও বেশি এগিয়ে এসেছে পুজোসংখ্যার জন্মমুহূর্তও। ছোটবেলায় অবধারিত আকাঙ্ক্ষা ছিল যে আনন্দমেলা পূজাবার্ষিকী — এখন তার প্রকাশ পাওয়ার ব্রাহ্মমুহূর্ত ঘনিয়ে এসেছে প্রায় বর্ষাকালে, শরৎকাল যখন দূরবীনেও ধরা পড়ে না !

হারানো সুখ

কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকানে আমাদের শৈশবেও দিব্যি পাওয়া যেত ‘শিশুসাথী’, ‘আলোর ফুলকি’ — বহুবর্ণ ছবি আর দেশীয় কমিক স্ট্রিপে চিরনতুন। বসিরহাটে দেশের বাড়ির প্রাচীন কালো তোরঙ্গ ঘাঁটতে-ঘাঁটতে একবার খুঁজে পেয়েছিলাম বাবার ছেলেবেলার শুকতারা — চাঁদমামার সাইজের, লালচে ভঙ্গুর পাতায় মাখামাখি অচেনা ভালোলাগা। বাঁটুল দি গ্রেট তখনও জন্মায়নি, হাঁদা-ভোঁদা-র চেহারাও বেশ অন্য রকম, প্রচ্ছদে রামায়ণের তারকা রাক্ষসীর চমকপ্রদ ছবি — সব মিলিয়ে সে এক বিস্ময়কর আবিষ্কার। আজকের স্ক্রিন-বন্দি শৈশব তাতে কতটা পুলকিত হত জানি না, কিন্তু সারল্য আর সুকুমারবৃত্তির আশ্চর্য সে মিশেল শৈশবে ঘোর লাগিয়েছিল — দিব্যি মনে আছে। তখনও শিশুমনে বিস্ময়বোধ ছিল।

শঙ্কু-সন্তু-শৈলেন ঘোষ

সত্যজিৎ-এর অলঙ্করণে প্রফেসর শঙ্কুর একটা টানটান উপন্যাসের অমোঘ আকর্ষণ দিয়ে শুরু হত আমাদের আনন্দমেলা পূজাবার্ষিকীর সফর। প্রচ্ছদের ছবির কমিক চরিত্ররা ভেতরে নেই কেন, এই আপশোস করতে করতেই শঙ্কুর পর এসে যেতেন কাকাবাবু আর সন্তু। তবে সে টান প্রথম আলগা হল একবার যখন কোনও এক সন্তু-কাহিনিতে জুতোর দোকানে সন্তু দূর থেকে দেখল ডিম্পল কাপাডিয়াকে (সুনীলদার কাছে বহু বছর পরে অনুযোগও করেছিলাম এ নিয়ে) ! সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো পাঠকের বয়ঃসন্ধির স্বাভাবিক নায়িকা-কৌতূহলকে উস্কে দিতে চেয়েছিলেন, কিন্তু বয়ঃসন্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে এক নবীন পাঠকের কাছে তা অ্যাডভেঞ্চারে যথেষ্ট রসভঙ্গ ঘটিয়েছিল। সমরেশ বসুর মৃত্যুর পর হারিয়ে গেল গোগোল আর বিমল কর-এর মৃত্যুতে ভ্যানিস হল কিকিরা। তবে মতিদা (নন্দী) তখনও স্বমহিমায়। আর শৈলেন ঘোষ নিঃশব্দে সুর তুলছেন কিশোর-হৃদয়ের সূক্ষ্মতম তন্ত্রীতে। মনে আছে, শৈলেন ঘোষের উপন্যাস শেষ করে অদ্ভুত এক অনুভূতিতে জারিত হত মন, বেশ কয়েক ঘণ্টা আবেগের উতরোলে নতুন আর কোনও লেখা পড়তেই পারতাম না। রূপকথা স্বপ্নের কল্পলোক ছাড়িয়ে নেমে আসত আমাদের চেনা রোজকার পৃথিবীতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের কলমের মেজাজ আর স্বাদ আমাদের নিয়মিত ফিরিয়ে দিতেন শৈলেন ঘোষ, ওই পূজাবার্ষিকীতে পাতাতেই।

অর্জুন আর ভূতেরা

‘খুনখারাপি’ পড়া হয়নি, আমার প্রথম অর্জুন-অভিজ্ঞতা ‘সীতাহরণ রহস্য’ থেকেই, ওই পূজাবার্ষিকীতে। পরে অর্জুন-চলচ্চিত্রায়ণ দেখতে গিয়ে মনে পড়ল, ‘পাঙ্ক’ শব্দটার সঙ্গে সেই প্রথম পরিচয়, পরিচয় হাকিমপাড়ার অমল সোম আর বুড়িদির মেচেতার দাগগুলোর সঙ্গেও। পুজোসংখ্যাতেই তো প্রতিবছর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে পরিচয় হরেক কিসিমের ভূতের সঙ্গে (প্রায় গুপি গায়েন বাঘা বায়েনের ভূতের নাচের দৃশ্যটার মতোই), যাদের ভয় পাওয়াই সবচেয়ে কঠিন! একটার পর একটা, বিজ্ঞাপনের ভাষায় ‘আনপুটডাউনেবল’ উপন্যাস, পুজোসংখ্যায় প্রকাশের কয়েক মাসের মধ্যে বই হয়ে বেরত — অপেক্ষা তার জন্যও। শীর্ষেন্দুর সেই স্বর্ণালি সাহিত্যের অমরত্ব বুঝতে পারি যখন এখনও ‘পাগলা সাহেবের কবর’, ‘হারানো কাকাতুয়া’ বা ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ চতুর্দিকের কর্পোরেট-লাঞ্ছিত জীবনচর্যার মধ্যেও কী অনায়াসে মুহূর্তে ফিরিয়ে দেয় বইমুখো এক সদ্যকিশোরের কবে ফেলে আসা ধুকপুকিটাকে।

পুজোয় দলবদল

আনন্দমেলা-র বাইরে শারদীয়া সংখ্যার আকর্ষণও কম ছিল না। বিশেষ করে পুজোসংখ্যায় প্রকাশিত কমিকস-এর। নারায়ণ দেবনাথের বাঁটুল, হাঁদা-ভোঁদা শুকতারার জন্য, কিশোর ভারতীর জন্য দীর্ঘ দু-রঙা নন্টে-ফন্টে। এছাড়াও থাকতেন বিমল দাস, ময়ূখ চৌধুরীরা তাঁদের অনবদ্য রেখা-সম্মোহন নিয়ে। নারায়ণ দেবনাথ-এর ‘গোয়েন্দা কৌশিক’ আর ‘ব্ল্যাক ডায়মন্ড’ নিয়ে কাড়াকাড়িটা অনায়াসে আমাদের টিনটিন-উন্মাদনার সঙ্গে পাল্লা দিতে পারত। স্কুলের ও পাড়ার বন্ধুদের মধ্যে পূজাবার্ষিকীর ‘বিনিময় প্রথা’-র কল্যাণে কত যে নতুন বন্ধুত্ব আর বন্ধুবিচ্ছেদের সাব-প্লট তৈরি হত প্রতিবছর, তা লিখতে বসলে অন্তত আরেকটা পুজোসংখ্যার আকার নেবে !

কমিকস ছাড়া শারদীয়া শুকতারা-র মূল আকর্ষণ ছিল দুটো — ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা আর নয়ের দশকের শুরু থেকে অনিল ভৌমিকের ফ্রান্সিস। ভাইকিং বীর ফ্রান্সিসের প্রথম কাহিনি ‘সোনার ঘণ্টা’ শুকতারা-য় প্রকাশ হতে না হতেই জনপ্রিয়, প্রায় প্রতিবছর শারদীয়া শুকতারার বিশেষ আকর্ষণ। আর বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু, পঞ্চু-র অ্যাডভেঞ্চার ছিল শারদীয়া শুকতারা কর্তৃপক্ষের মূল ট্রাম্পকার্ড। যে বছর থেকে পাণ্ডব গোয়েন্দারা আনন্দমেলায় ঠাঁই নিল, সে বছর থেকেই আমাদের মতো হাফপ্যান্ট শ্রেণীর কাছে শুকতারার ‘বিনিময় মূল্য’ কমল। ময়দানের মতো এ ‘দলবদল’-এও চমক কম ছিল না।

মিষ্টি সন্দেশ

প্রচ্ছদেই লেখা থাকত ‘লীলা মজুমদার, নলিনী দাশ ও সত্যজিৎ রায় সম্পাদিত’। সন্দেশ-এ তখন পাতায়-পাতায় চমক। পুজোসংখ্যা তো বটেই, সাধারণ সংখ্যারও বহু গল্পে ইলাস্ট্রেশন করছেন সত্যজিৎ রায়, থাকত মঞ্জিল সেন-সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের জমাটি কমিকস আর অবশ্যই ফেলুদা! বড়দের হাত ঘুরে দেশ-এর ফেলুদা গোগ্রাসে গেলার আগেই ১৯৮৫-তে সন্দেশ-এ পেয়ে গেলাম ‘বোসপুকুরে খুনখারাপি’, পরের বছর প্রফেসর শঙ্কুর ‘নেফ্রুদেৎ-এর সমাধি’, ১৯৮৭-তে আবার ফেলুদা ‘অপ্সরা থিয়েটারের মামলা’, ৮৮-তে ফের শঙ্কু-কাহিনি ‘ডাঃ দানিয়েলির আবিষ্কার’— উফ্‌, সে কী উত্তেজনা! সন্দেশ-এর সঙ্গে পাল্লা দিত দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কিশোর ভারতী এবং খুব অল্পদিনের জন্য বিজ্ঞানভিত্তিক কিশোর জ্ঞান-বিজ্ঞান।

তবে স্বল্পায়ু আরেকটি পত্রিকা ‘চিলড্রেনস ডিটেকটিভ’-এর উল্লেখ না করাটা এক্ষেত্রে ‘ক্রাইম’-এর পর্যায়ে পড়বে। প্রায় পঁচিশ বছর পরেও শারদীয়া সংখ্যার প্রচ্ছদটা আজও চোখে ভাসে। সে এক বিচিত্র ধাঁধা — প্রচ্ছদটাই বিভিন্ন জানোয়ারের মুখের অংশ একসঙ্গে জুড়ে একটা কোলাজ! তবে আমাদের কাত করে দিয়েছিল এই পত্রিকার ‘ড্রাকুলা’ চিত্রকাহিনীটি— পরে অনেক বড় বয়সে আবিষ্কার করেছি তার স্রষ্টাকে— ফিলিপিনস-এর শিল্পী নেস্টর রেডন্ডো। কিন্তু তাতে কী, সৎ শিল্পের আবেদন আর কবে ভূগোলের সীমানা মেনেছে?

মা কী ছিলেন

চির আপশোস— “ব্রাহ্মণের সে তেজ নাই/খাদ্যাখাদ্যে ভেদ নাই”— “শারদ শিশুসাহিত্যের কী নিদারুণ অবক্ষয় ঘটেছে!” সেকাল নিয়ে এত শব্দ লেখার পরেও এক কথায় কালের সবটুকুই নস্যাৎ করে দেওয়া উচিত কি? যুগের বিচার বাদ দিয়ে লেখার মানের বিচার করি কী করে? প্রাক-ভুবনায়ন সময়টাই যে আলাদা ছিল !


আবার ৮০-তে সে এসেছে ফিরিয়া

হয়তো সব লেখকরা ধার হারাননি, আমরাই হারিয়ে ফেলেছি কল্পনার ডানাওয়ালা মনটাকে !

এআই দিয়ে নিজেদের আশির রঙে রাঙিয়েও, হারিয়ে যাওয়া সেই মনটাকে ফিরে পাওয়া যাবে কি?

 

আরও পড়ুন - ৮০-তে আসিও না

View More

ওপিনিয়ন

Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee:  বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget