এক্সপ্লোর

Astro Tips: বুধের চলনে বড়সড় প্রভাব! চলতি মাসে সাবধানে থাকুন এই ৩ রাশির জাতকরা

Budh Gochor: বুধ সিংহ রাশিতে অস্তমিত হয়েছে। কদিন পরে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কোন রাশির জাতকরা সাবধানে থাকবেন?

কলকাতা: জ্য়োতিষশাস্ত্র অনুসারে কোনও গ্রহের উত্থান এবং অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রাশির জাতকদের জীবনেও নানা প্রভাব পড়ে। গ্রহের স্থানান্তরের কারণে কোনও রাশির কপালে যেমন সোনা ফলে আবার কারও কারও জীবনে নানা সমস্যা তৈরি হয়। ১৪ সেপ্টেম্বর বুধ অস্তমিত হয়েছে, এর ফলে একাধিক রাশির জন্য সমস্যা তৈরি হতে পারে। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ গ্রহ একাধিক বিষয়ের জন্য দায়ী বলে মনে করা হয়। বাক, ত্বক, বুদ্ধিমত্তা, মস্তিষ্ক, বন্ধুত্ব, পেশা, ব্যবসা ইত্যাদির জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচিত হয় এটি। এর প্রভাব পড়ে নানা রাশির জাতক-জাতিকাদের জীবনে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, গ্রহের স্থানান্তর এবং গ্রহের উত্থান ও অস্ত যাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।   

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও ছোট গ্রহ কোনও বড় গ্রহের কাছাকাছি আসে তখনই ছোট গ্রহের প্রভাব শূন্য হয়ে যায়। বুধ সিংহ রাশিতে অস্তমিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে এটি। এমন পরিস্থিতিতে কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের এই সময়ে নিরাপদ থাকতে হবে।   

কন্যা রাশি:
বুধ অস্ত যাওয়া কন্যা রাশির জাতকদের জন্য অশুভ বলা হয়। এই সময়ে আর্থিক দিক দুর্বল হতে পারে। আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো আপনি নানা অসুবিধার সম্মুখীন হতে পারে। খারাপ সঙ্গ থাকলে তা ক্ষতির কারণ হবে। আদালতের মামলায় জড়াবেন না। বিতর্ক থেকে দূরে থাকাই ভাল। প্রেমের সম্পর্ক এবং বিবাহিত জীবনের জন্য এই সময়টি শুভ নয়। অতএব, এই ধরনের পরিস্থিতিতে নিরাপদ থাকুন।  
 
মকর রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর রাশির জাতকদের জীবনে বুধ গ্রহের খারাপ প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন। ক্ষতির মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রেও চাপ বাড়বে।  

বৃষ রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধের অবস্থান বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল হবে না। এই সময়ে ব্যবসা এবং কর্মজীবনে অনেক বাধা আসতে পারে। একই সময়ে, বেশি খরচের কারণে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। সেই সঙ্গে মানসিক চাপ বাড়তে পারে। কাজের জায়গাতেও সমস্যা বাড়বে। এই সময়ে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকা দরকার।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনুন', বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকরাও

সেরা শিরোনাম

Astrology News : শীঘ্রই বৃশ্চিকে ঢুকছেন সূর্যদেব, কেরিয়ারে বড় সুখবর- দেদার অর্থ এই রাশিগুলিতে
শীঘ্রই বৃশ্চিকে ঢুকছেন সূর্যদেব, কেরিয়ারে বড় সুখবর- দেদার অর্থ এই রাশিগুলিতে
Shani Margi 2026: : শনি মার্গি হয়েই ৬ রাশির ভাগ্যে আনবে চমক, ডিসেম্বর থেকেই সাফল্যের ছোঁয়া
শনি মার্গি হয়েই ৬ রাশির ভাগ্যে আনবে চমক, ডিসেম্বর থেকেই সাফল্যের ছোঁয়া
Daily Astrology: কাল বিশেষ যোগে আর্থিকভাবে শক্তিশালী হবেন, শুক্রে প্রাপ্তিযোগ, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, জমি-বাড়ি ক্রয়ের সম্ভাবনা এই রাশির জাতকদের
কাল বিশেষ যোগে আর্থিকভাবে শক্তিশালী হবেন, শুক্রে প্রাপ্তিযোগ, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, জমি-বাড়ি ক্রয়ের সম্ভাবনা এই রাশির জাতকদের
Daily Astrology:তীব্র অর্থকষ্টে ভুগছেন ? আয়ের পথে বাধা ? হচ্ছে না চাকরি ? কাল বুধাদিত্য যোগে এই ৩ রাশির বড় সাফল্য
তীব্র অর্থকষ্টে ভুগছেন ? আয়ের পথে বাধা ? হচ্ছে না চাকরি ? কাল বুধাদিত্য যোগে এই ৩ রাশির বড় সাফল্য

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget