এক্সপ্লোর

Chandra Grahan 2026: ৭০ বছর পর চন্দ্রগ্রহণ, রাখি পূর্ণিমাতেই ৫ রাশির জীবনে বিপদের আশঙ্কা, সাবধান থাকার পরামর্শ

২৮ অগাস্ট রাখি পূর্ণিমার দিন আংশিক চন্দ্রগ্রহণ। জ্যোতিষ মতে কুম্ভ রাশিতে এই গ্রহণের প্রভাব পড়তে পারে ৫ রাশির জীবনে। কোন কোন রাশি সাবধান থাকবেন?

কলকাতা: জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এই গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ গ্রহণের সময় চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে। অন্যদিকে সূর্যের অবস্থান থাকবে সিংহ রাশিতে।

তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার—এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণের সময় ভারতের আকাশে চাঁদ দিগন্তের নীচে থাকবে। তবুও জ্যোতিষের হিসাবে এই গ্রহণের প্রভাব কিছু রাশির উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কোন ৫ রাশির উপর প্রভাব?

জ্যোতিষীয় বিশ্লেষণ অনুযায়ী, কর্কট, সিংহ, মকর, কুম্ভ এবং মীন—এই ৫ রাশিকে এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 

কর্কট রাশি

চন্দ্রগ্রহণের সময় চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ মতে, কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় অপ্রত্যাশিত খরচ এবং আর্থিক চাপ তৈরি হতে পারে। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা থাকতে পারে। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকা দরকার।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য এই গ্রহণ সম্পর্ক এবং আইনি বিষয় নিয়ে সতর্কবার্তা দিতে পারে বলে জ্যোতিষীয় মত। প্রপার্টি সংক্রান্ত কোনও বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গাড়ি চালানোর সময়ও সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দাম্পত্য জীবনেও মতবিরোধ তৈরি হতে পারে।

মকর রাশি

মকর রাশির ক্ষেত্রে এই সময় পরিবার এবং অর্থনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হঠাৎ কোনও খরচ সামনে আসতে পারে। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জ্যোতিষীয় বিশ্লেষণে বলা হচ্ছে। তাই এই সময় কথাবার্তায় সংযম রাখা জরুরি।

কুম্ভ রাশি

সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে কুম্ভ রাশির জাতকদের। কারণ চন্দ্রগ্রহণই ঘটবে কুম্ভ রাশিতে। ফলে জ্যোতিষ মতে এই রাশির উপর গ্রহণের প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে। স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্ক—তিন ক্ষেত্রেই সাবধানতা প্রয়োজন হতে পারে। বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবুন।

মীন রাশি

মীন রাশির জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং অর্থ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ কোনও খরচ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে বিরোধ বা প্রতিপক্ষের কারণে মানসিক চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জ্যোতিষীয় মত। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত অতিরিক্ত খরচও হতে পারে।

ভারতে দেখা যাবে না চন্দ্রগ্রহণ

২৮ অগাস্টের এই আংশিক চন্দ্রগ্রহণ ভারতের জন্য দৃশ্যমান নয়। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের মূল পর্যায় সকাল থেকে দুপুরের মধ্যে হলেও সেই সময় ভারতের দিগন্তের নীচে থাকবে চাঁদ।

তাই ভারতে এই গ্রহণ দেখা যাবে না এবং গ্রহণ দৃশ্যমান না হওয়ায় প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে সূতক পালনও প্রযোজ্য নয়—এমনটাই একাধিক পঞ্জিকা-ভিত্তিক সূত্রে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, রাখি পূর্ণিমার উৎসব পালনে গ্রহণের কারণে ভারতে কোনও দৃশ্যমান বাধা তৈরি হবে না।

তবে জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, উপরে উল্লেখিত ৫ রাশির জাতকদের এই সময় বড় সিদ্ধান্ত, অর্থনৈতিক লেনদেন এবং সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kalker Rashifal : পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
পুজোর আবহে ৩ রাশির হাতে দু'হাত ভরে অর্থ, কেরিয়ারে সুখবরের সম্ভাবনা
Kalker Rashifal : মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
মা দুর্গার কৃপায় ২ রাশির বিপুল অর্থলাভ, রাত পোহালেই ভাগ্যচক্রের পরিবর্তনের ইঙ্গিত
Astro: পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
পুজোর শুরুতেই অর্থ সহ ৩ ক্ষেত্রে ধামাকা ! ভাগ্য খুলছে কাদের ? বিপদে পড়বেন কারা ? পড়ুন আগামীকালের রাশিফল
Kalker Rashifol: চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?
চতুর্থীতে ভাগ্য খারাপ এই একটি রাশির! বাকি ২ রাশির জীবনে শুধুই সাফল্য, কেমন কাটবে আগামীকাল ?
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget