এক্সপ্লোর

Daily Astrology : স্বাস্থ্য কেমন থাকবে ? কেমন কাটবে দাম্পত্য ? চোখ থাকুক কালকের রাশিফলে

Horoscope Tomorrow : চাকরির খবর আসতে পারে মিথুন রাশির। খুশি থাকবে কন্যা রাশির পরিবারে। বাকি রাশিদের কেমন কাটবে বৃহস্পতিবার ? জেনে নেওয়া যাক।

মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন। রাশিফলে দেখে নিন। 

মেষ রাশি (Aries Horoscope)
কষ্টে কাটতে পারে দিনটি। কোনও বিষয় নিয়ে অশান্ত থাকতে পারে মন। পড়ুয়াদের ক্ষেত্রেও বাধা আসতে পারে কাজে। ফলে মনে অশান্তি লেগে থাকতে পারে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। পেট বা রক্ত সংক্রান্ত কোনও সমস্যায় ভুগতে পারেন। বন্ধুর সহযোগিতায় ব্যবসায় উন্নতি হতে পারে। ছোটখাটো কথাবার্তায় নজর না দেওয়াই ভাল। সব দোষ আপনার উপর দেওয়ার চেষ্টা হতে পারে। বাকসংযম বজায় রাখুন। কোনও জায়গায় ভ্রমণের সুযোগ রয়েছে। ধর্মীয় স্থানেও বেড়াতে যেতে পারেন। ফলে শান্তি থাকবে মনে। চাকরিক্ষেত্রে উন্নতি হতে পারে। বজায় থাকবে মান-সম্মান। 

বৃষ রাশি (Taurus Horoscope)
ভাল কাটবে দিন। কোনও বন্ধুর থেকে উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাড়তে পারে আয়। স্বাস্থ্য নিয়ে চিন্তান্বিত হতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায় দিনটি ভাল কাটার সম্ভাবনা। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা হতে পারে। পরিশ্রম করতে পারে অনেক।  সন্তানের তরফ থেকে সুখবর পেতে পারেন। পূর্ণ সহযোগিতা পাবেন জীবনসঙ্গীর। 

মিথুন রাশি (Gemini Horoscope)

আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। নেতিবাচক চিন্তা মনে আসলে দূরে থাকুন। সম্পত্তি সংক্রান্ত কারণে টাকা-পয়সা খরচ হতে পারে। হাত একটু টিপে চলাই ভাল। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। চাকরি করেন যাঁরা, মান-সম্মান মিলবে।  সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। মামাবাড়ি থেকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কোনও বিষয় নিয়ে মনে খুশি থাকবে। সন্তানের বিয়ে নিয়ে কথাবার্তা হতে পারে।  ঘরে আয়োজন হতে পারে কোনও মঙ্গল অনুষ্ঠানের। 

কর্কট রাশি (Cancer Horoscope)

দিনটি ভাল নাও কাটতে পারে। চাকরি যাঁরা করেন, কথায় ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন। পদস্থ আধিকারিকদের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। শারীরিক সমস্যার কারণে মন অত্যধিক সমস্যায় থাকতে পারে। মনে রোগাক্রান্ত হওয়ার ভয় থাকার সম্ভাবনা। ব্যবসা যাঁরা করেন, তাঁদের ব্যবসা ভাল চলবে। কোনও বড় লাভ হতে পারে । সন্ধ্যার সময় ব্যবসা ভাল চলার সম্ভাবনা। কারো সঙ্গে ঝগড়া-ঝাঁটিতে না জড়ানোই ভাল। ঝগড়া আইন-আদালত পর্যন্ত গড়াতে পারে।  পূর্ণ সহযোগিতা পাবেন জীবনসঙ্গীর। সমর্থন পাবেন পরিবারেরও। 

সিংহ রাশি (Leo Horoscope)
কারো সঙ্গে ঝগড়া-ঝাঁটিতে না জড়ানোই ভাল। রাগে নিয়ন্ত্রণ রাখুন। সরকারি নিয়ম বিরুদ্ধ কোনও কাজ করলে ফেঁসে যেতে পারেন। আধ্যাত্মিক কাজে নিয়োজিত থাকতে পারেন। পরিবারে কারো সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা। বাকসংযম বজায় রাখাই ভাল। ভুল কথা বলবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনও অধিকারী বা বিরোধী, কারো সঙ্গে বিবাদে না জড়ানোই ভাল। ছোট বিবাদ থেকে বড় ঝগড়া হতে পারে। 

কন্যা রাশি (Virgo Horoscope)

মিশ্র কাটবে দিনটি। মন ভাল থাকবে। কোনও  কাজে বেশি ব্যস্ততা থাকবে। আবেগে ভরপুর থাকবেন। পরিবারের কাউকে স্মরণ করে ভাবুক হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন।  মা-বাবার স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। ভাল কাটবনে দাম্পত্য। জীবনসঙ্গীর তরফ থেকে ভরপুর সাহায্য পাবেন। সন্তানের তরফ থেকেও মনে সন্তুষ্টি থাকবে। বিশেষ অতিথি আসতে পারে বাড়িতে।

তুলা রাশি (Libra Horoscope)
কষ্টদায়ক হতে পারে কালকের দিন। কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকবেন। ব্যবসায় কঠিন অবস্থা চলতে পারে। লোকসানের সম্মুখীন হতে পারেন। অংশীদারি ব্যবসা হলে আপনার সতর্ক নজর থাকা উচিত। স্বাস্থ্যের দিকে নজর দিন। ক্লান্তি আসতে পারে কাল। চোখের সমস্যায় ভুগতে পারেন। পড়ুয়াদের সাফল্য আসতে পারে। অনেকদিন থেকে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হতে পারে এদিন।  পৈত্রিক সম্পত্তি নিয়ে বাদ-বিবাদ হতে পারে। বাক সংযম রাখুন। আত্মবিশ্বাস ভরপুর থাকবেন কাল। যে কোনও কাজে সাফল্য প্রাপ্তি যোগ। 

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)

আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। পড়ুয়াদের জন্য দিনটি ভাল কাটবে। অসৎ সঙ্গ থেকে দূরে থেকে পড়াশোনায় মনোনিবেশ করলে লাভ। মান-সম্মান বাড়বে। সমাজের ভাল হয় এমন কাজ করতে পারেন আপনি। চাকরিতে উন্নতি হবে। পদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তায় থাকতে হতে পারে। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। পাবেন পরিবারের সঙ্গ। চাকরির খবর আসতে পারে। বন্ধুর সাহায্যে রোজগারের নতুন দিশা দেখতে পারেন।

ধনু রাশি (Sagittarius Horoscope)

দিনটি ভাল কাটার সম্ভাবনা। নেতিবাচক কোনও কারণ মনে আসতে দেবেন না। অন্যথায় বড় কোনও চিন্তায় পড়তে হতে পারে। ভ্রমবশত কারো সঙ্গে ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। পায়ের সমস্যায় ভুগতে পারেন। বেশি খরচ হতে পারে দিনটিতে। মিতব্যয়ী না হলে ভবিষ্যতে ভুগতে হতে পারে। জীবনে উন্নতি করার বড় সুযোগ আসতে পারে কাল। পড়াশোনায় নজর দিন। চাকরি করেন যাঁরা তাঁদের দিনটি ভাল কাটবে। পদস্থ কর্তাদের সহযোগিতা পাবেন। 

মকর রাশি (Capricorn Horoscope)

চাকরিক্ষেত্রে পরিবর্তনের পর নতুন চাকরিতে যোগদানের সম্ভাবনা। নতুন চাকরিতে বদলিও হতে পারে। আর্থিক স্থিতি ভাল থাকবে। কম থাকবে ধৈর্য। ফলে মনে শান্তি বিঘ্নিত হতে পারে।  ব্যবসায় উন্নতির যোগ। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। জীবনসঙ্গীকে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের উন্নতি যোগ। ফলে মন ভাল থাকবে আপনার। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। বাড়িতে অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা। বাড়তে পারে আয়। একইসঙ্গে বাড়তে পারে ব্যয়ও। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে পারেন। 

কুম্ভ রাশি (Aquarius Horoscope)

আবেগে নিয়ন্ত্রণ রাখুন। অন্যথায় অন্য কেউ আপনাকে নিয়ে মজা করতে পারে।  পরিবারকে পাশে পাবেন কাল।  ধৈর্য ধরুন। অনেকদিন ধরে অসফল হওয়া কাজ সফল হতে পারে।  পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বন্ধুর সাহায্যে বাড়তে পারে আয়। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। যে কারণে বাড়তে পারে খরচ। 

মীন রাশি (Pisces Horoscope)

মোটের উপর ভাল কাটবে কালকের দিন। সন্তানের সুখ বাড়বে। যাতে আপনার মনও থাকবে খুশি। কারো থেকে টাকা আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বাড়বে মনোবল। ব্যবসায়িক কারণে দূরপাল্লা ভ্রমণে যেতে হতে পারে। পারিবারিক জীবন কাটবে সুখে।   স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন। পেটের সমস্যায় ভুগতে পারেন। পারিবারিক জীবনে সুখী থাকবেন।  জীবনসঙ্গী ও সন্তানের তরফ থেকে সন্তুষ্টি থাকবে। বাড়িতে আসতে পারে বিশেষ অতিথি। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Weekly Astro: অশনি সংকেত! মহাষষ্ঠীতে ৩ ক্ষেত্রে ঘটবে..., এই ২ পেশার লোকেদের হাতে আসবে 'মুঠো মুঠো টাকা', পড়ুন সাপ্তাহিক রাশিফল
অশনি সংকেত! মহাষষ্ঠীতে ৩ ক্ষেত্রে ঘটবে..., এই ২ পেশার লোকেদের হাতে আসবে 'মুঠো মুঠো টাকা', পড়ুন সাপ্তাহিক রাশিফল
প্রেম ও বিয়েতে বাধা ? একটি ভুলেই 'ছারখার' হবে জীবন, এই সপ্তাহে ২ রাশির জীবনে কী ঘটছে ?
প্রেম ও বিয়েতে বাধা ? একটি ভুলেই 'ছারখার' হবে জীবন, এই সপ্তাহে ২ রাশির জীবনে কী ঘটছে ?
Saptahik Rashifol: সপ্তাহজুড়ে শুধুই সাফল্য এই ২ রাশির জীবনে, কোন কোন ক্ষেত্রে তুঙ্গে ভাগ্য ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
সপ্তাহজুড়ে শুধুই সাফল্য এই ২ রাশির জীবনে, কোন কোন ক্ষেত্রে তুঙ্গে ভাগ্য ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Saptahik Rashifal: পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল
পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget