এক্সপ্লোর

Daily Horoscope: চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে বৃষ জাতকদের, আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল

আজকের রাশিফল: আজ কার্তিক মাসের শুক্ল একাদশী। চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য-- কেমন কাটবে দিন? দেখুন দৈনিক রাশিফল...

মেষ- কাজ ঠিক সময়ে শেষ করার একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তা এড়াতে কাজের গুরুত্ব বুঝে অগ্রাধিকার ভাগ করুন। সফ্টওয়্য়ার ব্যবসার সঙ্গে জড়িতরা সতর্ক থাকুন। তথ্য় চুরির সম্ভাবনা রয়েছে। সোনা-রুপোর ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। রক্তচাপের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

বৃষ- কাজ সম্পূর্ণ না করার মনকষ্ট। পরিবারে তর্ক এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা। যুব-প্রতিভা প্রকাশ পেতে পারে। বাবা-মায়েরা সন্তানদের প্রতি সচেতন হন। কিডনি সমস্যায় ভুগছেন যাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। হাসি-ঠাট্টা-মস্করা দিয়ে বাড়ির পরিবেশ হাল্কা রাখুন।

মিথুন- মনের সমস্যার সমাধানের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে প্রতিপক্ষ থেকে সাবধান, মানসিক শান্তি বিঘ্ন আসতে পারে। কর্মক্ষেত্রে কাজ ও ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা। শারীরিক সমস্য়ায় ভোগার সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। পরিবারের সদস্যের মতামতকে গুরুত্ব দিন।

কর্কট- আপনার ব্যবহারে তিক্ততার ফলে কাছের মানুষ দূরে সরে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। কর্মক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভাল যাবে। যুবদের কেরিয়ারে নতুন দিশা আসতে পারে। পড়াশোনায় সাময়িক বাধা। ক্লান্তির ফলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন।

সিংহ- মনের থাকা প্রশ্নের উত্তর পেতে পারেন। যাচাই না করে কারও সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় ঋণ নেওয়ার সঠিক সময়। কর্মক্ষেত্রের সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না। তাতে তাঁরা শঙ্কিত হয়ে পড়বেন। বিজ্ঞানের পড়ুয়ারা নিজেদের প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করুন। জরায়ুর সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা বাড়তি সতর্ক থাকুন।

কন্যা- মস্তিষ্ক প্রখর থাকবে। সদ্ব্যবহার করুন। ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরতদের পদন্নোতির সম্ভাবনা প্রবল। পাইকারি ব্যবসায়ীরা সতর্ক থাকুন। ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠান্ডা-কাশি সংক্রমণের সম্ভাবনা। কানের সমস্যায় ভুগতে পারেন। কোনও জিনিস কেনার আগে ভাল করে যাচাই করে নিন।

তুলা- বুদ্ধির দৌলতে কঠিন কাজ অনায়াসে হাসিল করতে পারেন। সফটওয়্য়ার সংস্থায় কর্মরতরা নতুন প্রোজেক্ট পেতে পারেন। প্লাস্টিকের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। মুত্রাশয় সংক্রমণে যাঁরা ভুগছেন, তাঁদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক- আপনার বক্তব্য অন্যকে প্রভাবিত করবে। ফলে, ভাল ব্যবহারের ফলে মন জিততে পারেন। লেখার সঙ্গে জড়িতরা সুনাম অর্জন করতে পারেন। স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তিও হতে পারে। পড়ুয়াদের উচিত পড়াশোনায় আরও মনোনিবেশ করা।

ধনু- মনকে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যাঁরা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তাঁরা সতর্ক থাকুন। পরিবারে আজ কোনও সুখবর আসতে পারে।

মকর- আত্মবিশ্বাস বজায় রাখুন। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করুন। সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া করবেন না। যা দায়িত্ব পাচ্ছেন, তা সানন্দে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। বাইরের খাবার খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা অথবহা পরিবারের বয়স্কদের পরামর্শ নিন।

কুম্ভ- অতীতের ভুলের মাশুল গুণতে হতে পারে। আপনার একগুঁয়েমির জন্য সম্পর্কে চিড় ধরতে পারে। সরকারি কাজে যুক্তদের দিনটা কঠিন। কর্মক্ষেত্রে মিশ্র দিন। ঊর্ধ্বতন আপনার পরিকল্পনায় সায় দিলেও, তা কার্যকরে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ কমবে।

মীন- আজকের দিনটা খুশি ও ইতিবাচক যাবে। কর্মদক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ান। যুবাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন দিশা খুলবে। বাড়ির অন্দরসজ্জা পরিবর্তন করবেন বলে যাঁরা ভাবছেন, এখনই সঠিক সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Friday Astro: আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Astro: জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
Daily Astrology :যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের
যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের
Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget