এক্সপ্লোর

JEE Mains: নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল

JEE Main Exam: এর পর কবে পরীক্ষা হবে, তা সময় মতো জানিয়ে দেওয়া হবে। 

কলকাতা: পশ্চিমবঙ্গে JEE (Main) পরীক্ষা পিছিয়ে গেল। আগামী ২৩ জানুয়ারি রাজ্যে JEE (Main) হবে বলে ঠিক ছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করছিল পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজো যেমন, তেমনি ওই দিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বেছে বেছে ওই দিনই কেন পরীক্ষা রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিবকে চিঠি পাঠান সুকান্ত মজুমদারও। সেই মতো পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত গৃহীত হল। এর পর কবে পরীক্ষা হবে, তা সময় মতো জানিয়ে দেওয়া হবে। (JEE Main Exam)

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর আবার ওই দিনেই সরস্বতী পুজো। তাই বেছে বেছে ওই দিনই কেন JEE (Main) রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "রাজনৈতিক ভাবে ওঁরা তো মুখে বলেন, নেতাজিকে সম্মান দেন। কিন্তু নেতাজির জন্য কী করেছেন, তা সকলেই জানেন। কেউ কিছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানোর আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর সেই সম্মানের বহরের শেষ নমুনা হচ্ছে নেতাজির জন্মদিনে জয়েন্ট পরীক্ষা ফেলা। আমাক মনে হয়, এর নেপথ্যে কোনও গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তা তাঁরাই বলতে পারবেন। নেতাজির জন্মদিনকে এভাবে অবহেলা বা তাচ্ছিল্য করার চেষ্টা আছে কি না, বুঝতে পারছি না। কিন্তু ধারাবাহিক ভাবে বাঙালি মহাপুরুষদের অপমান করার একটা প্রবণতা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়। এটা তারই সম্প্রসারণ কি না, তা ভাবার বিষয়।" (JEE Mains)

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্তও চিঠি পাঠান। আর তার পরই, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা পিছনোর কথা জানিয়েছে তারা। লেখা হয়েছে, '২৩ জানুয়ারি সরস্বতী পুজো উদযাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আবেদন পাওয়া গিয়েছে। আর তাই সিদ্ধান্ত হয়েছে য়ে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি JEE (Main) পরীক্ষায় বসবেন যে প্রার্থীরা, তাঁদের জন্য় অন্য একটি তারিখ ঠিক করা হবে'।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, কিছু জানার থাকলে, তা সরাসরি NTA Helpdesk-এ মেসেজ করে জানতে পারবেন পরীক্ষার্থীরা। ই-মেলও করতে পারেন jeemain@nta.ac.in-এ। ফোন করতে চাইলে 011-40759000 নম্বরে যোগাযোগ করতে পারবেন। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget