এক্সপ্লোর

Daily Horoscope: কোথায় বিনিয়োগে লাভ? শীঘ্রই ভ্রমণের সম্ভাবনা? কী বলছে আপনার রাশিফল?

Horoscope Today: কেমন যাবে আজকের দিন। আপনার রাশিফল জেনে নিন।

কলকাতা: আজ সোমবার, ৬ জুন। আসুন, জেনে নিই আজ কী বলছে রাশিফল।

মেষ: কোনও সম্পত্তি থেকে ভাল আয় মিলতে পারে। হাতে নতুন কোনও কাজ থাকলে তা ভালভাবে এগোতে পারে। পরিবারে মনোমালিন্যের সম্ভাবনা। ভাল স্বাস্থ্যের জন্য দিনভর উদ্দীপনা থাকবে। যাঁরা মনের মতো সঙ্গীর খোঁজে আছেন তাঁদের জন্য ভাল এই দিনটি।  
   
বৃষ: খরচ বুঝে হিসেব করুন। পারবারিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে শান্তি আসবে। প্রতিদিনের রুটিন ভেঙে কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কিছু প্রাপ্তি ঘটতে পারে। যাঁর প্রতি আকর্ষণ রয়েছে, তাঁর সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে।

মিথুন: রোজগার বৃদ্ধি পাওয়ায় অর্থের সমস্যা হবে না। ব্যক্তিগত বা পেশাগত জীবনে পিছনে ঘুরে তাকানোর প্রয়োজন নেই। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বাড়িতে আত্মীয়-বন্ধু সমাগম হতে পারে। বিদেশযাত্রার যোগ রয়েছে। কোনও সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভাল। সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়ানোর চেষ্টা করুন।    

কর্কট: চিকিৎসা বা আইন সংক্রান্ত পেশায় থাকলে এই দিনটিতে অর্থাগমের সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্যের সম্ভাবনা। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে কোনওরকম বাধা ছাড়াই সম্পন্ন হবে। নতুন কোনও কিছুর শেখার সুযোগ আসবে। সঙ্গীর সঙ্গে লং ড্রাইভের সম্ভাবনা।

সিংহ: অর্থের পর্যাপ্ত জোগান থাকবে। কাজের ক্ষেত্রে প্রশংসা মিলবে। পারিবারিক কারণে সুখ-শান্তি পাবেন। কারও কারও ক্ষেত্রে বিদেশে স্থায়ীভাবে থাকার সুযোগ আসতে পারে। রিয়েল এস্টেট বাজারে লাভ মিলতে পারে। সঙ্গীর অপেক্ষায় থাকলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।  

কন্যা: পছন্দমতো কেনাকাটা করার সুযোগ। নতুন চাকরির খোঁজ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে মনোযোগ দিয়ে থাকলে লাভ মিলবে। ছুটি কাটানোর পরিকল্পনা করার জন্য পরিবারের চাপ থাকতে পারে। কেরিয়ার নিয়ে সামান্য চিন্তা থাকবে এই সময়।  

তুলা: যাঁরা সেভাবে পরিকল্পনা না করেই প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছেন তাঁদের জন্য আশার আলো। কোনও কিছুর জন্য এতদিন পরিশ্রম করে থাকলে তার ফল মিলবে। পরিবারের কোনও ছোট সদস্যের কাজে গর্ব অনুভব করবেন। পড়াশোনার ক্ষেত্রে এতদিনের খাটুনির ভাল ফল মিলতে পারে।

বৃশ্চিক: আর্থিক পরিস্থিতি ভালরকম উন্নতি হবে। নতুন কোনও জায়গায় বদলি বা প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কোনও বিষয় নিয়ে কোনও পদক্ষেপ করতে হলে আজই তা শুরু করুন। যাঁরা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সবদিক খেয়াল নিয়ে প্রস্তুতি নিন। সম্পত্তির ভাগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত অনুকূলে যাবে।  

ধনু: কারও কারও ক্ষেত্রে রোজগারে সাময়িক টান। কোনও কাজের জন্য আর্থিক সাহায্য মিলবে। শারীরিক ভাবে সুস্থ থাকায় কোনও কাজ চাপ মনে হবে না। পছন্দমতো কোনও কাজের সুযোগ আসবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। কেউ দীর্ঘদিন ধরে আপনাকে পছন্দ করলে এবার তার উত্তর দিন। 

মকর: খরচ সামান্য কমালে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এদিন কর্মক্ষেত্রে কাজ নিয়ে সামান্য চিন্তা থাকবে। যাঁরা কোনও রোগ থেকে সেরে উঠছেন, তাঁর আরোগ্য দ্রুত হবে। পরিবার পাশে থাকবে। কোনও সম্পত্তি সংক্রান্ত কাজ ঠিকমতো মিটবে।      

কুম্ভ: যদি বিনিয়োগ করার মতো টাকা থাকে হাতে। তাহলে এখন বিনিয়োগের ভাল সময়। সোনা বিনিয়োগের জন্য ভাল ক্ষেত্র হতে পারে। কোনও প্রতিযোগিতায় ভাল ফল হতে পারে। পরিবারের সদস্য অথবা বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। কোনও দূরভ্রমণের মাঝে হঠাৎ যাত্রাপথের পরিবর্তন আসতে পারে।  

মীন: নতুন কোনও উদ্যোগের জন্য মূলধনের সংস্থান হতে পারে। পেশাগত ক্ষেত্রে নিজের মত ঠিকমতো প্রকাশ করতে পারবে। কোনওরকম জাঙ্কফুড এড়িয়ে চলুন। যাঁরা সম্পত্তি সংক্রান্ত কোনও ব্যবসায় রয়েছেন তাঁরা লাভের মুখ দেখবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology:আপনার সন্তান সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে? সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা, মেসেজ-মেল নজরে রাখুন
আপনার সন্তান সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে? সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা, মেসেজ-মেল নজরে রাখুন
Daily Astrology: কাল শুভ যোগ, ৪ রাশির জ্যাকপট, এই কাজে যুক্ত থাকলে হাতে আসতে পারে অঢেল টাকা, নতুন সুযোগ-পদোন্নতি
কাল শুভ যোগ, ৪ রাশির জ্যাকপট, এই কাজে যুক্ত থাকলে হাতে আসতে পারে অঢেল টাকা, নতুন সুযোগ-পদোন্নতি
Saptahik Rashifal: পুরনো ভুল বোঝাবুঝি দূর, এই সপ্তাহে লাভের ঘোড়া ছোটাবে এই রাশিরা, সাপ্তাহিক রাশিফলে জ্যাকপট
পুরনো ভুল বোঝাবুঝি দূর, এই সপ্তাহে লাভের ঘোড়া ছোটাবে এই রাশিরা, সাপ্তাহিক রাশিফলে জ্যাকপট
Weekly Horoscope: জীবনে আসছে একের পর এক সুখবর! বিদেশি ব্যবসায় সুযোগ, প্রমোশন-বেতন বৃদ্ধি
জীবনে আসছে একের পর এক সুখবর! বিদেশি ব্যবসায় সুযোগ, প্রমোশন-বেতন বৃদ্ধি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget