North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Bhatpara shootout : ফের উত্তপ্ত ভাটপাড়া

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া। ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি। রশিদ খান নামে এক ব্যক্তির বাড়ি ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, এক রাউন্ড গুলি চলেছে ঘটনাস্থলে।যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কেন গুলি? কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে ?
যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, গতকাল ১ রাউন্ড গুলি চলেছে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।এবং যে ব্যক্তির বাড়িতে গুলি চলেছে, সেটা তার ব্যক্তিগত কারণ বলে জানা গিয়েছে। এবং কী উদ্দেশ্যে হামলা করতে এসেছিল, সেটাও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের সংখ্যা কতজন ছিল, সেটাও স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে, এক রাউন্ড গুলি চলেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।তবে এই মুহূর্তে যেটা জানা গিয়েছে, গতকাল গভীর রাতে, গুলি চলেছে এক রাউন্ড। কেন গুলি চলেছে সেটা স্পষ্ট নয়। কিন্তু ভাটপাড়ার এই ঘনজনবসতিপূর্ণ এলাকায়, ফের গুলি চালানোর ঘটনায়, এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
অতীতে বহুবার অপরাধমূলক কাজকে ঘিরে শিরোণামে এসেছে এই ভাটপাড়াতেই
মূলত, অতীতে বহুবার অপরাধমূলক কাজকে ঘিরে শিরোণামে এসেছে এই এলাকায়। একাধিকবার বোমা উদ্ধার হয়েছে ভাটপাড়া থেকে। একুশের ভোটের পরের বছরই ভাটপাড়া পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছনদিক থেকে উদ্ধার হয়েছিল ৫০টি বোমা। অতীতে ভাটপাড়ায় আরও একাধিক ঘটনা ঘটেছে। ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায় গুলি চলেছিল অতীতেও।
তৃণমূল জমানায়..
তৃণমূল জমানায় বিশেষ করে বাইশ সালের আশেপাশে, একের পর এক শিউরে ওঠা ঘটনার সাক্ষী হচ্ছিল ভাটপাড়া। পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল, কারও বাড়ির বিছানার চাদরে আচমকা আগুন লেগে যাচ্ছে , আবার কারও বাড়ির জানলার কাচ আচমকাই ভেঙে পড়ছে। তবে যবনিকা এখানেই পড়েনি । ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার একের পর এক বাড়িতে এসেছিল হুমকি দেওয়া চিঠি।
Before You Go
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
সেরা শিরোনাম





















