এক্সপ্লোর

Loksabha Election Result 2024 : নির্বাচনের ফল বেরনোর আগেই গ্রহ-নক্ষত্রে বড় পরিবর্তন ! কাদের খুলে যেতে পারে ভাগ্য?

Loksabha Election Result 2024 Major Change In Planets: জ্যোতিষশাস্ত্র অনুসারে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে, কিছু গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে। যাকে জ্যোতিষের ভাষায় বলে,গ্রহ গোচর।

কলকাতা : নির্বাচনে ( Loksabha Election 2024 )কোন নেতার ভাগ্যে কী রয়েছে, তা নির্ধারণ করবে জনতা জনার্দন। তবে রাজনীতিকদের অনেকেই আস্থা রাখেন জ্যোতিষে ( Astrology )। গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে আগ্রহ থাকে তাঁদেরও। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী সপ্তাহে গ্রহ নক্ষত্রের হিসেবে বিশেষ সুবিধে পাবেন কোনও কোনও রাশির জাতকরা। 

দেশে লোকসভা নির্বাচন ( Loksabha Elections ) শুরু হয়েছিল ১৯ এপ্রিল ।  নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্ব ১ জুন । এরপর ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা । 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে, কিছু গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে। যাকে জ্যোতিষের ভাষায় বলে,গ্রহ গোচর। রাজনীতিকদের ভাগ্যকেও কিছুটা প্রভাবিত করতে পারে এই পরিবর্তন ।  আসুন জেনে নেওয়া যাক নির্বাচনের ফল ঘোষণার আগে কোন গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে এবং রাজনীতিতে এর প্রভাব কী পড়তে পারে। 

বুধ রাশি পরিবর্তন (Budh Rashi Parivartan 2024): বুধকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজপুত্র বলা হয়। শুক্রবার, ৩১ মে, দুপুর ১২.২০ তে, বুধ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং ১৪ জুন পর্যন্ত সেখানে থাকবে।

রাজনীতিতে বুধের প্রভাব

যাদের কুণ্ডলীতে বুধ শক্তিশালী তাঁরা কথাবার্তা ও যোগাযোগের ক্ষেত্রে প্রচুর সাফল্য পান। এছাড়াও বুধের কৃপায় মানুষ বুদ্ধিমান, কূটনীতি এবং রাজনীতিতে দক্ষ হয়ে ওঠে।

মঙ্গলের গোচর (Mangal Rashi Parivartan 2024): মঙ্গল তার রাশিচক্র পরিবর্তন করবে ১ জুন। জুনের প্রথম দিনে এবং লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই এই পরিবর্তন নিয়ে অনেকেই চিন্তিত। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। মীন রাশি থেকে বের হয়ে বিকেল ৩:৩৯ মিনিটে মেষ রাশিতে যাত্রা করবে মঙ্গল। রুচক রাজযোগ সৃষ্টি করবে।

রাজনীতিতে মঙ্গলের প্রভাব

সূর্যের পর মঙ্গল হল রাজনীতিতে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল গ্রহের প্রভাব যাদের ভাল, তারা রাজনীতিতে ভাল সাপল্য পেতে পারেন।  মঙ্গল রাশিতে বলবান হয়ে যোগকারক যোগ তৈরি করলে, তাহলে নির্বাচনে ভাল ফল হতে পারে। তবে সবটাই নির্ভর করছে তাঁর কর্মফল ও জনতার ইচ্ছের উপর। 

৪ জুন 2024 এর পঞ্চাং 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ৪ জুন আসবে । এই দিন মঙ্গলবার।  জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এদিন ভরণী ও কৃত্তিকা নক্ষত্র থাকবে। মঙ্গলবার শোভন ও অতিগণ্ড যোগ হবে। রাহুকাল বিকাল ৩.৪৫ থেকে বিকাল ৫.২৫ পর্যন্ত থাকবে।

নির্বাচনের ফলাফলে গঠিত গ্রহ ও নক্ষত্রের প্রভাব

৪ জুন মঙ্গলবার মেষ রাশির উদয় হবে।  মেষ রাশির অধিপতি মঙ্গল। বুধ, বৃহস্পতি, শুক্র ও সূর্য বৃষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলন ঘটবে। শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে। এমন পরিস্থিতিতে ৪ জুন মঙ্গলের প্রভাব বেশি থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল সেই ব্যক্তির পক্ষে হতে পারে যার রাশিতে মঙ্গল শক্তিশালী বা শুভ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology: অনেক প্রতিকূলতার মুখোমুখি করেছেন ? শ্রাবণ কৃষ্ণপক্ষে বিশেষ যোগে এই ৪ রাশির বড় সাফল্য, চাকরি-টাকা হাতে আসবে এবার
অনেক প্রতিকূলতার মুখোমুখি করেছেন ? শ্রাবণ কৃষ্ণপক্ষে বিশেষ যোগে এই ৪ রাশির বড় সাফল্য, চাকরি-টাকা হাতে আসবে এবার
Daily Astrology: কাল রেবতী নক্ষত্র ও ধৃতি যোগের চমৎকার সংমিশ্রণ, কর্মে সাফল্য, ব্যবসায়িক চুক্তি ও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা এই রাশির জাতকদের
কাল রেবতী নক্ষত্র ও ধৃতি যোগের চমৎকার সংমিশ্রণ, কর্মে সাফল্য, ব্যবসায়িক চুক্তি ও আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা এই রাশির জাতকদের
Saptahik Rashifal: চাকরিতে জ্যাকপট, পদোন্নতির সম্ভাবনা, এই সপ্তাহেই এই লাকি রাশিদের সোনার সময় শুরু
চাকরিতে জ্যাকপট, পদোন্নতির সম্ভাবনা, এই সপ্তাহেই এই লাকি রাশিদের সোনার সময় শুরু
Saptahik Rashifal : কমবে বিবাহিত জীবনে অশান্তি, আসছে বড় টাকার জোগান...এ সপ্তাহে ২ রাশির মহাধামাকা
কমবে বিবাহিত জীবনে অশান্তি, আসছে বড় টাকার জোগান...এ সপ্তাহে ২ রাশির মহাধামাকা

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget