এক্সপ্লোর

Mokshada Ekadashi 2021: বিশ্বাস, মোক্ষদা একাদশীর উপবাস করলে সব পাপ ধুয়ে মুছে যায় ! পড়ুন ব্রতকথা

Gita Jayanti 2021 : বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই দিনে গীতা জয়ন্তীও পালিত হয়। 

নয়াদিল্লি : মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয়, তা মোক্ষদা একাদশী (Mokshada Ekadashi 2021) বলে।  হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে , এই দিনে উপবাস ও উপাসনা করলে মানুষ মোক্ষ লাভ করে। আর এই জন্মেই সমস্ত পাপ বিনষ্ট হয়।

বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই দিনে গীতা জয়ন্তীও পালিত হয়।  এই বছর মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী ১৪ ডিসেম্বর (Gita Jayanti 2021) পালিত হবে।

আরও পড়ুন :

লক্ষ্মী পুজোয় এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসতে পারে সমৃদ্ধি

 

মোক্ষদা একাদশী ব্রত পালনের দিনে উপবাসের ব্রতকথা পাঠ করতে হবে। এতে করে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে অনেকের বিশ্বাস এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই মোক্ষদা একাদশীর গল্প।

  • মোক্ষদা একাদশী ব্রত কথা

    কিংবদন্তি অনুসারে, বৈখানস নামে এক রাজা গোকুলে রাজত্ব করতেন। একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তাঁর পিতা  মৃত্যুর পর নরকের যন্ত্রণা ভোগ করছেন। স্বপ্নে বাবার এমন অবস্থা দেখে তাঁর খুব খারাপ লাগল। ভোরবেলা তিনি রাজ পুরোহিতকে ডেকে তাঁর পিতার মুক্তির পথ জানতে চাইলেন। মুক্তির পথ জানতে চাইলে রাজ পুরোহিত বলেন, পর্বত নামে একজন মহাত্মাই এই সমস্যার সমাধান করতে পারেন। কারণ তিনি ত্রিকালদর্শী। পুরোহিতের কথা শুনে রাজা পর্বত  নামে ঋষির আশ্রমে পৌঁছন । পিতার মুক্তির পথ জানতে চাইলেন। মহাত্মা পর্বত বলেছিলেন যে তাঁর পিতা তাঁর পূর্বজন্মে পাপ করেছিলেন, সেই কারণে তিনি নরক ভোগ করছেন। রাজা মহাত্মা পর্বতকে এই পাপ থেকে পরিত্রাণের কথা জিজ্ঞেস করেন। মহাত্মা বললেন, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে মোক্ষদা একাদশীর উপবাস করে পুজো  করতে। বলেন, এই একাদশীর উপবাস করলেই তাঁর পিতা মুক্তি  লাভ করবেন। মহাত্মার বাণী অনুসারে, রাজা মোক্ষদা একাদশীর উপবাস ও পুজো করেন। এই উপবাস ও পুজোর পুণ্য ফলে রাজার বাবা মোক্ষ লাভ করেন। তাঁর মুক্তি প্রাপ্ত আত্মা রাজাকে আশীর্বাদ করেন। 


    Disclaimer:   এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরি যে ABPLive.com কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোনও তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
  •  

 

সেরা শিরোনাম

Baba Vanga : ৪ মাসেই বদলাচ্ছে ৫ রাশির ভাগ্য ! এই বছরই হাতে আসতে পারে প্রচুর টাকা? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সত্যি?
৪ মাসেই বদলাচ্ছে ৫ রাশির ভাগ্য ! এই বছরই হাতে আসতে পারে প্রচুর টাকা? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সত্যি?
Friday Astro: ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Shani Vakri : শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget