এক্সপ্লোর

Poila Baisakh 2026: পয়লা বৈশাখে কখন লক্ষ্মী-গণেশের পুজো করলে ফুলে ফেঁপে উঠবে ধন-সম্পত্তি? জেনে নিন সেই শুভ সময়, কী বলছে পঞ্জিকা

Bengali New Year: বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। আর এই দিনে লক্ষ্মী ও গণেশের পুজো করবেন কখন? বিস্তারিত জেনে নিন।

কলকাতা: বাংলা নববর্ষের (Bengali New Year) প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ (Poila Baisakh), বাঙালির জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে নতুন বছরের সূচনার পাশাপাশি অনেকেই নিজের বাড়িতে বা ব্যবসার জায়গায় লক্ষ্মী ও গণেশ-এর পুজো করে থাকেন। সারা বছর যেন ধন-সম্পদ, সৌভাগ্য ও বাধামুক্ত জীবন লাভ করা যায় এই থাকে সকলের প্রত্যাশা। সময় যত এগিয়েছে, এই পুজো নববর্ষের দিনের এক আচারে পরিণত হয়েছে। 

পয়লা বৈশাখ কবে?

২০২৬ সালে পয়লা বৈশাখ (1 Boishakh) পড়েছে ১৫ এপ্রিল, বুধবার। বাংলা সৌর ক্যালেন্ডর অনুযায়ী বর্তমানে বঙ্গাব্দ ১৪৩২ চলছে। চৈত্র সংক্রান্তির পর শুরু হবে বঙ্গাব্দ ১৪৩৩। আর বাংলা ক্যালেন্ডরের প্রথম মাস বৈশাখ। বৈশাখের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের সঙ্গে একপ্রকার ওতপ্রোতভাবে জড়িয়ে হালখাতা। কমবেশি সকল দোকানে এদিন হালখাতা করা হয়। লাল কাপড়ে বাঁধানো সেই খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে দেওয়া হয়। এরপর সেই খাতার পুজো করে নতুন বছরের ব্যবসার লেনদেন শুরু করেন ব্যবসায়ীরা। 

পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশ পুজোর শুভ সময় কখন?

বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী, এই দিনে লক্ষ্মী-গণেশ পুজোর জন্য বেশ কিছু শুভ সময় থাকছে। এমন দিনে একদিকে যেমন অমৃতযোগ পড়েছে, তেমনই থাকছে মাহেন্দ্রযোগ। পয়লা বৈশাখ অমৃতযোগ পড়েছে - দিবা ৬|৪৭ মধ্যে ও ৯|২৩ গতে ১১|৭ মধ্যে ও ৩|২৭ গতে ৫|১১। পাশাপাশি মহেন্দ্রযোগ পড়েছে - দিবা ১|৪৩ গতে ৩|২৭ মধ্যে এবং রাত্রি ঘ ৯|০ গতে ১০|২৭।

পয়লা বৈশাখের দিন লক্ষ্মী-গণেশ পুজোর তাৎপর্য

লক্ষ্মী দেবী ধন ও সমৃদ্ধির প্রতীক, আর গণেশ হলেন বিঘ্নহর্তা। তাই নতুন বছরের শুরুতে তাঁদের আরাধনা করলে জীবনে উন্নতি, শান্তি ও সাফল্য আসে বলেই অনেকের বিশ্বাস। বিশেষ করে ব্যবসায়ীরা এই দিনে ‘হালখাতা’ করেন এবং নতুন হিসাবের খাতা খুলে পুজো দেন। যতই প্রযুক্তির উন্নতি হোক, পয়লা বৈশাখের দিন হালখাতার পুজো করা আর হিসেব-নিকেশ করার ধারা আজও অটুট রয়েছে।

পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশের পুজো শুধু একটি আচার নয়, বরং এটি নতুন করে আশা, স্বপ্ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা। নির্দিষ্ট শুভ সময় মেনে পুজো করলে বছরের প্রতিটি দিন শুভ ও সফল হয়ে উঠবে—এই বিশ্বাসেই বাঙালির নববর্ষ উদযাপন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalker Rashifal : রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
রাত পোহালেই আর্থিক লাভ এই রাশির, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য
Kalker Rashifal : সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
সম্পর্কে নতুন মোড় এই রাশিতে, একাধিক উৎস থেকে ঢুকবে টাকা
Kalker Rashifal : আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
আর কয়েক ঘণ্টা, তারপরেই ২ রাশিতে বিপুল অর্থ; সুখবর এদের ভাগ্যমুখী...
Surya Grahan: আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?
আর কয়েকদিন পরই সূর্যগ্রহণ, ৩ রাশিতে বড় প্রভাব, চাকরির সমস্যা, মানসিক চাপ, টাকার দুশ্চিন্তা—আসছে চ্যালেঞ্জ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget