Shukraditya Rajyog : মহাষ্টমী থেকেই শুক্রাদিত্য রাজযোগ ! অর্থলাভ, চাকরি, ব্যবসায় বিরাট লাভে এই ৩ রাশি
Shukraditya Rajyog 2026: ১৭ অক্টোবরের পর সুসময় ৩ রাশির, চাকরি-ব্যবসা-অর্থে মিলবে সুখবর

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের পারস্পরিক যুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। কোনও কোনও সময়ে দুই গ্রহ একই রাশিতে অবস্থান করলে তৈরি হয় বিশেষ যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, এমনই একটি গুরুত্বপূর্ণ যোগ তৈরি হতে চলেছে অক্টোবর মাসে। সূর্য ও শুক্রের যুতিতে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। আর এই রাজযোগ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে।
কবে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ?
জ্যোতিষ শাস্ত্র বলছে, বর্তমানে শুক্র তুলা রাশিতে অবস্থান করছে। আগামী ১৭ অক্টোবর সন্ধে ৭টা ৫৭ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। ফলে একই রাশিতে সূর্য ও শুক্রের অবস্থান করবে। তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান ও কর্তৃত্বের কারক হিসেবে ধরা হয়। অন্যদিকে শুক্রের সঙ্গে সম্পদ, বিলাসিতা, প্রেম, সম্পর্ক, শিল্প ও সুখ-স্বাচ্ছন্দ্যের বিশেষ যোগ রয়েছে। তাই এই দুই গ্রহের সংযোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
মেষ রাশি - শুক্রাদিত্য রাজযোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে । দীর্ঘদিন ধরে কোনও কাজ বা প্রকল্প নিয়ে পরিশ্রম করলে তার ফল পাওয়া যেতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। কেরিয়ারে পরিবর্তনের পরিকল্পনা থাকলেও ইতিবাচক সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ মিলতে পারে। ফলে পেশাগত জীবনে আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনাও রয়েছে।
কর্কট রাশি - কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যও সূর্য-শুক্রের এই সংযোগ শুভ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চাকরি ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা আছে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা নতুন কোনও সুযোগ বা সুখবর পেতে পারেন। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের স্বীকৃতি বা পেশাগত উন্নতি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষেত্রেও নতুন যোগাযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে কাজে আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতিতেও কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি - তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই রাজযোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সূর্য ও শুক্র, দুই গ্রহই এই সময় তুলা রাশিতে অবস্থান করবে। আবার শুক্র তুলা রাশির অধিপতি গ্রহ। এই সময় তুলা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের মতামত ও দক্ষতা প্রকাশ করার সুযোগ মিলতে পারে। চাকরি ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে। কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব পতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















