এক্সপ্লোর

Electric Scooter: মেট্রোর থেকেও সস্তায় হবে যাতায়াত, রেঞ্জ দেবে ১৫০ কিমি ! এই স্কুটারগুলিতে বাঁচবে খরচ

Affordable Electric Scooters: এমন কিছু বৈদ্যুতিন স্কুটার রয়েছে যেগুলিতে যাতায়াত মেট্রোতে যাতায়াতের (Affordable Electric Scooter) থেকেও কম খরচে করা সম্ভব। এদের মধ্যে রয়েছে বাজাজ চেতক সহ আরও ২ স্কুটার।

Best Affordable Electric Scooters: ভারতে যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে এবং যানজটের কারণে মানুষের এখন যাতায়াতে এত বেশি সময় লাগছে যে অনেকেই এখন সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প খুঁজছে। তবে এর পাশাপাশি দেখতেও স্টাইলিশ হতে হবে এই যানবাহনগুলি। এই কারণেই ভারতে ইভির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে। যে সমস্ত ব্যক্তি তাদের অফিস যাতায়াতের জন্য ভাল স্কুটার (Affordable Electric Scooter) কিনতে চান তাদের জন্য এগুলি হল সেরা বিকল্প এবং স্মার্ট বিকল্প।

এমন কিছু বৈদ্যুতিন স্কুটার রয়েছে যেগুলিতে যাতায়াত মেট্রোতে যাতায়াতের (Affordable Electric Scooter) থেকেও কম খরচে করা সম্ভব। এদের মধ্যে রয়েছে বাজাজ চেতক, টিভিএস আইকিউব, অ্যাথার ৪৫০এক্স ইত্যাদি স্কুটারগুলি। এগুলি কেবল সস্তাই নয়, এতে ভ্রমণ অনেক কম ব্যয়বহুল। ভারতে বৈদ্যুতিন স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা দেখে এই সংস্থাগুলি আকর্ষণীয় ফিচার্স ও চমৎকার পরিসর সহ তাদের জনপ্রিয় মডেলগুলি চালু করেছে।

১) বাজাজ চেতক

বাজাজ চেতক একটি রেট্রো লুকিং বৈদ্যুতিন স্কুটার যা এর শক্তিশালী বিল্ড কোয়ালিটি ও প্রিমিয়াম ডিজাইনের জন্য পরিচিত। এর তিনটি ভ্যারিয়ান্ট বাজাজ চেতক ২৯০৩, ৩৫০২ এবং ৩৫০৩ রয়েছে। এই বাজাজ চেতকের দাম ভ্যারিয়ান্ট অনুসারে যথাক্রমে ৯৮,৪৯৮ টাকা, ১.২২ লক্ষ টাকা এবং ১.০২ লক্ষ টাকা। বাজাজ চেতকের ২৯০৩ ভ্যারিয়ান্টটি ২.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি দিয়ে ১২৩ কিমি রেঞ্জ পায় যেখানে ৩৫০১/৩৫০২ ভ্যারিয়ান্টটি ৩.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি দিয়ে ১৫৩ কিমি রেঞ্জ পায় বলেই দাবি করেছে সংস্থা। এতে টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে, মিউজিক ও কল নোটিফিকেশন, রিভার্স মোড, জিও-ফেন্সিং এবং ৩৫ লিটারের আন্ডারসিট স্টোরেজের মত স্মার্ট ফিচার্স রয়েছে। 

২) টিভিএস আইকিউব 

টিভিএস আইকিউবকে মধ্যবিত্ত গ্রাহকদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হয়। এর প্রাথমিক মূল্য ১.০৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত যায়। এই স্কুটারটি আইকিউব, আইকিউব এস এবং আইকিউব এসটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার রেঞ্জ ৯৪ কিমি, ১৪৫ কিমি এবং ২১২ কিমি। টিভিএস আইকিউব ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন, জয়স্টিক নেভিগেশন, রিভার্স মোড, ইউএসবি চার্জিং, এলইডি লাইটিং এবং জিও ফেন্সিংয়ের মত ফিচার্সগুলিকে নিয়ে আসে যা দৈনন্দিন ব্যবহারের জন্য একে দুর্দান্ত বিকল্প করে তোলে। 

৩) অ্যাথার ৪৫০এক্স

অ্যাথার ৪৫০এক্স হল একটি উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিন স্কুটার যা তরুণ রাইডারদের জন্য তৈরি করা হয়েছে। এর দুটি ভ্যারিয়ান্ট ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার। এর দাম যথাক্রমে ১.৪৯ লক্ষ টাকা এবং ১.৫৯ লক্ষ টাকা। এই স্কুটারটি ১২৬ কিমি এবং ১৬১ কিমি রেঞ্জের সঙ্গে বাজারে আসে। 
এই স্কুটারে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, গুগল ম্যাপস ইন্টিগ্রেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, পার্ক অ্যাসিস্ট এবং ওটিএ আপডেটের মত উন্নত ফিচার্স যা এটিকে প্রযুক্তি প্রেমীদের জন্য উপযুক্ত করে তোলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget