এক্সপ্লোর

Car Safety Test : যাত্রী সুরক্ষায় 'শূন্য স্টার' রেটিং পেয়েছে এই গাড়িগুলি, আপনার বাড়িতে কোনটি আছে ? 

Car Crash Test Rating : জেনে নিন, ভারতের সেইসব গাড়ির বিষয়ে, যেগুলি 'ক্র্যাশ টেস্টিং'য়ে শূন্য রেটিং (Car Crash Test Rating) পেয়েছে।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গাড়ির সুন্দর দেখতে হওয়া যথেষ্ট নয়, যাত্রী সুরক্ষা জরুরি।
  • ক্র্যাশ টেস্টিংয়ে শূন্য রেটিং পাওয়া গাড়িগুলি যাত্রীর সুরক্ষা দিতে ব্যর্থ।
  • Citroen e-C3, Maruti Suzuki Eeco, S-Presso, Renault Kwid, Bolero Neo শূন্য রেটিং পেয়েছে।
  • কম রেটিংযুক্ত গাড়ি দুর্ঘটনাপ্রবণ, যাত্রীর জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে।

Car Crash Test Rating : কেবল গাড়ি সুন্দর দেখতে দেখেই কিনে নিয়েছেন ? খোঁজ নেননি যাত্রী সুরক্ষার বিষয়ে (Car Safety Test) ! তাহলে নিজের হাতেই পরিবারের সুরক্ষা নিয়ে সমঝোতা করছেন আপনি। জেনে নিন, ভারতের সেইসব গাড়ির বিষয়ে, যেগুলি 'ক্র্যাশ টেস্টিং'য়ে শূন্য রেটিং (Car Crash Test Rating) পেয়েছে।  

যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ এই গাড়িগুলি
আজকাল গাড়ি কেবল যাতায়াতের জন্য নেন না ক্রেতারা, পরিবারের নিরাপত্তার দিকটাও অগ্রাধিকার দেন। সেই ক্ষেত্রে গাড়ি নেওয়ার আগে এর ক্র্যাশ টেস্ট রেটিং জানতে চান অনেকেই। আপনি জানলে অবাক হবেন, ভারতের অনেক গাড়ি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে শূন্য পেয়েছে। সম্প্রতি Global NCAP (GNCAP)-এর ক্র্যাশ টেস্টে ভারতের বেশ কিছু জনপ্রিয় গাড়ির ভয়াবহ ফলাফল সামনে এসেছে। এই তালিকায় এমন কিছু গাড়ি রয়েছে যা যাত্রী সুরক্ষা দিতে কার্যত ব্যর্থ।

কেন এই রেটিং আমাদের কাছে গুরুত্বপূর্ণ ?
Global NCAP গাড়িগুলিকে ০ থেকে ৫ স্টারের মধ্যে রেটিং দেয়। ০-স্টার পাওয়ার অর্থ হল, দুর্ঘটনার সময় ওই গাড়িটি যাত্রীদের ন্যূনতম সুরক্ষা দিতেও সক্ষম নয়। দেখে নিন তালিকায় কোন কোন গাড়ি রয়েছে:

১ সিট্রোয়েন ই-সি৩ (Citroen e-C3)
বৈদ্যুতিক গাড়ির বাজারে এই হ্যাচব্যাকটি বেশ নজর কেড়েছিল। কিন্তু সুরক্ষার দিক থেকে এটি চূড়ান্ত হতাশাজনক। এর রেটিং অ্যাডাল্ট সেফটিতে ০ স্টার ও চাইল্ড সেফটিতে মাত্র ১ স্টার পেয়েছে। ক্র্যাশ টেস্ট রেটিংয়ে বলা হয়েছে, এই গাড়ির বডি স্ট্রাকচার অত্যন্ত দুর্বল। বিশেষ করে পাশ থেকে কোনও ধাক্কা লাগলে (Side Collision) এটি যাত্রীদের বাঁচাতে অক্ষম।

২ মারুতি সুজুকি ইকো (Maruti Suzuki Eeco)
ফ্যামিলি কার ও কমার্শিয়াল ভ্যান হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয় হলেও সুরক্ষার বিচারে এটি ডাহা ফেল। গ্লোবাল এনক্যাপ টেস্টে এটি ০ স্টার রেটিং পেয়েছে। এয়ারব্যাগ থাকা সত্ত্বেও দুর্ঘটনার সময় চালকের বুক ও হাঁটুতে মারাত্মক চোটের আশঙ্কা রয়েছে। এর বডি শেলটিও যথেষ্ট মজবুত নয়।

৩ মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S-Presso)
আগে থেকেই মারুতির গাড়ির সুরক্ষা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। শুরুতে এই গাড়িটি ০ রেটিং পেলেও পরবর্তী সংস্করণে কিছুটা উন্নতি করে ১ স্টার পেয়েছে। বর্তমানে ডুয়াল এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকলেও এর ফুটওয়েল এরিয়া ও মূল কাঠামো এখনও দুর্বল। উচ্চ গতিতে দুর্ঘটনার সময় এই গাড়ি খুব একটা ভরসাযোগ্য নয়।

৪ রেনোঁ কুইড (Renault Kwid)
সাশ্রয়ী দাম ও স্টাইলিশ লুকের কারণে কুইড অনেকেরই পছন্দ, কিন্তু সুরক্ষার দৌড়ে এটি পিছিয়ে। সুরক্ষার ক্র্যাশ টেস্টে এটি মাত্র ১ স্টার পেয়েছে। চালকের মাথার সুরক্ষা ঠিকঠাক থাকলেও, বুক ও পায়ের সুরক্ষার মান অত্যন্ত নিম্নমানের।

৫ মহিন্দ্রা বোলেরো নিও (Mahindra Bolero Neo)
এমনিতে মহন্দিরার বেশিরভাগ গাড়ি পাঁচ তারা সেফটি রেটিং পায়। তবে শক্তপোক্ত এসইউভি হিসেবে পরিচিত হলেও ক্র্যাশ টেস্টের ফল বোলেরোর ক্ষেত্রে বলছে অন্য কথা। অপ্রত্যাশিতভাবে এটি মাত্র ১ স্টার রেটিং পেয়েছে। বাইরে থেকে মজবুত মনে হলেও সাইড ইমপ্যাক্ট ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িটি ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন : ৩০ বছরে দিয়েছে সেরা তিন গাড়ি, ক্রেটা ছাড়াও হুন্ডাইয়ের এই দুই গাড়ির বিষয়ে জানেন ?

Frequently Asked Questions

গাড়ির ক্র্যাশ টেস্ট রেটিং কেন গুরুত্বপূর্ণ?

ক্র্যাশ টেস্ট রেটিং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে। ০-স্টার রেটিং মানে দুর্ঘটনা ঘটলে গাড়িটি যাত্রীদের ন্যূনতম সুরক্ষাও দিতে পারে না।

Citroen e-C3 গাড়ির ক্র্যাশ টেস্টে সুরক্ষার মান কেমন?

Citroen e-C3 অ্যাডাল্ট সেফটিতে ০ স্টার এবং চাইল্ড সেফটিতে মাত্র ১ স্টার পেয়েছে। এর বডি স্ট্রাকচার দুর্বল, বিশেষ করে পাশ থেকে ধাক্কা লাগলে এটি যাত্রীদের বাঁচাতে অক্ষম।

Maruti Suzuki Eeco গাড়িটি ক্র্যাশ টেস্টে কত রেটিং পেয়েছে?

Maruti Suzuki Eeco গ্লোবাল NCAP টেস্টে ০ স্টার রেটিং পেয়েছে। এয়ারব্যাগ থাকা সত্ত্বেও চালকের বুক ও হাঁটুতে আঘাত লাগার ঝুঁকি থাকে।

Renault Kwid গাড়ির সুরক্ষার মান সম্পর্কে কী জানা গেছে?

Renault Kwid সুরক্ষার ক্র্যাশ টেস্টে মাত্র ১ স্টার পেয়েছে। চালকের মাথার সুরক্ষা ঠিকঠাক হলেও বুক ও পায়ের সুরক্ষার মান অত্যন্ত নিম্নমানের।

Mahindra Bolero Neo কি যাত্রীদের জন্য নিরাপদ?

Mahindra Bolero Neo অপ্রত্যাশিতভাবে মাত্র ১ স্টার রেটিং পেয়েছে। বাইরে থেকে মজবুত মনে হলেও সাইড ইমপ্যাক্ট ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িটি ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget