হোমফটো গ্যালারিঅটোCar Buying Tips : নতুন গাড়ি কেনার আগে অবশ্যই এই ১০টি কাজ করুন, না হলে পস্তাবেন !
Car Buying Tips : নতুন গাড়ি কেনার আগে অবশ্যই এই ১০টি কাজ করুন, না হলে পস্তাবেন !
Automobile : আপনি যদি নতুন গাড়ি কেনেন, তবে অবশ্যই এই ১০টি কাজ করুন
Written By : ABP Ananda | Updated at : 19 Apr 2026 11:59 PM (IST)
গাড়ি কিনছেন না বুঝেই ?
1/9
নতুন গাড়ি কেনা সবসময়ই একটা জীবনের বড় সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রেই আমরা আগে কিছু না ভেবে গাড়ি কিনতে চলে যাই। সেই ক্ষেত্রে শোরুমের লোকজন আমাদের ওপর গাড়ির সঙ্গে সঙ্গে আরও বোঝা চাপিয়ে দেয়। না বুঝে সেই ডিল ফাইনাল করে ফেলি আমরা। পরে গাড়ি কিনে পস্তাতে হয় আমাদের।
2/9
প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল, গাড়ির চেহারা দেখেই ডিল ফাইনাল করবেন না। দিনে কত কিলোমিটার গাড়ি চলবে, পরিবারে কতজন আছে, এসবই আপনার বিচার্য বিষয় হওয়া উচিত। পাশাপাশি এসইউভি, হ্যাচব্য়াক না সেডান কিনবেন তা আগেই প্রয়োজন অনুযায়ী ঠিক করা উচিত।
3/9
বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য় পেশ করে শোরুমের সেলস পার্সনরা। অনেক সময় বেশি কমিশনের জন্য ক্রেতাকে ভুল ডিল দেয় তারা। যেমন-অনেক সার্ভিস চার্জ আপনার নতুন গাড়ির মধ্যেই ধরে দেয় তারা। আপনাকে মনে রাখতে হবে, গাড়ির কোম্পানি যে সার্ভিস চার্জ নিচ্ছে, সেটাই আপনি শোরুমে পে করবেন। এই বিষয়ে জানতে দরকার হলে একই কোম্পানির আরও শোরুম দেখে নিন।
4/9
কেবল গাড়ির শোরুম প্রাইস শুনেই সব ঠিক করে নেবেন না। এর সঙ্গে জুড়বে আপনার, বিমা, RTO , অ্য়াকসেসরিজ। তাই গাড়ির পুরো দাম সম্পর্কে আগে ওয়াকিবহাল হোন। এই বিষয়ে প্রয়োজনে আগে ইউটিউবে ভিডিয়ো দেখে নিন, সেখানে প্রতিটা মডেল ও ভ্য়ারিয়েন্টের দাম পেয়ে যাবেন।
5/9
অনেকেই শোরুম থেকেই তড়িঘড়ি গাড়ির বিমা নিয়ে নেন। এই বিষয়ে আগে অনলাইন বা অফলাইনে অন্যান্য কোম্পানি কত কমে দিচ্ছে সেটা বুঝে নিন। অ্যাকসেসরিজও শোরুমের থেকে বাইরে কমে পেয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে দামের তুনলা করে যেখানে সাশ্রয়ী হয় নিয়ে নিন।
6/9
গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, 'প্রি-ডেলিভারি ইন্সপেকশন' (PDI)। এর অর্থ হল, গাড়িটি বাড়িতে নিয়ে যাওয়ার আগে, তাতে কোনও আঁচড়, ত্রুটি আছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা। অনেক সময় ক্রেতা গাড়িটি পরীক্ষা না করেই কিনে ফেলে ও পরবর্তীতে নানা সমস্যার সম্মুখীন হয়।
7/9
পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে চাইলে আগেভাগেই সেটির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করে নিন। শোরুমের দেওয়া দাম সবসময় সঠিক হয় না। তাই বাইরে থেকে যাচাই করে নেওয়াটা লাভজনক। একইভাবে, গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে দেখা উচিত। শুধুমাত্র শোরুমের মাধ্যমেই ঋণ নেওয়াটা আপনার জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
8/9
আপনাকে অবশ্যই ওয়ারেন্টি ও সার্ভিস প্যাকেজ বাছার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কেবল প্রয়োজনীয় জিনিসগুলি নিন, অহেতুক ব্যয়বহুল প্যাকেজগুলি নেবেন না। তবে, বর্ধিত ওয়ারেন্টি (Extended Warranty) বেছে নেওয়া লাভজনক হতে পারে, কারণ এটি ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ব্যয় থেকে আপনাকে সুবিধা দেয়।
9/9
শেষে একটা বিষয় মাথায় রাখবেন, কখনোই টেস্ট ড্রাইভ ছাড়া গাড়ি কিনবেন না। একবার গাড়ির টেস্ট ড্রাইভ কারের সঠিক অবস্থার সম্পর্কে আপনাকে বোঝাতে পারবে। গাড়ির পারফরম্যান্স, আরামদায়ক অনুভূতি সব বলে দেবে টেস্ট ড্রাইভ। তাই অন্যের কথা শুনে টেস্ট ড্রাইভ না নিয়ে গাড়ি কিনবেন না।