এক্সপ্লোর

Hyundai Creta SUV: প্রতি ৫ মিনিটে বিক্রি হয় এই গাড়ি ! কোন মডেল, কী রহস্য ?

Car News: হুন্ডাই ক্রেটার নতুন SUV মডেলটিই বাজারে এসে সাড়া ফেলেছে। এই গাড়িটিই নাকি প্রতি ৫ মিনিটে এক ইউনিট করে বিক্রি হয়ে যায়। ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার বুকিং জমা পড়েছে এই গাড়ির। আপনি কি কিনেছেন ?

সোমনাথ চট্টোপাধ্যায়: সারা বিশ্বজুড়েই SUV-র চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। ভারতেও সেইভাবে গাড়ি নির্মাতা সংস্থাগুলি SUV গাড়ি নির্মাণের উপর জোর দিচ্ছে আর চাহিদাও ক্রমে ক্রমে বেড়ে চলেছে। ভাল করে বলতে গেলে মিড সাইজ SUV ক্যাটাগরির গাড়ির বিক্রি ব্যাপক হারে বেড়েছে। আর এমনই একটি SUV গাড়ি নাকি ভারতের বাজারে প্রতি ৫ মিনিটে বিক্রি হয়ে যায়। আর সেই গাড়ি তৈরি করে Hyundai। কোন মডেল, কী রহস্য জানেন কী ?

ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে আসে হুন্ডাইয়ের ক্রেটা SUV মডেলটি। হুন্ডাই ক্রেটার নতুন SUV মডেলটিই বাজারে এসে সাড়া ফেলেছে। এই গাড়িটিই নাকি প্রতি ৫ মিনিটে এক ইউনিট করে বিক্রি হয়ে যায়। ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার বুকিং জমা পড়েছে এই গাড়ির। এটি বাজারে লঞ্চ হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ৬০ হাজার বুকিং জমা পড়েছে সংস্থার ঘরে। উল্লেখ্য যে এক মাসও হয়নি এটি বাজারে লঞ্চ হয়েছে। তাঁর মধ্যেই এত বিপুল জনপ্রিয়তা কীভাবে সম্ভব হল ?

৮ বছর ধরে বাজারে বিক্রি হচ্ছে হুন্ডাই ক্রেটার মডেল। আর ৮ বছরে প্রায় ১ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে হুন্ডাই ক্রেটার। নতুন নতুন জেনারেশনের মডেলও এই তালিকায় অন্তর্ভুক্ত আছে। ডোমেস্টিক মার্কেটের কথা ভাবতে গেলে, ক্রেটা ইতিমধ্যেই ১০ লাখ ইউনিটের সীমা পেরিয়ে গিয়েছে।

২০১৫ সালে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল প্রথম জেনারেশনের ক্রেটা যার দাম ছিল ৮.৫৯ লাখ টাকা। এতে ছিল ১.৬ লিটার পেট্রোল এবং ১.৪ বা ১.৬ লিটার ডিজেল ইঞ্জিনের ভ্যারিয়্যান্ট। সেই সময় থেকেই কম্প্যাক্ট SUV জঁরের মধ্যে মডেল বানাতে শুরু করেছে হুন্ডাই। একটা SUV লুকের সঙ্গে প্রচুর ফিচার্সের সমাহারে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে হুন্ডাই। এর সেকন্ড জেনারেশনের মডেলটিও আগেরটির থেকে অনেক বেশি বিক্রি হয়েছিল। ২০২০ সালে দ্বিতীয় জেনারেশনের মডেলের দাম ছিল ৯.৯ লাখ টাকা। আর এই জেনারেশনের মডেলেই দেখা যায় প্রথম সানরুফ এবং টার্বো পেট্রোল ইঞ্জিনের উপস্থিতি।

সম্প্রতি হুন্ডাই এনেছে নতুন ক্রেটার মডেল যেটা একটা ফেসলিফট ভার্সন হলেও এতে রয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনও থাকছে এতে। স্টাইলের দিক থেকে খুব বেশি কিছু বদলায়নি ঠিকই, তবে এর সেলস হু হু করে বেড়েছে এই কয়েক দিনের মধ্যে। নতুন ক্রেটার মডেলে অতিরিক্ত ফিচার্সের মধ্যে থাকছে ADAS সিস্টেম এবং আরও কত কি। হুন্ডাইয়ের একটি অন্যতম সেরা মডেল এই Creta SUV Facelift।  

আরও পড়ুন: Corolla SUV: নতুনরূপে ফিরছে Corolla-র মডেল ! কী বদল আসছে ?

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget