এক্সপ্লোর

Corolla SUV: নতুনরূপে ফিরছে Corolla-র মডেল ! কী বদল আসছে ?

Corolla SUV Car: ভারতের বাজারে হাইব্রিড SUV নিয়ে আসছে Corolla Crossover. নতুনরূপে ফিরছে এই গাড়ি। কী কী নতুন ফিচার্স থাকবে এই মডেলে ?

SUV Cars:  ভারতের গাড়ির বাজারে যেন SUV-র ছড়াছড়ি। টাটা কার্ভ, কিয়া, সেলটোস থেকে শুরু করে রেনল্ট ইত্যাদি বহু গাড়ি নির্মাতা সংস্থা পরপর নতুন নতুন মডেলের SUV গাড়ি নিয়ে আসছে ভারতের বাজারে। এবার সেই তালে পাল্লা দিতে যোগ দিয়েছে করোলার নতুন মডেল। না এখনও বাজারে আসেনি, তবে নতুনরূপে ফিরতে পারে Corolla-র গাড়ি (Corolla SUV), এমনটাই জানা গিয়েছে। তবে কি এবার SUV মডেলে ? কী ফিচার্স থাকবে ? দামই বা কত হবে ?

কিছুদিন আগেই ভারতের বাজারে Altis Moniker-এর ক্যাটাগরির নিচেই বিক্রি হত Corollar-র গাড়ির মডেল। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই যেন এই গাড়ি ভারতের বাজারে আর দেখাই যাচ্ছে না। তবে এই গাড়ি যে আবার ফিরতে পারে ভারতের বাজারে এবার সেই সম্ভাবনাই তৈরি হল। Altis Moniker –এর পাশাপাশি Innova Hycross-এর সঙ্গে এক সারিতে বসতে পারে Corolla-র নতুন মডেল। হাইব্রিড SUV বা ক্রসওভার হিসেবে দুটি মডেলের মধ্যেই রয়েছে প্রচুর মিল।

Corolla Cross মূলত একটি ক্রস ওভার (Corolla SUV) ভার্সন, দেখতে একে বাইরে থেকে রুক্ষ লাগলেও সেডানের মত ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন এই গাড়িতে। তবে রিফ্রেশড করোলা ক্রস গাড়ির মডেল বাইরে থেকে অনেক বেশি স্লিক মনে হয়, অনেক বেশি নজরকাড়া লুক এই গাড়ির। একটা নতুন লুকের ফ্রন্ট ও ক্রোম গ্রিলের সঙ্গে প্যাটার্ন একে আলাদা করে তুলেছে। এর মধ্যে সমস্ত Usual SUV প্যাটার্ন এবং ফিচার্স তো রয়েইছে, তাঁর সঙ্গে রুফ রেল, ক্ল্যাডিং, আপরাইট স্ট্যান্স রয়েছে। ক্রসওভার মডেল হওয়া সত্ত্বেও এই ফিচার্সগুলি এতে দেখতে পাওয়া যায়।

ইন্টিরিয়রের (Corolla SUV) কথা বলতে গেলে এর ডিজাইন কিছুটা সাধারণই বটে। কিন্তু এবার নতুন রিফ্রেশড মডেলে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন লুকের টাচস্ক্রিন, সঙ্গে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ADAS সিস্টেম, একটা প্যানোরমিক সানরুফ এবং আরও অনেক কিছু। নতুন মডেলে যথেষ্ট স্পেস রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। একটা চওড়া রিয়ার সিট, ভাল লাগেজ স্পেস এই গাড়ির অন্যতম বিশেষত্ব।

পাওয়ারট্রেনটি এই গাড়ির ক্ষেত্রে হাইব্রিড মডেলের (Corolla SUV) যেখানে ১.৮ লিটার ইউনিট ইঞ্জিন এবং একটি eCVT রয়েছে। এর পাশাপাশি একটি স্ট্যান্ডার্ড ১.৮ লিটার পেট্রোলের ভার্সনও বাজারে আসবে বলে জানা গিয়েছে যেখানে সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধে রয়েছে। টয়োটা যেহেতু এখনও পর্যন্ত হাইরোডার ছাড়া হাইব্রিড মডেলের কোনও গাড়ি বাজারে আনেনি, ফলে করোলার এই হাইব্রিড SUV গাড়ি ভারতের বাজারে সাড়া ফেলবে বলেই মনে হয়। তবে দামটাও এক্ষেত্রে একটা ফ্যাক্টর যা বাজারে এটি আদৌ কতটা জনপ্রিয় হবে এবং অন্য মডেলগুলিকে পাল্লা দেবে, তা বলে দেয়।  

আরও পড়ুন: SUV Cars: আসছে Renault-এর নতুন ৭-সিটার SUV ! কী ফিচার্স ? দামই বা কত ? 

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget