এক্সপ্লোর

Jawa 42 All stars : ১.৮০ লাখ টাকা দাম, জাওয়া আনল এই নজরকাড়া বাইক

Jawa Bikes : এর মধ্যে রয়েছে নতুন ধাঁচের স্টাইলিং, চওড়া রেয়ার টায়ার, নতুন অ্যালয় হুইল

Jawa 42 All stars : জাওয়া নিয়ে এল নতুন অল স্টার্স ভেরিয়েন্ট(Jawa 42)। এই মডেলে পাবেন জওয়ার সবথেকে বড় আপডেট। কার ব্লগারদের মতে, এবারের বাইকে ৬০টিরও বেশি বদল পাবেন আপনি। এর মধ্যে রয়েছে নতুন ধাঁচের স্টাইলিং, চওড়া রেয়ার টায়ার, নতুন অ্যালয় হুইল ও ওপরের দিকে বাঁকানো (আপসওয়েপ্ট) এক্সহস্ট। এর দাম শুরু হচ্ছে ১.৮০ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে।

আপনি জাওয়া অলস্টারসে পাবেন বড় আপডেট 
নতুন জাওয়া অল স্টারস এখন জাওয়া ৪২ ববার, ৪২ এফজের সঙ্গে যুক্ত হয়ে ব্র্যান্ডটির তিনটি বাইক স্টাইলের রেঞ্জ কমপ্লিট করছে। জাওয়ার তরফে বলা হয়েছে, এই বাইক কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল। ইতিমধ্যেই ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের পর এটি ক্লাসিক ক্যাটেগরির একটি বাইক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে জাওয়া। মর্ডান টেকনোলজির সঙ্গে এই বাইকে রয়েছে ক্লাসিক ক্রুজারের মিশেল।

নতুন রয়েছে বাইকে ?
এবার এই বাইকে পাবেন সবথেকে বেশি পরিবর্তন। সবচেয়ে লক্ষণীয় পরিবর্তনগুলি এসেছে মোটরসাইকেলটির স্ট্যান্স। এর রেয়ার বা পিছনের অংশেও বড় পরিবর্তন করা হয়েছে। এতে রয়েছে নতুন ডিজাইনের সাইড প্যানেল, একটি চওড়া রেয়ার ফেন্ডার, নতুন অ্যালয় হুইল ও আরও কম্প্যাক্ট আপসওয়েপ্ট টুইন-এক্সহস্ট সেটআপ। পিছনের টায়ারটি এখন একটি চওড়া ১৫০/৭০-১৭ ইউনিট, যা ৪২-কে একটি প্রশস্ত ফুটপ্রিন্ট দিয়েছে। সিটটিও নতুন করে ডিজাইন করা হয়েছে ও এর বৈশিষ্ট্যপূর্ণ ফ্ল্যাট, বেঞ্চের মতো প্রোফাইলটি বজায় রেখে এতে অতিরিক্ত কুশন যোগ করা হয়েছে।

কী থাকছে এবারের চ্যাসিস ও ইঞ্জিনে
আপনি যদি বাইকটির বাইরের রূপের দিকে দেখেন, তাহলে এর স্টাইলিংয়ে পরিবর্তন দেখতে পাবেন। এখন এর ওজন, ফ্রেম ও সুইংআর্ম, এরগোনোমিক্স, হ্যান্ডলিং ও আরামদায়ক অভিজ্ঞতার ক্ষেত্রেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, এই পরিবর্তনগুলির লক্ষ্য হল 'জাওয়া ৪২'-এর সহজ ও সাবলীল ব্যবহারের বৈশিষ্ট্যটি বজায় রেখেই এটিকে আরও আগ্রাসী করে তোলা।

কতটা শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে এবার
মনে রাখবেন এখানে আগের জাওয়া ৪২ মডেলে আগের মতোই ২৯৪.৭২ সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে পাবেন ফোর-স্ট্রোক, লিকুইড-কুলড ডিওএইচসি (DOHC) ইঞ্জিন। যার সঙ্গে রয়েছে ৬-স্পিড কনস্ট্যান্ট-মেশ গিয়ারবক্স। এই ইঞ্জিন ৭,৯৫০ আরপিএম (rpm)-এ ২৭.১৯ হর্সপাওয়ার ও ৬,০০০ আরপিএম-এ ২৬.৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে।

ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে এতে রয়েছে ২৮০ মিমি সামনের ডিস্ক ও ২৪০ মিমি পেছনের ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল এবিএস (ABS) সুবিধা। সাসপেনশন হিসেবে সামনে রয়েছে ৩৫ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে রয়েছে গ্যাস-ফিল্ড টুইন শক অ্যাবজর্বার, যাতে অ্যাডজাস্টেবল প্রি-লোড সুবিধা রয়েছে। বাইকটির ওজন ১৭৫ কেজি অপরিবর্তিত রাখা হয়েছে এবং এর হুইলবেস ১,৩৬৯ এমএম ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৩ এমএম।

আরও পড়ুন : ভারতে মারুতির এই ইভি এলে বদলে যাবে কার মার্কেট, জাপানে হচ্ছে লঞ্চ

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Advertisement

ভিডিও

Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর
Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget