এক্সপ্লোর

Bike Offer: ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, বছর শেষে সস্তায় পাবেন এই বাইকগুলি

Kawasaki Bikes Discount Offer: কাওয়াসাকি নিঞ্জা ৩০০ মডেলের এক্স শোরুম দাম রয়েছে ৩.৪৩ লক্ষ টাকা। এই টুইন সিলিন্ডার বাইকটি সবথেকে সস্তায় বিক্রি করছে এই সংস্থা। কাওয়াসাকির সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক।

Discount Offer: ২০২৪ সাল শেষ হতে চলেছে। ডিসেম্বর মাসে বহু গাড়ি-বাইক নির্মাতা সংস্থা তাদের মডেলের উপর দারুণ ছাড় (Bike Offer) দিয়ে থাকে। বৈদ্যুতিন স্কুটারের উপর টিভিএস এবং ওলাও ছাড় দিয়েছে। টিভিএসের আইকিউব স্কুটারের উপর ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধে মিলবে এই ডিসেম্বর মাস পর্যন্ত। তবে একইসঙ্গে বেশ কিছু প্রিমিয়াম বাইকের (Kawasaki Bikes) দামেও রয়েছে ছাড়। কাওয়াসাকি তার বাইকগুলিতেও নিয়ে এসেছে দারুণ ছাড়ের সুযোগ। এই সংস্থার বাইকে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত অফার চলছে। কোন কোন মডেল পাবেন সস্তায় ?

Kawasaki Ninja 300-তে চলছে ছাড়

কাওয়াসাকি নিঞ্জা ৩০০ মডেলের এক্স শোরুম দাম রয়েছে ৩.৪৩ লক্ষ টাকা। এই টুইন সিলিন্ডার বাইকটি সবথেকে সস্তায় বিক্রি করছে এই সংস্থা। কাওয়াসাকির সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকের মধ্যে এটি অন্যতম। সবথেকে বেশি বিক্রি হওয়া এই বাইকে সংস্থার পক্ষ থেকে ৩০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর কারণে কাওয়াসাকি নিঞ্জা ৩০০-এর দাম নেমে এসেছে ৩.১৩ লক্ষ টাকায়।

কাওয়াসাকির অন্য বাইকে ছাড়ের সুযোগ

কাওয়াসাকির অন্য বেশ কিছু বাইকের দামও এই মাসে সস্তায় পাবেন। কাওয়াসাকি ৫০০ বাইকটি সম্পূর্ণরূপে বিদেশে তৈরি একটি বাইক। ভারতের বাজারে এই বাইকের দাম রয়েছে ৫.২৪ লক্ষ টাকা। এই কাওয়াসাকি বাইকের দামে ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে, অর্থাৎ এই বাইকের দাম কমে এখন মিলবে ৫.০৯ লক্ষ টাকায়।

অন্যদিকে কাওয়াসাকি ভেরসিস বাইকেও এই সুবিধে দেওয়া হচ্ছে। এই বাইকের এক্স শোরুম দাম ছিল ৭.৭৭ লক্ষ টাকা, কিন্তু এখন এই বাইকে ৩০ হাজার টাকার ছাড় রয়েছে এবং ছাড়ের পর এর দাম হবে ৭.৪৭ লক্ষ টাকা।

এই বাইকে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ছাড়

কাওয়াসাকি ভেরসিস ৬৫০ বাইকেরই সমগোত্রীয় একটি মডেল রয়েছে কাওয়াসাকি নিঞ্জা ৬৫০। এই বাইকে সবথেকে বেশি ছাড় মিলছে। ২০২৪ সালের ডিসেম্বরে এই বাইকের দাম ৭.১৬ লক্ষ টাকা থেকে নেমে হয়েছে ৬.৭১ লক্ষ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৪৫ হাজার টাকা দাম কমে গিয়েছে এই বাইকে। কাওয়াসাকি জেড ৯০০ বাইকে ৪০ হাজারের ছাড় মিলছে, ফলে এই বাইকের দাম ৯.৩৮ লক্ষ টাকা থেকে ৮.৯৮ লক্ষ টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন: Stocks to Buy: ২০২৫-এ দারুণ মুনাফা দিতে পারে এই ১২ স্টক, এখন বিনিয়োগে লাভ পাবেন ?

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget