এক্সপ্লোর

Mahindra Car Discount: মহিন্দ্রার SUV গাড়িতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, কোন কোন মডেল সস্তায় পাবেন ?

Mahindra Cars: মহিন্দ্রা থারের আরডব্লিউডি পেট্রোল ভ্যারিয়ান্টে ১ লক্ষ টাকা পর্যন্ত, ডিজেল ম্যানুয়াল ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মহিন্দ্রা থারের দাম রয়েছে ১৩ লক্ষ ৫৮ হাজার টাকা।

Car Discount: মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (Mahindra and Mahindra) সংস্থা এই মাসে তার সমস্ত এসইউভিগুলিতে দারুণ ছাড় দিচ্ছে। এর মধ্যে মহিন্দ্রা থার, স্করপিও ক্লাসিক, এক্সইউভি ৪০০, এক্সইউভি ৭০০ ইত্যাদি সমস্ত গাড়িতে ছাড়ের সুযোগ রয়েছে। কোন গাড়িতে (Mahindra Car Discount) কত ছাড় চলছে ? কিছু কিছু গাড়িতে আবার ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। কতদিনের জন্যই বা পাওয়া যাবে এই ছাড়ের সুযোগ ?

Mahindra Thar RWD

মহিন্দ্রা থারের আরডব্লিউডি পেট্রোল ভ্যারিয়ান্টে ১ লক্ষ টাকা পর্যন্ত এবং ডিজেল ম্যানুয়াল ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মহিন্দ্রা থারের দাম রয়েছে এক্স শোরুম দাম ১৩ লক্ষ ৫৮ হাজার টাকা। আর এই গাড়ির টপ এন্ড মডেলের দাম রয়েছে ২১ লাখ টাকা।

Mahindra XUV400 EV

মহিন্দ্রার এই বৈদ্যুতিন গাড়িতে সবথেকে বেশি ছাড় মিলছে। ৩ লক্ষ টাকা সস্তায় মিলবে মহিন্দ্রার এই ইভি। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নগদ ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস অফার। এই ইভির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে।

Mahindra Scorpio Classic

স্করপিও ক্লাসিকের বেস ভ্যারিয়ান্ট এস মডেলে আপনি পাবেন ১ লক্ষ টাকার ছাড়। এছাড়াও এর টপ এন্ড ভ্যারিয়ান্ট এস ১১-তে ৫০ হাজার টাকার ছাড় পাবেন আপনি। ২০ হাজার টাকার ফ্রি অ্যাক্সেসরিসও পাবেন আপনি। স্করপিও ক্লাসিকের এক্স শোরুম দাম রয়েছে ১৩.৬২ লক্ষ টাকা, আর সর্বোচ্চ দাম পৌঁছায় ১৭.৪২ লক্ষ টাকা।

Mahindra Scorpio N

মহিন্দ্রার অন্যতম বেস্টসেলার এবং জনপ্রিয়তম গাড়িগুলির মধ্যে একটি হল মহিন্দ্রা স্করপিও এন। এই এসইউভিতেও আপনি নগদ ৫০ হাজার টাকার ছাড় পাবেন। এই গাড়িটি আপনি ১৩ লক্ষ ৮৫ হাজার টাকায় কিনতে পারবেন।

সম্প্রতি বাজারে এসেছে মহিন্দ্রার বি ০৬ বৈদ্যুতিন গাড়ির মডেল। ডিজাইন, ফিচার্সের সঙ্গে পাল্লা দিয়ে থাকবে এই গাড়ির পারফরম্যান্স। দুই রকমের ব্যাটারি প্যাক থাকবে এতে- একটি ৫৯ কিলোওয়াট আওয়ারের এবং অন্যটি ৭৯ কিলোওয়াট আওয়ারের। ২৮০ বিএইচপি পর্যন্ত পাওয়ার আউটপুট মিলবে এই গাড়িতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: কানের ময়লা বেচেই দিনে ৯ হাজার টাকা আয় ! কনটেন্ট ক্রিয়েটরের কাণ্ড চমকে দেবে

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget