এক্সপ্লোর

XUV700: বাজারে এসে গেল মহিন্দ্রার XUV700, নতুন কী ফিচার্স রয়েছে এই মডেলে ? দামের হেরফের কতটা ?

Mahindra Cars: নাপোলি ব্ল্যাক মডেল নিয়ে হাজির হচ্ছে মহিন্দ্রার XUV700। বহুদিনের অপেক্ষার পর এবার গাড়ি হাতে পাবেন গ্রাহকরা ? কী নতুন ফিচার্স এল? দামই বা কত হয়েছে। দেখে নিন একঝলকে।

সোমনাথ চট্টোপাধ্যায়: একেবারে নতুনভাবে সেজে উঠল মহিন্দ্রার XUV 700। যুক্ত হল আরও বেশ কিছু ফিচার্স এবং কসমেটিক টুইক। ক্যাপটেন সিটের অপশনও রয়েছে এর AX7 এবং AX7L ভ্যারিয়্যান্টের মধ্যে। এরই সঙ্গে যুক্ত হয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট যাতে আবার রয়েছে memory ORVM। বাইরের লুকের দিক থেকে দেখতে গেলেও নতুন XUV700 2024 মডেল এসেছে নাপোলি ব্ল্যাক রঙে। এছাড়া ব্ল্যাক থিম রয়েছে AX7L ও AX7 ভ্যারিয়্যান্টে যেখানে আবার ব্ল্যাক গ্রিল এবং ব্ল্যাক আলয় দেখা যাবে। আমাদের মনে হয়, এই নতুন কালো রঙের মডেলটি আগামীদিনে বাজারের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে ক্রেতা এবং গাড়ি নির্মাতা সংস্থা দু-তরফেই জনপ্রিয় হয়ে উঠতে পারে।

নতুন ফিচার্স

এই মডেলে আরও অনেকগুলি টেক ফিচার্স যুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে Adrenox System এবং আরও ৮৩টি কানেক্টেড কার ফিচার্স রয়েছে এই মডেলে। এর মধ্যে আবার একেবারে নতুন ১৩টি ফিচার্স যুক্ত হয়েছে এই মডেলে। যেমন- Ecosense leaderboard, M lens, toll diary ইত্যাদি।

অন্যান্য সংযোজন

প্রগনোসিস অ্যালার্ট, ভেহিকল স্ট্যাটাস, লোকেশন বেসড সার্ভিসেস, সেফটি, রিমট ফাংশান, থার্ড পার্টি অ্যাপ এইসব ফিচার্সে ঠাসা মহিন্দ্রার নতুন XUV700 2024 মডেলটি।

প্রযুক্তি

XUV700-এ ২.২ লিটার ডিজেল এবং ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে অটোমেটিক এবং ম্যানুয়াল গিয়ারবক্স অপশনও রয়েছে।

দাম

১৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে এই XUV700 গাড়ির দাম। এটা মূলত MXTrim-এর দাম, তবে টপ-এন্ড AX7L মডেলের দাম ধার্য হয়েছে ২৩.৯৯ লক্ষ।

দীর্ঘ অপেক্ষার শেষে মহিন্দ্রার এই মডেলে যুক্ত হয়েছে ক্যাপটেন সিটের সুবিধে। তবে এই ধরনের আপডেটগুলি ২৫ লক্ষের স্পেসের মধ্যে বাজারের অন্য সব মডেলের গাড়ির ফিচার্সকে পাল্লা দেবে।

লঞ্চ হওয়ার পর থেকে XUV700 ভারতীয় বাজারে Mahindra-এর সেরা এবং দ্রুত বিক্রি হওয়া SUVগুলির মধ্যে একটি Mahindra XUV700। এর জনপ্রিয়তার কারণে কোম্পানিটি শুরু থেকেই এটির জন্য একটি দীর্ঘ অপেক্ষার সময় দিয়ে আসছে। কিন্তু গত কয়েক মাস ধরে মাহিন্দ্রা তাদের গাড়ির অপেক্ষার সময় কমানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে কোম্পানি XUV700-এর অপেক্ষার সময়ও বা ওয়েটিং পিরিয়ড অনেকাংশে কমিয়ে দিয়েছে। ২০২১ সালের অগস্ট মাসে মহিন্দ্রা XUV700 এসইউভি লঞ্চ হয়েছিল। লঞ্চের পর দু'বছর পেরিয়ে গিয়েছে। এবার এই মডেলেরই আপডেটেড ভার্সন আসছে বাজারে। প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চের আগে থেকেই মহিন্দ্রার এই গাড়ি অর্থাৎ XUV700 নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল। লঞ্চের পরেই গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল এই গাড়ি।

আরও পড়ুন: Best Selling Car: ভারতে সবথেকে বেশি বিক্রি হয় এই SUV, কোন মডেল জানেন ?

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget