এক্সপ্লোর

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

Maruti Baleno facelift 2026 : ইন্টেরিয়র , বডি ও ডিজাইনে নতুন কী পরিরবর্তন আনতে চলেছে কোম্পানি। দেখে নিন এখানে।  

Maruti Baleno facelift 2026 : নতুন ফেসলিফ্ট ব্রেজার পর এবার মারুতি নিয়ে আসছে ফেসলিফটেড বালেনো। সম্প্রতি যার টিজার প্রকাশ্যে আনল কোম্পানি। ইন্টেরিয়র , বডি ও ডিজাইনে নতুন কী পরিরবর্তন আনতে চলেছে কোম্পানি। দেখে নিন এখানে।  

কেন বালেনো নিয়ে এত উৎসাহ বাজারে
ভারতের গাড়ি বাজারে প্রিমিয়াম হ্যাচব্যাক বলতে মারুতির অন্যতম মডেল বালেনো। প্রথম থেকেই এর ডিজাইন মানুষের নজর কাড়ে। এই হ্যাচব্যাকে আপনি পাবেন বড় বুট ছাড়া খোলামেলা কেবিন স্পেস। ফলে পিছনের সিটে পা তুলে বসতেও সমস্যা হয় না যাত্রীদের। বছরের পর বছর ধরে কোম্পানিকে দুর্দান্ত সেলস ফিগার দিয়েছে এই হ্য়াচব্যাক। তাই নতুন ফেসলিফ্টে বড় কোনও পরিবর্তন চাইছে না মারুতি। জেনে নিন, কোম্পানির এই গাড়ি থেকে আপনি কী বদল আশা করতে পারেন।    

টিজার দেখে কী মনে হচ্ছে
কোম্পানির টিজার দেখে আপনার মনে হতেই পারে, সামনের দিকে কোনও পরিবর্তন আনতে চলেছে মারুতি। বদলে যেতে পারে বালেনোর অ্য়ালোয় হুইল। রেয়ার স্টাইলেও বদল আনা হয়েছে বালেনোর। ভিতরে কেবিনের দিকে বড় টাচস্কিন দিতে পারে কোম্পানি। তবে এতে মেকানিক্যাল আপগ্রেড হওয়ার চান্স খুব কম। যার অর্থ আগের মতো এতে ১.২ লিটার  পেট্রোল AMT ও ম্যানুয়াল অপশন পাওয়া যাবে।

ইঞ্জিনের দিক থেকে কী আপগ্রেড হবে
নতুন ফেসলিফ্টেড বালেনোতে পাবেন নতুন ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এটি আপনাকে বেশি মাইলেজের সঙ্গে সঙ্গে ভাল পারফরম্যান্স দিতে সাহায্য় করবে। নতুন ব্রেজায় এখন একটা টার্বো পেট্রোল ই়ঞ্জিন পাওয়া যাচ্ছে। সেই কারণে অনেকেই আসা করছে, ফেসলিফটেড বালেনোতেও এই ইঞ্জিন পাওয়া যেতে পারে। যা চালকের জন্য মজাদার অনুভূতি নিয়ে আসবে। তবে এই গাড়িতে হাইব্রিড অপশন দিতে পারে মারুতি। একবার এই অপশন দিলে আপনি পাবেন আরও বেশি মাইলেজ। আগামী দিনে ফ্রঙ্কসেও একই সুবিধা দিতে পারে মারুতি । কার ব্লগারদের মধ্যে ইতিমধ্যেই এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।


New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

কবে লঞ্চ হবে এই গাড়ি
শোনা যাচ্ছে, আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বাজারে প্রকাশ্যে আসতে পারে এই হ্য়াচব্যাকের ফেসলিফট। ভারতের মতো ছোট এসইউভির বাজারে এই হ্যাচব্যাক এখনও দারুণ সেলস ফিগার দিয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে, এবার বালেনোতেও আন্ডার বডি CNG কিট দিতে পারে কোম্পানি। ব্রেজো, ভিক্টোরিসে ইতিমধ্যেই পাবেন এই সুবিধা। আগের মতোই নেক্সা আউটলেট দিয়ে এই গাড়ি বিক্রি করবে মারুতি। 

আরও পড়ুন : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget