এক্সপ্লোর

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

Mahindra Scorpio N Pick Up Truck : ১৪ অগাস্ট কোম্পানির পিকআপ ট্রাক (Mahindra Pick Up Truck) প্রকাশ্যে আনবে কোম্পানি। প্রকাশ্যে আসার আগেই এখানে দেখে নিন পিকআপ ট্রাকের সব ছবি।  

Mahindra Scorpio N Pick Up Truck : ইসুজু (Isuzu) , টয়োটা হাইলাক্সের (Toyota Hilux) বাজার ধরতে এবার বড় ধামাকা করতে চলেছে মহিন্দ্রা (Mahindra Cars)। ১৪ অগাস্ট কোম্পানির পিকআপ ট্রাক (Mahindra Pick Up Truck) প্রকাশ্যে আনবে কোম্পানি। প্রকাশ্যে আসার আগেই এখানে দেখে নিন পিকআপ ট্রাকের সব ছবি।  

কোন গাড়ির ভিত্তিতে এই পিকআপ ট্রাক
বৃহস্পতিবার ১৪ অগাস্ট এই গাড়ির প্রোডাকশন ভার্সন প্রকাশ্যে আনবে কোম্পানি। মহিন্দ্রা স্করপিও এন-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই পিকআপ ট্রাক। কোম্পানির লাইইফস্টাইল সেগমেন্টে তুলে ধরা হবে এই নতুন আগ্রাসী ডিজাইন। দক্ষিণ আফ্রিকায় তিন বছর আগেই এই গাড়ির কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছিল মহিন্দ্রা। এবার ভারতে দেখা যাবে সেই গাড়ি।

টিজারে কী দেখা যাচ্ছে
সম্প্রতি গাড়ির টিজার প্রকাশ্যে এনেছে মহিন্দ্রা। গাড়িতে দেখতে পাবেন স্করপিও এনের পাশাপাশি ডবল ক্যাব কনফিগারেশন। এর পেশিবহুল চেহারা আপনাকে পিকআপ ট্রাকের আসল চেহারা মনে করাবে। তবে একটা বিষয় এখনও নিশ্চিত নয়, মহিন্দ্রা এই গাড়ি ১৪ অগাস্ট লঞ্চ করবে, মডেল দেখিয়েই ক্ষান্ত হবে। তবে এই গাড়ি যে কম দামে টয়োটা হাইলাক্সকে কাউন্টার করার জন্য আনা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।


Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি   

কী কী থাকছে এই গাড়িতে
মহিন্দ্রা স্করপিও এন-এর মতোই এতে বড় টাচস্ক্রিন লেটেস্ট ইন্টেরিয়র পাওয়া যাবে। কেবিনেও পাওয়া যাবে একই ধরনের সব ফিচার। তবে পিকআপ ট্রাক হওয়ায় স্করপিও এন-এর থেকে অনেকটাই বেশি মজবুত ও শক্তিশালী চেহারায় আসতে চলেছে এই গাড়ি। বর্তমানে ভারতের পিকআপ ট্রাক বাজারে টয়েটা হাইলাক্স ও ইসুজু ছাড়া সেরকম প্রিমিয়াম লেভেলের মডেল নেই। তবে এই গাড়িগুলি অনেক বেশি দাম হওয়ায় সাধারণের নাগালের বাইরে। এই বাজারটাই ধরতে চলেছে মহিন্দ্রা।

কাদের টার্গেট করে আনা হচ্ছে এই গাড়ি
ভারতের বাজার ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় মার্কেট রয়েছে পিকআপ ট্রাকের। এই বাজারটাই ধরতে চাইছে মহিন্দ্রা। দামি কোম্পানির প্রিমিয়াম ট্রাকের বাজারে অপেক্ষাকৃত কম দামে লঞ্চ করা হবে এই পিকআপ ট্রাক। ১৪ ও ১৫ অগাস্ট ভারতে বেশ কয়েকটি গাড়ির প্রোডাকশন ভার্সন প্রকাশ্য়ে আনবে মহিন্দ্রা। যার মধ্যে মহিন্দ্রা ভিসন এস, ভিশন এন ছাড়াও কিছু ইলেকট্রিক গাড়ি থাকতে পারে। ইতিমধ্যেই এই গাড়িগুলিকে ভারতের রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে।  


Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

আরও পড়ুন : ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Skoda Diesel Car: লাক্সারি সেডান সুপার্বের হাত ধরে ভারতে ডিজেল গাড়ি ফেরাচ্ছে স্কোডা, আগামী বছর থেকেই শুরু ডেলিভারি
লাক্সারি সেডান সুপার্বের হাত ধরে ভারতে ডিজেল গাড়ি ফেরাচ্ছে স্কোডা, আগামী বছর থেকেই শুরু ডেলিভারি
Jawa 42 All stars : ১.৮০ লাখ টাকা দাম, জাওয়া আনল এই নজরকাড়া বাইক
১.৮০ লাখ টাকা দাম, জাওয়া আনল এই নজরকাড়া বাইক
Hyundai Venue Diesel: E20 পেট্রোল নিয়ে টানটানির সময় ডিজেল কি ফিরছে মূল ধারায়? হুন্ডাই ভেন্যু ডিজেল কতটা নির্ভরতা দেয়?
E20 পেট্রোল নিয়ে টানটানির সময় ডিজেল কি ফিরছে মূল ধারায়? হুন্ডাই ভেন্যু ডিজেল কতটা নির্ভরতা দেয়?
Mahindra Scorpio N: স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget