Nissan Tekton Launched : শুরুতেই ধামাকা ! নিসন টেকটনের (Nissan Tekton) ডিজাইন চমকে দিয়েছে ভারতের এসইউভি বাজার (Indian Car Market)। বড় গ্রিল ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ায় এই ক্রেটার পাশাপাশি, ডাস্টার , ভিটারার চিন্তা বাড়িয়েছে এই গাড়ি। জেনে নিন, কোন ভ্যারিয়েন্টের কত দাম পড়বে ।

Continues below advertisement

নিসান টেকটনের ভ্যারিয়েন্ট ও দাম (Variant & Price)নিসান টেকটন-এর প্রারম্ভিক মূল্য ১০.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বাজেট এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে কোম্পানিটি গাড়িটিকে কয়েকটি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দামগুলো নীচে দেওয়া হল

Visia (ভিজিয়া): ₹১০.৪৯ লাখ

Continues below advertisement

Visia+ (ভিজিয়া প্লাস): ₹১১.১৪ লাখ

Acenta (অ্যাসেন্টা): ₹১১.৭৯ লাখ

Connecta (কানেকটা): ₹১৩.৬৯ লাখ

Tekna (টেকনা): ₹১৫.৩৯ লাখ

Tekna+ (টেকনা প্লাস): ₹১৬.৪৯ লাখ

মনে রাখবেন : সমস্ত দাম এক্স-শোরুম অনুযায়ী দেওয়া হয়েছে। ভ্যারিয়েন্ট ভেদে ফিচার এবং ইঞ্জিনের অপশন আলাদা হবে।)

কত পাওয়ার, কী ইঞ্জিন গাড়িতেডাস্টারের মতোই এতে থাকছে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এতে পাবেন ১০০ বিএইচপি (bhp) শক্তি ও ১৬৬ এনএম (Nm) পিক টর্ক। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিনটি প্রতি লিটারে ১৯.৪ কিলোমিটার মাইলেজ দেয় বলে দাবি করছে নিসান।

টেকটনের হায়ার ভেরিয়েন্টগুলিতে ১.৩-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে নিসান। এই গাড়ি ১৬৩ বিএইচপি শক্তি ও ২৮০ এনএম পিক টর্ক তৈরি করে। এই ইঞ্জিনটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা ৬-স্পিড 'ওয়েট ডুয়াল-ক্লাচ অটোমেটিক' (DCT) গিয়ারবক্সের সঙ্গ্ পাওয়া য়াবে। টেকটনের এই মডেলটি প্রতি লিটারে ১৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করছে কোম্পানি। তবে ডাস্টারে হাইব্রিড অপশন থাকলেও নিশান টেকটনে কোনও হাইব্রিড ইঞ্জিন থাকছে না। এটি বাজারে আসবে দুটি শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনের সঙ্গে।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও সেফটি রেটিংভারতের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে দেওয়া হয়েছে ২১২ মিমি (212mm) হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটি হুবহু ডাস্টারের মতোই ক্লিযারেন্স দিয়েছে গাড়িতে। টাটা, মহিন্দার মতো নিসান টেকটনও পাবেন ৫ স্টার সুরক্ষা রেটিং। BNCAP (Bharat NCAP) ক্র্যাশ টেস্টে দুর্দান্ত ৫-স্টার (5-Star) সেফটি রেটিং পেয়েছে এই গাড়ি। স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে ভ্রমণের জন্য যা এই এসইউভিকে অত্যন্ত নিরাপদ করে তোলে।

কত দাম, কাদের সঙ্গে প্রতিযোগিতাভারতে টেকটনের প্রাইমারি প্রাইস রাখা হয়েছে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর সেরা মডেলের দাম ১৮.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। দেশের বাজারে এই এসইউভি রেনোঁ ডাস্টার, টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টোস, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট, স্কোডা কুশাক ও ভক্সওয়াগন টাইগুনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে।

আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !


Car loan Information:

Calculate Car Loan EMI