এক্সপ্লোর

Electric Bikes: স্কুটার অতীত, এবার দুরন্ত লুকের ই-বাইক নিয়ে আসবে ওলা- দাম কত হবে ?

Ola Bikes: ওলা ইলেকট্রিক জানিয়েছে যে, তারা আগামী ২০২৬ সালের প্রথম ৬ মাসের মধ্যেই এই চারটি বৈদ্যুতিন বাইকের ডেলিভারি দেবে। দু-চাকার বাইকের দুনিয়ায় এই সংস্থা তাদের পোর্টফোলিও বাড়ানোর কথাই চিন্তা করছে।

Ola Electric Bikes: ওলা ইলেকট্রিক এই প্রথম বাজারে নিয়ে আসতে চলেছে বৈদ্যুতিন বাইক। আগামী ২০২৬-এর মধ্যেই বাজারে এই বৈদ্যুতিন বাইক (Electric Bikes) নিয়ে আসবে ওলা ইলেকট্রিক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, চার চারটি নতুন বৈদ্যুতিন বাইক নিয়ে আসবে ওলা (Ola Electric)। ভারতের দু-চাকার গাড়ির বাজারে ওলা ইলেকট্রিকের (Ola Electric Bikes) ৩০ শতাংশ শেয়ার রয়েছে। এবার স্কুটারের বদলে ই-বাইক নির্মাণেও নজর দিয়েছে এই সংস্থা।

গত বছরই এই বাইকের লুক প্রকাশ্যে এনেছিল ওলা ইলেকট্রিক। এই চারটি বাইকের মডেলের নাম যথাক্রমে- ডায়মন্ড হেড, অ্যাডভেঞ্চার, রোডস্টার এবং ক্রুজার।


Electric Bikes: স্কুটার অতীত, এবার দুরন্ত লুকের ই-বাইক নিয়ে আসবে ওলা- দাম কত হবে ?

২০২৬ থেকেই শুরু হবে ডেলিভারি

এরই মধ্যে আইপিও আনার চেষ্টায় রত ওলা ইলেকট্রিক। সেবির কাছে খসড়া জমাও দিয়েছে সংস্থা। এবার সেই আইপিও আনার ছাড়পত্রও পেয়েছে সংস্থা। এরই মধ্যে সংস্থা জানিয়েছে যে, তারা আগামী ২০২৬ সালের প্রথম ৬ মাসের মধ্যেই এই চারটি বৈদ্যুতিন বাইকের ডেলিভারি দেবে। দু-চাকার বাইকের দুনিয়ায় এই সংস্থা তাদের পোর্টফোলিও বাড়ানোর কথাই চিন্তা করছে।

ই-বাইকের ডিজাইনের পেটেন্ট পেয়েছে সংস্থা

ওলা ইলেকট্রিক সম্প্রতি তাঁর তিনটি মোটরবাইক এবং একটি রিমুভেবল ব্যাটারির পেটেন্ট জমা দিয়েছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বেশ অনেকটাই বেড়েছে। বাজারে এখন প্রচুর বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে ওলা। আর এর মাধ্যমে ইভি সেগমেন্টে সংস্থার মার্কেট শেয়ার অনেক বেড়েছে।


Electric Bikes: স্কুটার অতীত, এবার দুরন্ত লুকের ই-বাইক নিয়ে আসবে ওলা- দাম কত হবে ?

ওলা ইলেকট্রিকের প্রতিদ্বন্দ্বী

ওলার তিনটি বৈদ্যুতিন স্কুটার S1 Pro, S1 Air, S1-এর মধ্যে S1 সিরিজের এই স্কুটারগুলির সঙ্গে টেক্কা দেয় বাজাজ, টিভিএস, অ্যাথার স্কুটারের মত সংস্থাগুলি। অ্যাথার সম্প্রতি একটি ফ্যামিলি স্কুটার নিয়ে এসেছে বাজারে অ্যাথার রিজটা নামে।

হিরোও আনবে বৈদ্যুতিন বাইক

ভারতের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি-বাইক নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প। এবার এই সংস্থাও বাজারে নিয়ে আসবে বৈদ্যুতিন বাইক। ২০২৫-২৬ সালের মধ্যেই এই বাইক নিয়ে আসবে হিরো। ভিডা রেঞ্জের ছয়টি মডেল নিয়ে আসবে হিরো। এছাড়াও জিরো মোটরসের সঙ্গে পার্টনারশিপে হিরো বাইক নির্মাণ করবে হিরো মোটোকর্প। প্রিমিয়াম সেগমেন্টে বাইক নিয়ে আসবে হিরো। ৪ লাখ থেকে ৫ লাখ টাকা দাম হবে এই বাইকগুলির, এমনই জানা গিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Petrol Pump Scam: গাড়ি-বাইকে তেল ভরানোর সময় সাবধান ! এই ৫ বিষয় না দেখলে সমস্যায় পড়বেন

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget