এক্সপ্লোর

Premium Bikes: কেটিএমকে টেক্কা দিতে নয়া অবতারে আসছে এই বাইক, ২.৫ লাখেই আপনার গ্যারাজে

2024 Yezdi Adventure Bike: ৩১ জুলাই বাজারে এসেছে ইয়েজডির এই মোটরসাইকেল। নতুন এই ইয়েজডি বাইকে জুড়ে গিয়েছে অনেকগুলি নতুন ফিচার্স। বাইকের দাম রাখা হয়েছে ২.১০ লাখ টাকা।

Bike News: অগাস্ট মাস পড়তেই একের পর এক নতুন বাইক স্কুটার আসতে চলেছে ভারতের বাজারে। ফলে বাইক-প্রেমীদের জন্য খুবই সুখবর বলা চলে। বাজেটের মধ্যে বাইক যেমন আসবে, তেমনি একটু দামি প্রিমিয়াম বাইকের দুনিয়াতেও রয়েছে বড় সুযোগ। ইয়েজডি মোটরস (Yezdi 2024 Adventure Bike) এবার তাদের নয়া মডেল লঞ্চ করেছে ভারতে। ৩১ জুলাই বাজারে এসেছে ইয়েজডির এই মোটরসাইকেল। এই বাইকের টিজার আগেই বেরিয়েছে যেখানে দেখা গিয়েছিল একটা নতুন ইঞ্জিনও এই বাইকে জুড়ে গিয়েছে। ইয়েজডি অ্যাডভেঞ্চার মডেল আগেই বাজারে উপলব্ধ ছিল, তবে এবারে এই মডেলের একটি নতুন ভার্সন নিয়ে এসেছে সংস্থা। আর এই বাইকের লুকও জবরদস্ত।

কী কী বদল আসবে

নতুন ইয়েজডি বাইকে (Yezdi 2024 Adventure Bike) নতুন অনেক কিছু ফিচার্স যুক্ত হয়েছে। আগে ভাবা হয়েছিল যে এর নতুন রঙ আসবে, আসবে নতুন গ্রাফিকস আসবে বাইকে। দেখা গিয়েছে, ইয়েজডি এই বাইকের মেরুন রঙের এবং একটি ডুয়াল ব্ল্যাক টোন পয়েন্টের মডেল লঞ্চ করেছে। তবুও, এই নতুন মডেলের বাইকের ফুয়েল ট্যাঙ্কের আকার অনেকটাই ছোট আগের মডেলের থেকে।

ইঞ্জিন একই থাকছে

নতুন ইয়েজডি বাইকে (Yezdi 2024 Adventure Bike) এসেছে নতুন অনেক ফিচার্স। কিন্তু তারপরেও এর ইঞ্জিন একটুও বদলায়নি। একই ৩৩৪ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন থাকবে এই বাইকের নতুন মডেল। এই ইঞ্জিনে আপনি পাবেন ২৯.৮ বিএইচপি শক্তি ও ২৯.৮ এনএমের টর্ক। এতে আবার ৬টি গিয়ারবক্স থাকবে। তবে ইয়েজডি বাইকের ইঞ্জিনের এনভিএইচ লেভেল অনেকটাই বদলে গিয়েছে।

ফিচার্স

নতুন এই ইয়েজডি বাইকে জুড়ে গিয়েছে অনেকগুলি নতুন ফিচার্স। ডুয়াল চ্যানেল এবিএস, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, স্টাইলিশ টার্ন ইন্ডিকেটর, ইবিডির সঙ্গে এবিএস চ্যানেল, ট্র্যাকশন কনট্রোল ফিচার্সের মধ্যে জুড়ে গিয়েছে ইয়েজডি বাইকে। সাসপেনশনেও এসেছে খানিক বদল।

ভ্যারিয়ান্ট কত

এই বাইকের অনেকগুলি ভ্যারিয়ান্ট এসেছে ভারতের বাজারে। টর্নেডো ব্ল্যাক, ম্যাগনাইট মেরুন, উলফ গ্রে, গ্লেসিয়ার হোয়াইট এই ৪টি রঙের ভ্যারিয়ান্টে মিলবে এই ইয়েজডি ২০২৪ অ্যাডভেঞ্চার বাইকটি।

দাম কত

আগে ভাবা হয়েছিল কেটিএম এবং রয়্যাল এনফিল্ডের সঙ্গে পাল্লা দিতে এই বাইকের দাম রাখা হবে ২.৩০ লাখ টাকা। তবে গতকাল এই বাইকের লঞ্চের পরে জানা গিয়েছে এই নতুন ইয়েজডি ২০২৪ অ্যাডভেঞ্চার বাইকের দাম রাখা হয়েছে ২.১০ লাখ টাকা।

আরও পড়ুন: 7th Pay Commission: ফের ডিএ বাড়বে, সেপ্টেম্বরেই সুখবর ! কেন্দ্রীয় সরকারি কর্মীরা কত পাবেন হাতে ?

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget