Royal Enfield Continental GT 750 : দুর্দান্ত ডিজাইন, রয়্যাল এনফিল্ড আনছে জিটি ৭৫০, হাফ ফেয়ারিং, টুইন এক্সহস্ট
Royal Enfield Upcoming Bike: সম্প্রতি নিজের অফিসিয়াল পোর্টালেই একটি রেসিং বাইকের ছবি দিয়েছে রয়্যাল এনফিল্ড, একবার যা দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি।

Royal Enfield Upcoming Bike: অনেকদিন ধরেই রয়্যাল এনফিল্ডের এই বাইক নিয়ে চলছিল জল্পনা। এবার প্রকাশ্য়ে চলে এল কোম্পানির এই রেসিং বাইক। সম্প্রতি নিজের অফিসিয়াল পোর্টালেই একটি রেসিং বাইকের ছবি দিয়েছে রয়্যাল এনফিল্ড, একবার যা দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি। মনে করা হচ্ছে, নতুন ৭৫০ সংস্করণ এই বাইকের আদলেই তৈরি করা হয়েছে।
কী বাইক ঘিরে এত আলোচনা
সম্প্রতি কোম্পানির মোটো রেসিং সংস্করণের সব ছবি প্রকাশ করেছে বিশ্বের বর্তমান মোটো জায়ান্ট। যা দেখতে অনেকটা Royal Enfield Continental GT 750 ক্যাফে রেসার এডিশনের মতো। সম্প্রতি এই বাইক স্পট করা গেছে চেন্নাইতে। শোনা যাচ্ছে, টুইন এক্সহস্ট, ডুয়াল ফ্রর্ন্ট ডিস্ক ব্রেকস, রেট্রো স্টাইল হাফ ফেয়ারিং পাওয়া যাবে এই বাইকে।
কবে আসবে বাজারে
বাইক ব্লগারদের মতে, নতুন কন্টিনেন্টাল জিটি ক্য়াফে রেসারে ৭৫০ ইঞ্জিন দিতে পারে কোম্পানি। তবে এই বাইকের বিষয়ে এত জল্পনা হলেও এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোম্পানি। তবে এটা যে Continental GT-R 750 প্রোটোটাইপের মতো হবে, তা এতদিনে বুঝে গেছে বাইক লাভাররা। বর্তমানে ২০২৬ সালের জিটি কাপের জন্য এই বাইক মডেল ব্যবহার করছে রয়্যাল এনফিল্ড।
পুরনো জিটি থেকে অনেকটাই আলাদা
নতুন প্রোটোটাইপে আপনি গোল হেডল্যাম্পের চারিদিকে কমপ্য়াক্ট ফেয়ারিং দেখতে পারবেন আপনি। তবে এবার ইঞ্জিন ঢাকার পথে হাঁটেনি কোম্পানি। আপনি বাইরে থেকেই দেখতে পারবেন এর ই়ঞ্জিন। এবার হ্যান্ডের বারে থাকবে ক্লিপ, বার শেষে রাখা হবে আয়না। বড় ফুয়েল ট্য়াঙ্কের পাশপাাশি আপনি পাবেন কালো টুইন এক্সহস্ট।
৭৫০ ইঞ্জিনে কী পাবেন বাইকাররা
শোনা যাচ্ছে, আগের মতো Continental GT ক্যাফে রেসারে ৬৪৮ সিসি ইঞ্জিন দেবে না কোম্পানি। পরিবর্তে আসতে চলেছে ৭৫০ রোবাস্ট ইঞ্জিন। নতুন এই অয়েল কুলড ই়ঞ্জিনে আপনি পাবেন ৬০ নিউটন মিটার টর্ক ৫০-৫৫ বিএইচপি পাওয়ার। কোম্পানি ঘোষণা না করলেও বাইকওয়ালে পোর্টালে এই নিয়ে এই তথ্য় দেওয়া হয়েছে। বর্তমানের ৬৫০ জিটিতে সিঙ্গল প্রন্ট ডিস্ক ব্যবহার করা হচ্ছে। তবে মনে করা হচ্ছে, নতুন বাইকে ডুয়াল ফ্রন্ট ডিস্ক ব্যবহার করবে কোম্পানি।
EICMA ২০২৬ সালে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে এই বাইকের
রয়্যাল এনফিল্ড এখনও 'কন্টিনেন্টাল জিটি ৭৫০'-র বাজারে আসার কোনও তারিখ ঘোষণা করেনি। তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানি EICMA 2026-এর সময় তাদের আসন্ন ৭৫০ সিসি মোটরসাইকেলগুলি আনবে। যার মধ্যে 'হিমালয়ান ৭৫০' জিটি সংস্করণও রয়েছে। বিশ্ববাজারে আসার কিছু সময় পর ভারতে '৭৫০ জিটি' মডেলটি বাজারে আসতে পারে।






















