এক্সপ্লোর

Second Hand Car: পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ? এই ৫ বিষয় না দেখলেই ভুগতে হবে

Second Hand Car Buying Tips: এই পুরনো গাড়ি কেনার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ি কেনার বাজেটের কথা। বাজারে সেই পুরনো গাড়ির মডেল কত দাম চলছে, রিসেল ভ্যালু কত রয়েছে, তা সম্পর্কে ধারণা করতে হবে।

Car Buying Tips: অনেকেরই স্বপ্ন থাকে পরিবারের জন্য একটা গাড়ি কেনার। প্রচুর দাম এবং আরও নানা কারণে সেই স্বপ্ন পূরণ অনেক ক্ষেত্রেই ঘটে না। অনেকেই আবার নতুন গাড়ি না কিনে পুরনো গাড়ি কিনতে পছন্দ করেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি (Second Hand Car Tips) আদপে অন্য কারও ব্যবহার করা গাড়ি, সেটা এক-দুই বছরের পুরনোও হতে পারে, আবার ৫-৬ বছরের পুরনোও হতে পারে। আপনিও যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে (Car Buying Tips) চান, তাহলে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতেই হবে, নাহলে গাড়ি কেনার পর অঢেল টাকা খরচ হবে। কীভাবে বুঝবেন কোন পুরনো গাড়িটি এখনও ভাল পারফরম করতে পারবে ? কোন গাড়ির দক্ষতা কত ভাল হবে ? মাথায় রাখতে হবে এই ৫ টিপস।

কেনার আগে বাজেট ঠিক করতে হবে

এই পুরনো গাড়ি কেনার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ি কেনার বাজেটের কথা। বাজারে সেই পুরনো গাড়ির মডেল কত দাম চলছে, রিসেল ভ্যালু কত রয়েছে, নতুনের দাম কত পড়বে এবং সেই গাড়ির চাহিদা কত তা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে সেই গাড়ির দাম যাচাই করতে হবে।

কেনার আগে টেস্ট ড্রাইভ

একটি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে বাজেটের পরে আপনাকে অবশ্যই সেই গাড়ির একটি টেস্ট ড্রাইভ নিতে হবে। এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন, সেই গাড়ি কতটা ভাল কন্ডিশনে আছে, কত ভাল পারফর্ম করছে। সেই গাড়ির কোনও কিছু খারাপ হয়ে থাকলে তাও ধরা পড়ে যাবে টেস্ট ড্রাইভে। একজন দক্ষ ব্যক্তির সঙ্গে সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিতে হবে আপনাকে।

পর্যালোচনা করতে হবে

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যালোচনা করা। বাজারমূল্য এবং এর আস্কিং প্রাইস যাচাই করে নিতে হবে ভাল করে। যদি গাড়িতে কোনো ত্রুটি থাকে তাহলে সেই মত এর দাম নির্ধারণ করা হবে। আর এভাবেই আপনি গাড়ির জন্য সঠিক দাম নির্ধারণ করতে পারেন।

মেকানিককে দিয়ে চেক করিয়ে নিতে হবে

একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সবথেকে ভাল হয় সেই গাড়িটি একটি মেকানিককে দিয়ে ভালমত পরীক্ষা করিয়ে নেওয়া। এর জন্য কোনো অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে গাড়িটিকে। এর মাধ্যমে আরও ভালভাবে জানা যাবে যে সেই গাড়িতে কোনো ত্রুটি আছে কিনা।

সার্ভিস রেকর্ড যাচাই করুন

সমস্ত বিষয় দেখে নেওয়ার পরে এখনও কাজ বাকি। এই গাড়ি কেনার আগে গাড়ির সার্ভিস রেকর্ড ভালমত যাচাই করে নেওয়া দরকার। এর মাধ্যমে জানা যাবে গাড়িতে কতবার সার্ভিসিং করানো হয়েছে, কোন কোন পার্টস বদলানো হয়েছে ইত্যাদি তথ্য।

আরও পড়ুন: Honda Car: হোন্ডার এই এসইউভিতে দারুণ ছাড়, এখন কিনলে ১.২৬ লক্ষ টাকা কমে পাবেন এই গাড়ি

সেরা শিরোনাম

Hyundai Venue Diesel: E20 পেট্রোল নিয়ে টানটানির সময় ডিজেল কি ফিরছে মূল ধারায়? হুন্ডাই ভেন্যু ডিজেল কতটা নির্ভরতা দেয়?
E20 পেট্রোল নিয়ে টানটানির সময় ডিজেল কি ফিরছে মূল ধারায়? হুন্ডাই ভেন্যু ডিজেল কতটা নির্ভরতা দেয়?
Mahindra Scorpio N: স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
স্করপিও এনের নতুন ফেসলিফট, এসেছে সানরুফ থেকে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, দাম শুরু ১৪ লক্ষের আশপাশ থেকেই
Kia Sorento launched : ভারতে এসে গেল কিয়া সোরেন্টো, ফক্সওয়াগন টেরন, স্কোডা কোডিয়াকের সঙ্গে হবে টক্কর, দাম কত ?
ভারতে এসে গেল কিয়া সোরেন্টো, ফক্সওয়াগন টেরন, স্কোডা কোডিয়াকের সঙ্গে হবে টক্কর, দাম কত ?
Maruti Suzuki Victoris: এবিপির Auto Awards-এ Car of the Year হয়েছে মারুতির এই গাড়ি, কোন কারণে এই তকমা?
এবিপির Auto Awards-এ Car of the Year হয়েছে মারুতির এই গাড়ি, কোন কারণে এই তকমা?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget