এক্সপ্লোর

Electric Scooter: দেশে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে আসছে সুজুকি ! কী চমক থাকবে ?

Suzuki E-Scooter: বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে সুজুকির এই স্কুটার দেশের মধ্যে প্রথম। ভারতের বাজারে অন্যান্য ই-স্কুটারের মত এই স্কুটারটিকেও একটি নতুন ব্যাটারি প্যাক সহ আনতে পারে।

Suzuki E-Scooter: বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে এবার নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে সুজুকি। দেশের বাজারে আসবে সুজুকির ই-স্কুটার (Suzuki E-Scooter)। জানা গিয়েছে এই বছরের ডিসেম্বর মাস থেকে দেশে প্রথম ইলেকট্রিক স্কুটারের নির্মাণকার্য শুরু করবে সুজুকি। ই-বার্গম্যান স্কুটারের বিপরীতে এই সুজুকি স্কুটারটিতে একটি নির্দিষ্ট ব্যাটারি প্যাক পাওয়া যাবে। তবে এই নতুন ইভি স্কুটার (Electric Scooter) পরীক্ষামূলক কাজের জন্য বেশ কয়েকবার দেখা গিয়েছে।

কবে বাজারে আসবে সুজুকির ই-স্কুটার ?

বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে সুজুকির এই স্কুটার দেশের মধ্যে প্রথম। ভারতের বাজারে অন্যান্য ই-স্কুটারের মত এই স্কুটারটিকেও একটি নতুন ব্যাটারি প্যাক সহ আনতে পারে। ডিসেম্বর মাস থেকে শুরু হবে এর উৎপাদন প্রক্রিয়া। ফলে তাঁর কয়েক মাস পর অর্থাৎ ২০২৫ সালে দেশের বাজারে আসতে চলেছে এই স্কুটার। আশা করা যাচ্ছে ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে এই স্কুটার। সুজুকি সংস্থা জানিয়েছে বছরে ২৫ হাজার ইউনিট ই-স্কুটার নির্মাণ করবে তারা।

সুজুকির ই-বার্গম্যান স্কুটার

সুজুকি আজ থেকে ঠিক এক বছর আগে ই-বার্গম্যান স্কুটারের একটা আভাস দিয়েছিল। রিমুভেবল ব্যাটারি প্যাক ছিল সেই স্কুটারে। তাছাড়া আরও অনেক অনুষ্ঠানে এই স্কুটারের প্রদর্শনী দেখা গিয়েছে। কিন্তু এই ই-বার্গম্যান স্কুটারের থেকে নতুন স্কুটারের লুক ও ডিজাইন একেবারে আলাদা হতে চলেছে। ভারতের এই স্কুটারের সঙ্গে জাপানি মডেল ই-বার্গম্যানের কোনও মিলই থাকবে না। তবে সুজুকির এই প্রথম ই-স্কুটারের কী না দেয় সংস্থা তা দেখার অপেক্ষায়। সুজুকি অ্যাক্সেস এবং বার্গম্যানের মধ্যে সামঞ্জস্য থাকতে পারে এই স্কুটারের ডিজাইনে।

ভারতের বাজারে দিনে দিনে বৈদ্যুতিন স্কুটারের চাহিদা বাড়ছে। বহু টু-হুইলার সংস্থা তাদের নতুন নতুন ইভি গাড়ি নিয়ে আসছে বাজারে। ওলা, অ্যাথারের মত বহু কোম্পানি ই-স্কুটার নিয়ে আসছে বাজারে। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে সুজুকি আনছে তাদের প্রথম ই-স্কুটার। ফলে এই নতুন মডেল নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যেও উৎসাহ চরমে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Stock Market High: ফের দৌড় শুরু বাজারে, এবার ৯০ হাজার ছোঁবে সেনসেক্স- কোন কোন স্টকে দুরন্ত গতি ?

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget