এক্সপ্লোর

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

Suzuki XL7 Facelift : কোথায় আলাদা হবে এই গাড়ি, ক্রেতাদরে কি এর জন্য কিছু সময় অপেক্ষা করা উচিত ? 

Suzuki XL7 Facelift : ভারতের বাজারে সাত আসনের ফ্যামিলি কারের মার্কেট ধরতে এবার উঠে পড়ে লেগেছে মারুতি। আরটিগার পর এই বাজার ধরতে Maruti XL6 নিয়ে এসেছিল কোম্পানি। এবার আসতে চলেছে এই গাড়ির ফেসলিফ্ট অথবা Maruti Suzuki XL7 । কোথায় আলাদা হবে এই গাড়ি, ক্রেতাদরে কি এর জন্য কিছু সময় অপেক্ষা করা উচিত ? 

ইন্দোনেশিয়ায় Suzuki XL7 থেকে পর্দা সরাতেই বাড়ছে জল্পনা
সম্প্রতি ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হয়েছে Suzuki XL7 । যা দেখেই Maruti XL6-এর আপডেট অথবা ফেসলিফ্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। Maruti XL6 এখনও আরটিগার প্রিমিয়াম সংস্করণ বলেই ধরা হয়। এই গাড়ি MPV-র মতো হলেও এতে একটা ক্রসওভার লুক রয়েছে। যা এই গাড়িতে আরটিগার থেকে অনেকটাই আলাদা করে। এবার Suzuki XL7 প্রকাশ্যে আসতেই সবার নজর পড়েছে এই গাড়ির ওপর।    

কেমন দেখতে হয়েছে নতুন এই ফ্য়ামিলি কার
সাত আসনের MPV হলেও এই গাড়িকে এবার কিছুটা এসইউভি লুক দেওয়ার চেষ্ট করেছে কোম্পানি। কারণ টয়োটা ইনোভা ক্রিস্টার পর হাইক্রসেও আমরা দেখেছি উচু স্টান্স ছাড়াও SUV ডিজাইন। যা এই গাড়িকে বাকিদের থেকে অনেকটাই আলাদা করে। সামনে আরও বড় গ্রিল দিয়েছে সুজুকি। গ্লসব্ল্যাক এই গ্রিলের পাশাপাশি হেডল্য়াম্পও বদলে দেওয়া হয়েছে। কালো গ্রিলের কারণে গাড়ির অন্যান্য় রঙের সঙ্গে রাস্তায় নজর কাড়বে এই MPV ।   

কী কী আলাদা দেখা যাচ্ছে
ইন্দোনেশিয়ায় Suzuki XL7-কে যদি আগামী দিনের Maruti XL6-এর আপডেটেড সংস্করণ ধরে চলা হয়, তাহলে অনেকটাই বদলে গেছে গাড়ি। তবে গাড়ির সাইড ও রেয়ার মানে পিছনে সেরকম কিছু বড় পরিবর্তন দেখা যায়নি। কালো অ্যালয় হুইল নতুন করে এই গাড়িতে স্পোর্টি লুক এনে দিয়েছে । গাড়ির কেবিনে সামান্য কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন। বদলে দেওয়া হয়েছে এর ইনফোটেইনমেন্ট সিস্টেম। তবে ভারতের বাজারে এর কতটা বদল হবে, তা এখন সময়ই বলতে পারবে।


Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভারতের বাজারে এলে..
Maruti XL6-এর আপডেটেড সংস্করণ ভারতের বাজারে এলে এতে আরও বড় টাচস্ক্রিন ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা আসতে পারে। যেটা বদলাতে পারে, তা হল এর ভিতরের সাদার পরিবর্তে অল ব্ল্যাক ইন্টেরিয়র। ফেসলিফ্ট হওয়ার কারণে এর ভিতরের কেবিন স্পেসে কোনও পরিবর্তন হবে না। তবে অনেক বেশি ফিচার নিয়ে আসবে এই কোম্পানি। Maruti XL6-এর আপডেটেড সংস্করণেও আপনি পেট্রোল গাড়ির সঙ্গে একই ইঞ্জিন দেখতে পারেন। তবে কিছু কার ব্লগারদের মতে, পরে এতে হাইব্রিড অপশন দিতে পারে মারুতি। 

দাম বাড়বে, আরও কী পাবেন ?
মারুতির অন্য় গাড়ির মতো এতে আপনি পাবেন নতুন CNG  সংস্করণ। যা মাইলেজ বেশি দেবে, ফলে বিক্রির দিক থেকে ক্রেতাদের চাহিদা বাড়াবে। Suzuki XL7 ভারতের বাজারে এলেও এর নাম এক থাকবে না। পরিবর্তে এখানে ফেসলিফ্ট XL6  হিসাবেই মারুতি এই গাড়িকে লঞ্চ করতে পারে। তবে আগের থেকে কিছুটা দাম বাড়তে পারে এই গাড়ির। আগামী বছরের মধ্যেই অথবা সামনের বছরে ভারতে আসতে পারে এই গাড়ি।  

আরও পড়ুন : পকেট পোড়াচ্ছে পেট্রোলের দাম ! কম বাজেটে ভাল ইলেকট্রিক গাড়ি কিনতে চান ? এখানে রইল সেরা অপশন

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget