এক্সপ্লোর

Toyota Car Crash Test : সাবধান ! টয়োটার এই গাড়ি পেল সুরক্ষায় 'শূন্য স্টার রেটিং', সবার পরিচিত এই গাড়ি

Car Safety Test : আপনি কি জানেন, এত নামী কোম্পানির গাড়িতেও নেই ভাল যাত্রী সুরক্ষা (Car Safety Test) । অন্তত তেমনই বলছে ক্র্যাশ টেস্ট রিপোর্ট।

Car Safety Test : যাত্রী সুরক্ষায় টয়োটার গাড়ির (Toyota Car Crash Test) ওপর ভরসা করে মানুষ। আপনি কি জানেন, এত নামী কোম্পানির গাড়িতেও নেই ভাল যাত্রী সুরক্ষা (Car Safety Test) । অন্তত তেমনই বলছে ক্র্যাশ টেস্ট রিপোর্ট। জেনে নিন, কোন গাড়ির ক্ষেত্রে এই রিপোর্ট সামনে এসেছে।        

টয়োটার গাড়ির এই অবস্থা ! সত্যিটা কী

এখন বদলে গেছে সেই দিন। আগে গাড়ি কিনতে গিয়েই চেহারা ও মাইলেজের দিকে জোর দিতেন ক্রেতারা। এখন অনেকেই মাইলেজ বা ফিচারের চেয়ে 'সেফটি রেটিং'কে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি এরকমই একটি জনপ্রিয় গাড়ির ক্র্যাশ টেস্টের ফল সবাইকে চমকে দিয়েছে। মারুতি সুজুকি বালেনোর (Maruti Suzuki Baleno) ওপর ভিত্তি করে তৈরি টয়োটার একটি গাড়ি গ্লোবাল এনক্যাপ (Global NCAP) ক্র্যাশ টেস্টে শূ্ন্য স্টার (Zero Star) পেয়েছে।

টয়োটার কোন গাড়ি ক্র্যাশ টেস্টে ফেল করেছে ?
টয়োটার এই গাড়িটির নাম টয়োটা স্টারলেট। এটি মূলত ভারতে তৈরি মারুতি সুজুকি বালেনো ও টয়োটা গ্ল্যাঞ্জার রিব্যাজড সংস্করণ, যা দক্ষিণ আফ্রিকার বাজারে বিক্রি করা হয়। ভারতে তৈরি এই গাড়িটিই বিদেশে রফতানি করা হয়।

কেন শূন্য স্টার পেল এই গাড়ি ?
ক্র্যাশ টেস্টের ক্ষেত্রে গ্লোবাল এনক্যাপ-এর রিপোর্ট বলছে, টয়োটা স্টারলেট প্রাপ্তবয়স্ক যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে।

নন-স্টেবল বডি স্ট্রাকচার: ক্র্যাশ টেস্টের পরীক্ষার পর দেখা গেছে, গাড়ির বডি শেল ও ফুটওয়েল এলাকা 'আনস্টেবল' বা অস্থির। অর্থাৎ, বড় কোনও সংঘর্ষে গাড়ির কাঠামো যাত্রীদের রক্ষা করতে সক্ষম নয়।

পাশে সংঘর্ষের ঝুঁকি : সাইড ইমপ্যাক্ট টেস্টে যাত্রীদের মাথা ও বুকের সুরক্ষা খুবই নিম্নমানের পাওয়া গেছে।

কম এয়ারব্যাগ: পরীক্ষিত মডেলটিতে মাত্র দুটি এয়ারব্যাগ ছিল। যদিও এতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC) ছিল, তবে তা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি।

শিশুদের নিরাপত্তা কেমন ছিল: শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটি ৩-স্টার পেয়েছে। তবে পরীক্ষার সময় দেখা গেছে, তিন বছরের শিশুর ডামির মাথা গাড়ির ভেতরের অংশে ধাক্কা খাচ্ছে, যা চিন্তার বিষয়।

ভারত ও আন্তর্জাতিক বাজারের মধ্যে পার্থক্য
টয়োটার এই ফল অনেককেই অবাক করেছে, কারণ ভারতের ভারত এনক্যাপ (Bharat NCAP)-এ মারুতি সুজুকি বালেনো ৪-স্টার রেটিং পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।

কোথায় পার্থক্য ও কেন ?
১ নিয়মাবলী: বিভিন্ন দেশে ক্র্যাশ টেস্টের নির্দিষ্ট মাপকাঠি ও নিয়ম আলাদা হয়।
২ ফিচার: ভারতের টপ ভ্যারিয়েন্টে ৬টি এয়ারব্যাগ থাকে, যেখানে দক্ষিণ আফ্রিকার পরীক্ষিত মডেলটিতে মাত্র ২টি এয়ারব্যাগ ছিল।
৩ আপডেট: টয়োটা জানিয়েছে যে তারা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার মডেলে সাইড এবং কার্টেন এয়ারব্যাগ যুক্ত করেছে। নতুন ভ্যারিয়েন্টটি আবারও পরীক্ষা করা হবে।

আপনি যদি এই প্ল্যাটফর্মের (বালেনো বা গ্ল্যাঞ্জা) কোনও গাড়ি কেনার কথা ভাবেন, তবে অবশ্যই ৬টি এয়ারব্যাগ যুক্ত ভ্যারিয়েন্টটি বেছে নেওয়ার চেষ্টা করুন। কারণ সুরক্ষা ফিচারের তারতম্যই আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে।

আরও পড়ুন : অডি নিয়ে আসছে দুর্দান্ত সাত আসনের লাক্সারি এসইউভি, ভারতের বাজারে আগে কখনও দেখেছেন কি ?

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget