এক্সপ্লোর

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

Toyota Glanza Facelift 2026 Launched : এক নজরে মারুতির চিন্তা বাড়িয়ে দিল এই মডেল। পিছন থেকে সেরকম পরিবর্তন চোখে না পড়লেও সামনে একেবারে বদলে গেছে গাড়ি।


Toyota Glanza Facelift 2026 Launched : মারুতি বালেনোর পর ভারতের গাড়ি বাজারে এসে গেল টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্ট। এক নজরে মারুতির চিন্তা বাড়িয়ে দিল এই মডেল। পিছন থেকে সেরকম পরিবর্তন চোখে না পড়লেও সামনে একেবারে বদলে গেছে গাড়ি। প্রথম নজরে দেখলেই মন হবে, টয়োটা ক্যামরির ছোট ভার্সন। 

বালেনোর কেন চিন্তা বাড়ল ?
পুজোর আগে বালেনো লঞ্চ করলেও ডিজাইনের দিক থেকে সেরকম সাড়া দেয়নি কার ব্লগাররা। সামনের দিকে তিনটে ক্রোম বার থাকলেও ডিজাইনে সেরকম কোনও আপডেট দেয়নি মারুতি। সেকারণে টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্টের দিকে তাকিয়ে ছিল ভারতীয় হ্যাচব্যাক লাভাররা। সেই আশায় জল ঢা়লেনি কোম্পানি। একবার দেখলেই নজর সরাতে পারবেন না আপনি।

কত দাম রাখা হয়েছে
টয়োটা গ্লাঞ্জা ফেসলিফ্টের দাম রাখা হয়েছে ৬.৯৯ টাকা। এক্স শোরুম মডেলের দাম শুরু হচ্ছে এখান থেকে। এটি কেবল বেস মডেলের দাম। যত ওপরে যাবেন, তত দাম বাড়বে। টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০ লাখের বেশি। 

আগের থেকে কোথায় আলাদা ?
নতুন গাড়িতে আপনি সামনের দিকে একটি বড় গ্রিল পাবেন। যার সঙ্গে আপনি টয়োটা ক্যামরির ডিজাইনের মিল পাবেন। এখানেই বালেনোকে পিছনে ফেলে দিয়েছে গ্লাঞ্জা। এখানে ফগ লাইটেও থাকছে পরিবর্তন। এখানে ADAS প্লাস টেকনোলজি পাবেন ক্রেতারা। সঙ্গে থাকছে ভেন্টিলেটেড সিট ও ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা। এবার গ্লাঞ্জায় পাওয়া যাবে ৪ স্পিকার ক্ল্যারিয়ন অডিও সিস্টেম।

ইঞ্জিন, গিয়ারবক্স কী রয়েছে ?
এবার গ্লাঞ্জায় থাকছে বড় পরিবর্তন। এখানে ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি থাকছে CNG অপশন। বালেনোর মতো এখানেও থাকছে CNG অটোমেটিক অপশন। এখানে রয়েছে CNG অটোমেটিক গিয়ারবক্স।

কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা
মারুতি বালেনো ছাড়াও গ্লাঞ্জা ফেসলিফটের বড় প্রতিযোগী হবে হুন্ডাই আই ২০। তবে অভিজাত বিলাসবহুল হ্য়াচব্যাকের ক্ষেত্রে আই ২০ এদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তবে দামের তুল্যমূল্য আলোচনায় কম টাকায় বেশি ভ্য়ালু পেতে চাইলে টয়োটা গ্লাঞ্জা ফেসলিফট আপনার সরা পছন্দ হতে পারে। 

মারুতি বালেনো ফেসলিফ্ট নিয়ে ইতিমধ্যেই রিভিউ শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে গ্লাঞ্জা ফেসলিফট বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করবে বলে মনে করছেন কার ব্লগাররা। 

আরও পড়ুন : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget