এক্সপ্লোর

TVS Jupiter: ১ টাকারও কম খরচে যাবে ১ কিমি রাস্তা ! কবে আসবে বিশ্বের প্রথম এই CNG স্কুটার ?

TVS Jupiter CNG Scooter: টিভিএস জুপিটার সিএনজি বিশ্বের প্রথম সিএনজি স্কুটার হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে ১ টাকারও কম খরচ হবে।

World's First CNG Scooter: আর কয়েকদিন পরেই বাজারে আসবে এই সেরা স্কুটার। আগের বছরই ভারত সহ বেশ কিছু দেশে লঞ্চ হয়েছিল বিশ্বের প্রথম সিএনজি বাইক, আর এবার বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার (CNG Scooter)। এই বছর জানুয়ারি মাসে দিল্লিতে আয়োজিত অটো এক্সপোতে বেশ কিছু বাইক ও স্কুটারের প্রদর্শনী করেছিল টিভিএস সংস্থা। এর মধ্যেই ছিল টিভিএসের জুপিটার সিএনজি স্কুটারও (TVS Jupiter)। এটিই হতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার। অনুমান করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার।

১ কেজি সিএনজিতে এই স্কুটারে কত দূর যাওয়া যাবে ?

টিভিএস জুপিটার সিএনজি বিশ্বের প্রথম সিএনজি স্কুটার হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে ১ টাকারও কম খরচ হবে। সিটের নিচের স্টোরেজে এই স্কুটারে রাখা হয়েছে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক। আর এই স্কুটারে ১ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৮৪ কিমি রাস্তা। আর ফুলট্যাঙ্ক সিএনজি ভরানো থাকলে এই টিভিএস জুপিটার স্কুটারে আপনি একটানা ২২৬ কিমি রাস্তা যেতে পারবেন।

টিভিএস জুপিটারের পাওয়ারট্রেন

জুপিটার সিএনজি স্কুটারে রাখা হয়েছে OBD2B কমপ্লায়েন্ট পাওয়ারট্রেন ইঞ্জিন, এতে রয়েছে ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন যাতে ৫.৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয় ৬০০ আরপিএমে, ৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয় ৫৫০০ আরপিএমে।

কী ফিচার্স এই স্কুটারে ?

জুপিটার সিএনজি গাড়িতে দেওয়া হয়েছে অত্যাধুনিক সব ফিচার্স। এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার, স্ট্যান্ড কাট অফ, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধে রয়েছে এই স্কুটারে। এই ফিচার্সের মাধ্যমেই স্কুটারটি পরিবেশ-বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী স্কুটারে পরিণত হয়েছে।

কত দাম হতে পারে ?

টিভিএস জুপিটার ১২৫-এর পেট্রোল ভ্যারিয়ান্টের স্কুটারের দাম এখন বাজারে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,০১৫ টাকা। আশা করা হচ্ছে এই স্কুটারের সিএনজি ভ্যারিয়ান্টের দাম হবে ৯০ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা। তবে এই সিএনজি ভ্যারিয়ান্টে বুট স্পেস খানিক কমে যেতে পারে। টিভিএস এই অটো এক্সপোতে প্রদর্শনী করেছে জুপিটার স্কুটারের। এটিই বিশ্বের প্রথম সিএনজি স্কুটারের রেকর্ড গড়েছে। এতে সিএনজি সিস্টেমের কথা মাথায় রেখে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। এতে একটি ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক এবং একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক রয়েছে।

আরও পড়ুন: Financial Planning: মাসিক সঞ্চয় পর্যাপ্ত নয়, দেউলিয়া হওয়ার মুখে ৫০ শতাংশ ভারতীয় ! চিন্তা বাড়াচ্ছে এই রিপোর্ট

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget