এক্সপ্লোর

Electric Scooter: মাত্র ৯৯৯ টাকাতেই হবে বুকিং, এক চার্জে ছুটবে ২৬১ কিমি ! লুকেই বাজিমাত করবে এই বৈদ্যুতিন স্কুটার

Ultraviolette Tesseract Electric Scooter First Look: এই স্কুটারটি মূলত একটি নেক্সট জেনারেশন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে। এই ইভিতে যে মোটর ইনস্টল করা হয়েছে তা ২০.১ বিএইচপি শক্তি উৎপন্ন করে।

Ultraviolette Tesseract Electric Scooter: ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে আলট্রাভায়োলেট অটোমোটিভ সংস্থা, মডেলের নাম দেওয়া হয়েছে Tesseract। ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে এই বৈদ্যুতিন স্কুটার (Electric Scooter), এর বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকাতেই এই স্কুটার বুকিং করা যাবে বলে জানা গিয়েছে। অনেক কম দামে ভাল রেঞ্জ দিতে চলেছে এই বৈদ্যুতিন স্কুটার, এমনটাই দাবি সংস্থার।

Ultraviolette Tesseract-এর রেঞ্জ কত

Ultraviolette Tesseract স্কুটারটি মূলত একটি নেক্সট জেনারেশন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে। এই ইভিতে যে মোটর ইনস্টল করা হয়েছে তা ২০.১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। বাজারে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে লঞ্চ করা হয়েছে আল্ট্রাভায়োলেটের এই বৈদ্যুতিন স্কুটার। ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক মিলবে এই স্কুটারে।

এই বৈদ্যুতিন স্কুটারে আপনি ৩.৫ কিলোওয়াট ব্যাটারি প্যাকের ক্ষেত্রে ১৬২ কিমি, ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের ক্ষেত্রে ২৬১ কিমি রেঞ্জ পাওয়া যাবে একবার সম্পূর্ণ চার্জ দিলে।


Electric Scooter: মাত্র ৯৯৯ টাকাতেই হবে বুকিং, এক চার্জে ছুটবে ২৬১ কিমি ! লুকেই বাজিমাত করবে এই বৈদ্যুতিন স্কুটার

Ultraviolette Tesseract-এর ফিচার্স কী কী

আল্ট্রাভায়োলেটের এই বৈদ্যুতিন স্কুটারে রয়েছে ইন্টিগ্রেটেড রাডার, ড্যাশক্যাম, ওমনিসেন্স আয়না যা এই প্রথম কোনও ইভিতে পাওয়া যাবে। এই স্কুটারে এলইডি ডিআরএল সহ ডুয়াল প্রজেক্টর ল্যাম্পের সুবিধে পাওয়া যাবে। রিয়েল টাইম অ্যালার্ট, ৭ ইঞ্চির টাচস্ক্রিন, টিএফটি ডিসপ্লে, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন চেঞ্জ, ওভারটেকিং অ্যাসিস্ট, ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি ফিচার্সও পাওয়া যাবে এই বৈদ্যুতিন স্কুটারে।

কত দাম হতে চলেছে

Ultraviolette Tesseract স্কুটারের দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। যদিও এই দামে কেবলমাত্র প্রথম ১০ হাজার গ্রাহক কেনার সুযোগ পাবেন। এর পরে স্কুটারের দামে খানিক বৃদ্ধি লক্ষ করা যেতে পারে। এই বৈদ্যুতিন স্কুটারের ফার্স্ট লুক, দাম, সবকিছু সহ এটি অত্যন্ত ভালমানের একটি বৈদ্যুতিন স্কুটার হতে চলেছে। ২০২৬ সালের শুরুর দিকে ডেলিভারি দেওয়া শুরু হতে পারে এই স্কুটারের।

টিভিএস জুপিটার সিএনজি বিশ্বের প্রথম সিএনজি স্কুটার হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে ১ টাকারও কম খরচ হবে। সিটের নিচের স্টোরেজে এই স্কুটারে রাখা হয়েছে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক। আর এই স্কুটারে ১ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৮৪ কিমি রাস্তা।

আরও পড়ুন: Hyundai Cars: হুন্ডাইয়ের এই গাড়িগুলিতে ৬৮ হাজার টাকার ছাড় পাবেন ! দারুণ ফিচার্স, দুরন্ত লুক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget