এক্সপ্লোর

8th Pay Commission : মাসে ৭০০০ টাকা সন্তানের শিক্ষা ভাতা ? ২০০০ টাকা ডিজিটাল অ্য়ালাউন্স ! অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?

8th Pay Commission News Update: কেন্দ্রীয় সরকারি শিক্ষক ও কর্মীদের জন্য ন্যূনতম বেসিক পে ৫০,০০০-৬০,০০০ টাকা করতে বলেছে মঞ্চ। পাশাপাশি রাখা হয়েছে একদম নতুন কিছু প্রস্তাব।

8th Pay Commission News Update: অষ্টম বেতন কমিশনের কাছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দাবিপত্র জমা দিয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) । যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বেসিক পে ৬৯,০০০ রাখার কথা বলেছে কমিটি। পাশাপাশি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্য়াক্টর রাখার দাবি করেছে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। গত ১৪ এপ্রিল কমিশনের কাছে এই দাবি রেখেছে NC-JCM। তবে নতুন করে কমিশনের কাছে ৭ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করেছে প্রোগ্রেসিভ শিক্ষক ন্যায় মঞ্চ। কেন্দ্রীয় সরকারি শিক্ষক ও কর্মীদের জন্য ন্যূনতম বেসিক পে ৫০,০০০-৬০,০০০ টাকা করতে বলেছে মঞ্চ। পাশাপাশি রাখা হয়েছে একদম নতুন কিছু প্রস্তাব।

কমিশনের কাছে কী কী দাবি রেখেছে শিক্ষক মঞ্চ
শিক্ষক মঞ্চের দাবি, কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের হাউজ রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া বাবদ ভাতা ৩৬ শতাংশ করা হোক। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৭ শতাংশ করার কথা বলা হয়েছে। পুরনো পেনশন স্কিম কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি করেছে প্রোগ্রেসিভ শিক্ষক ন্যায় মঞ্চ। এ ছাড়াও কোনও কর্মীর ন্যূনতম প্রোমোশন ৬,১২,১৮,২৪ বছর পর নিশ্চিত হওয়া উচিত বলে দাবি করেছে ওই মঞ্চ।

ন্যূনতম বেতন ৫০,০০০-৬০,০০০ টাকা
১ মঞ্চের তরফে বলা হয়েছে লেভেল ১ কর্মীর বেতন ৫০,০০০-৬০,০০০ টাকা করা উচিত। যাতে একদম নিচুস্তরের কর্মীরা কেন্দ্রীয় সরকারি বেতনের সুবিধা লাভ করতে পারে।
 ২ কর্মচারী সংগঠনটি আরও দাবি জানিয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টরটি ২.৬২ থেকে ৩.৮৩-এর সীমার মধ্যে রাখুক কমিশন।
৩ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য PSNM বার্ষিক ৬-৭ শতাংশ বেতন বৃদ্ধিরও দাবি জানিয়েছে, যা বেতনের ক্ষেত্রে বার্ষিক প্রায় ১০ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করবে।      

ভাতা ও প্রোমোশন নিয়ে কী বলেছে সংগঠন
শিক্ষক কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, শহরের ভিত্তিতে বাড়ি ভাড়া বাবদ ভাতা আরও বাড়ানো হোক। এর মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির পরিমাণ ৩৬ শতাংশ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সন্তানের শিক্ষার ভাতা বাড়িয়ে মাসে ৭০০০ টাকা করার দাবি তুলেছে সংগঠন। তিন বছরের সার্ভিস কমপক্ষে ৫ টা প্রোমোশনের দাবি তুলেছে PSNM।

আরও এই দাবিগুলি তোলা হয়েছে সংগঠনের তরফে
কর্মচারী ইউনিয়নের আরও দাবিতে রয়েছে যাতায়াত ভাতার বিষয়টি। সংগঠন ট্রান্সপার্ট অ্য়ালাউন্স মূল বেতনের ১২% থেকে ১৫%-এ উন্নীত করার দাবি জানিয়েছে। বর্তমানে সরকারি কর্মীরা বিভিন্ন স্তরে যাতায়াত ভাতা বাবদ- ১,৮০০ টাকা, ৩,৬০০ ও ৭,২০০ টাকা দিচ্ছে।

ডিজিটাল সহায়তা ভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও এক ধাপ এগিয়ে ২,০০০ টাকা ডিজিটাল সহায়তা ভাতারও কথা বলেছে কর্মী সংগঠন। ব্রডব্যান্ড ও এআই সহায়তা বাবদ এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সপ্তম বেতন কমিশনে এই ধরনের কোনও ভাতার বিষয় ছিল না। 

 


   

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget